চর্যা - ২৬
শান্তিপাদ
রাগ শবরী
তুলা ধুণি ধুণি আসু রে আঁসু ।
আঁসু ধুণি ধুণি নিরবর সেসু ।।
তউ সে হেরুঅ ণ পাবিঅই ।
সান্তি ভণই কিণ স ভাবিঅই ।।
তুলা ধুণি ধুণি শুনে অহারিউ ।
শূণº লই আঁ অপ্ণা চটারিউ ।।
বহল বাটº দুই আর ন দিশঅ ।
শান্তি ভণই বালাগ ন পইসঅ ।
কাজ ন কারণ জ এহু' জুঅতি ।
সর্ত্র সম্বেঅণ বোলথি সান্তি । ।
আধুনিক বাংলায় রূপান্তর
তুলা ধুনে ধুনে আঁশে আঁশে লীন করা হল, আঁশকেও ধুনে ধুনে নিরবয়ব করা হয়,
তবু সে হেতু (হেরুক বীণা) পাওয়া যায় না; শান্তি বলছেন (যতই) তাকে ভাবা (হোক
না কেন) । তুলা ধুনে ধুনে শূন্যতায় জড়ো করা হল, শূন্যে নিয়ে গিয়ে নিজেকে লীন
করলাম (নিঃশেষ করলাম)। কর্দমাক্ত রাস্তা, দুই পথ আর দেখা যায় না; শান্তি
বলছেন, কেশাগ্রও ঢুকতে পারে না (মুর্খের হৃদয়ে)। কাজ না কারণ না- এই যুক্তি
শান্তি বলছেন নিজের সংবেদন ।।
Verse in English
After washing the cotton only fibers remain.
After washing the fibers nothing remains.
Yet Heruka cannot be found.
Shanti says: Why think of him?
After washing the cotton I ate the Void.
I returned to the Void by destroying myself.
Shanti says: While one is travelling
Duality cannot be seen
even at the hair's end.
Shanti says: Without cause there is no action.
Such logic is not applicable to those who have experienced self.
চর্যা - ২৭
ভুসুকুপাদ
রাগ কামোদ
অধরাতি বর কমল বিকসিউ ।
বতিস জোইনী তসু অঙ্গ উলসিউ ।।
চালিউ সসহর মাগে অবধূই ।
রঅণহু ষহজে কহেই (সোই) ।।
চালিঅ সসহর গউ ণিবাণে ।
কমলিনি কমল বহই পণালে ।।
বিরমানন্দ বিলক্ষণ সূধ ।
জো এথু বুঝই সো এথু বুধ । ।
ভুসুকু ভণই মই বুঝিঅ মেলে
সহজানন্দ মহাসুহ লোলে।
আধুনিক বাংলায় রূপান্তর
অর্ধেক রাত্রি ধরে কমল বিকশিত হল; বত্রিশ যোগিনী, তাদের অঙ্গ (হল) উল্লসিত ।
অবধূতীমার্গে শশধর চালিত হল, রত্নের প্রভাবে (সে) কথিত হয় সহজানন্দের দ্বারা ।
শশধর চালিত হয়ে গেল নির্বাণে, কমলিনী পদ্ম বহন করছে মৃণালে । বিরমানন্দ
বিলক্ষণ শুদ্ধ, যে (এই কথা) বোঝে এখানে, সে (এখানে) বুদ্ধ । ভুসুকু বলেন, আমি
মিলনে বুঝেছি, সহজানন্দ মহাসুখ লীলায় (মজেছি) ।।
Verse in English
The lotus blossomed until midnight.
Bodies of thirty two yoginis were in ecstasy.
The moon descended on the 'abadhuta marg'.
The jewels describe the greatness of Sahajananda.
The moon entered Nirvana.
The lotus flows down the nerves.
One who experiences the four happiness'
Is the true Buddha.
Bhusuku says: in union I have perceived
Shahajanada and the great happiness.
চর্যা - ২৮
শবরপাদ
রাগ বলাড্ডি (বলাড়ি বা বাড়ি)
উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালী ।
মোরঙ্গ পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরী মালী ।।
উমত সবরো পাগল সবরো মা কর গুলী গুহাডা তোহৌরি ।
ণিঅ ঘরিনী নামে সহজ সুন্দরী ।।
গাণা তরুবর মৌলিল রে গঅণত লাগেলী ডালী ।
একেলী সবরী এ বণ হিগুই কর্ণকুন্ডল বজ্রধারী ।।
তিআধাউ খাট পড়িলা সবরো মহাসুহে সেজি ছাইলি ।
সবরো ভুজঙ্গº ণইরামণি দারী পেক্ষ রাতি পোহাইলী ।।
হিঅ তাঁবোলা মহাসুহে কাপুর খাই ।
সুন নিরামণি কণ্ঠে লইআ মহাসুহে রাতি পোহাই ।।
গুরুবাক পুঞ্চআ বিন্ধ ণিঅ মণে বাণে ।
একে শরসন্ধাণে বিন্ধহ বিন্ধহ পরম নিবার্নে ।।
উমত সবরো গরুআ রোষে ।
গিরিবর সিহর সন্ধি পইসন্তে সবরো লোড়িব কইসে ।
আধুনিক বাংলায় রূপান্তর
উঁচু উঁচু পাহাড় (পর্বত), সেখানে শবরী বালিকা বাস করে, শবরী ময়ূরপুচ্ছ পরিহিত, গলায় গুঞ্জাফুলের মালা । উন্মত্ত শবর, পাগল শবর, তোমার দোহাই, গোল কোর না, (তোমার) নিজের গৃহিণী (ঐ শবরী), নামে সহজসুন্দরী। নানা (পুষ্পে) তরুবার মুকুলিত রে, আকাশে ঠেকে গিয়েছে( সেই তরুবরের) শাখা, একলা শবরী এই বনে বিহার করে, (সেই শবরী) কর্ণকুণ্ডল বজ্রধারী। তিনধাতুর খাট পাতা হল, শবর মহাসুখে শয্যা বিছাল; শবর ভুজঙ্গ (নাগর?) নৈরামণি রমণী (নাগরী?) প্রেমে রাত কাটাল (প্রেম সম্ভোগে রাত্রি অতিবাহিত করল)। হৃদয়-তাম্বুল (তার সঙ্গে) মহাসুখ কর্পূর খেল, শূন্য নৈরামণিকে কণ্ঠে ধারণ করে (বুকে নিয়ে) মহাসুখে রাত পোহাল গুরুবাক্যকে ধনু করে নিজের মনকে বাণে বিদ্ধ কর; এক শর সন্ধান করে (নিজের মনকে) বিদ্ধ কর, বিদ্ধ কর পরম নির্বাণে। গুরুতর রোষে শবর উন্মত্ত, গিরিশিখরের সন্ধিতে প্রবিষ্ট শবরকে খোঁজ যাবে কিসে ।।
Verse in English
The mountains are high, the Sabari girl lives there.
She wears peacock feathers.
Her neck is adorned with a necklace of gunja berries.
O wild Sabara, o mad Sabara,
Do not cry of make a noisy complaint.
Your own wife is the Sahaja Sundari.
The tree blossomed into flowers, the branch touched the sky.
Sabari wears ear- ornaments and vajra.
She wanders in this forest alone.
The bed of three metals is placed.
Sabara spreads the bed with great pleasure.
Sabara the lover and Sabari his mistress made love into the morning.
The heart is a betel leaf, eating camphor with great enjoyment.
By embracing the Void in his neck he passes the night in bliss.
Consider the Guru's advice as your bow and, with you mind as the arrow,
Pierce through Nirvana in one try.
চর্যা - ২৯
লুইপাদ
রাগ পটমঞ্জরী
ভাব ন হোই অভাব ণ জাই ।
আইস সংবোহেঁ কোপতিআই ৷ ৷
- লুই ভণই বট' দুলক্খ বিণাণা ।
তিঅ ধাত্র বিলসই উইন জানা ।।
জাহির বানচিহ্নরূব ণ জাণী ।
সো কইসে আগম বেঐ বখাণী ।।
কাহেরে কিষ ভণি মই দিবি পিরিচ্ছা ।
উদক চান্দ জিম সাচ না মিচ্ছা । ।
লুই ভণই ভাইব কীষ ।
জা লই অচ্ছম তাহের' উহ ণ দীস ।।
আধুনিক বাংলায় রূপান্তর
ভাব না হয়, অভাব না যায়; এমন সংবোধে কে বিশ্বাস (প্রত্যয়) করে! লুইপাদ বলছেন, বাপু (মূর্খ-শিষ্যকে সম্বোধন), বিজ্ঞান দুর্লক্ষ্য, তিন ধাতুতে বিলাস করে তাকে (তার উদ্দেশ) জানা যায় না । যার বর্ণ রূপ কিছুই জানা যায় না, তা (আমি) কেমন করে আগমবেদের দ্বারা ব্যাখ্যা করব! কাকে (আমি) কী বলে প্রশ্নের উত্তর দেব, (কারণ) জলে প্রতিভাত চন্দ্ৰ না সত্য, না মিথ্যা । লুইপাদ বলছেন, আমি কী ভাবব, যা নিয়ে আছি তার না জানি উদ্দেশ, না জানি দিক ।।
Verse in English
It is neither being nor non being.
Who will believe this explanation?
Luyi says: O foot!
Real wisdom is very difficult to understand.
It is manifested in three elements.
But its location cannot be ascertained.
How can the Agama or Veda explain
That which does not have color, sign or image?
Who shall I ask for an answer?
Like the moon on water is untrue
It is neither here nor there.
Luyi says: What shall I think?
What I am with I cannot find any reason.
চর্যা - ৩০
ভুসুকুপাদ
রাগ মল্লারী
করুণা মেহ নিরন্তর ফরিআ ।
ভাবাভাব দ্বন্দ্বল দলিআ ।।
উইএ গঅণ মাঝে অদভুআ ।
পেখরে ভুসুকু সহজ সরুআ ।।
জাসু গুণন্তে তুউই ইন্দিয়াল ।
নিহএ নি অমন দে উলাস ।।
বিসত্ম বিশুদ্ধি মই বুঝিঅ আনন্দে ।
গঅণহ জিম উজোলি চান্দে ।।
এ তৈলোএ এতবি যারা ।
জোই ভুসুকু ফেড়ই অন্ধকারা ।।
আধুনিক বাংলায় রূপান্তর
করুণা-মেঘ নিরন্তর প্রস্ফুরিত, ভাব-অভাবের দ্বন্দ্ব দলিত। গগনে উদিত অদ্ভুত; ভুসুকু, তুমি সহজ স্বরূপ দেখ । যাকে গণনা করলে (শুনলে) ইন্দ্রিয়পাশ টুটে যায়, নিভৃতে নিজের মন উল্লাস দেয়। বিষয়সমূহের বিশুদ্ধি হেতু আমি আনন্দকে বুঝলাম, গগন যেমন উজ্জ্বল । এই ত্রিলোকে এই (আনন্দই) সার বস্তু; যোগী ভুসুকু অন্ধকার বিদীর্ণ করে ফেলেন ।।
Verse in English
Clouds of compassion dispel
The mist of being or non-being.
Bhusuku, look at the wonder rising in the sky
Shahaja in the true self.
To know it the divine illusion becomes dispelled.
In solitude your mind rests in perfect bliss.
I have experienced happiness
By freeing myself from my bonds,
Like the moon that enlightened the sky.
In this triad world there is much essence.
When Bhusuku rises, darkness is dispelled.