চৰ্যা - ১১
কাহ্নুপাদ
রাগ পটমঞ্জরী
নাড়ি শক্তি দিট ধরিঅ খট্টে।
অনহা ডমরু বাজএ বীরনাদে ॥
কাহ্ন কাপালী যোগী পইঠ অচারে ।
দেহ-নঅরী বিহরএ একাকারে ।
আলি-কালি ঘণ্টা-নেউর চরণে।
রবি-শশী কুণ্ডল কিউ আভরণে ॥
রাগ দ্বেষ মোহ লাইঅ ছার।
পরম মোখ লবএ মুক্তিহার ।।
মারিঅ শাসু নণন্দ ঘরে শালী।
মাত্র মারিআ কাহ্ন ভইঅ কবালী।
আধুনিক বাংলায় রূপান্তর
নাড়ি শক্তি দৃঢ় করে খাটে ধরা হল । অনহা (অনাহত) ডমরু বীরনাদে বাজছে। কাপালিক কাহ্নুপাদ যোগাচারে পর্যটনে লেগেছে। একাকারে দেহ-নগরীতে বিহার করছে। আলি-কালি (যেন তার, অর্থাৎ কাহ্নপাদের) চরণে ঘণ্টানূপুর, রবি-শশীকে (সে) কুণ্ডল আভরণ করেছে। পরম-মোক্ষের মুক্তাহার লাভ করেছে। শাশুড়ী ননদ শালীদের মারা হল, মায়াকে মেরে কাহ্নুপাদ কাপালিক হয়েছে ।।
Verse in English
The strength of the artery is firmly held in bed.
Spontaneous drums rise in heroic volume.
Kanhu, the kapali, is engaged in yonic joining
through the city of the body.
Knowledge and wisdom are tied to his feet
Like ankle bells of the hour.
Day and night are turned into ornaments of pleasure.
Wearing ashes from burnt-out anger-hatred-and illusion
be adorns a necklace with salvation pearls.
By killing his mother-in-law, sister-in-law and his mother,
Kanhu thus became a kapali.
চৰ্যা - ১২
কাহ্নুপাদ
ভৈরবী
করুণা পিড়ি খেলহু নঅবল।
সদগুরু বোহেঁ জিতেল ভববল ॥
ফাঁটউ দুআ মাদেসিরে ঠাকুর।
উআরি উএস কাহ্নু নিঅড় জিণউর।
পহিঙ্গে তোড়িআা বড়িআ মরাড়িইউ।
গঅবরে তোলিআ পাঞ্চজনা ঘালিউ।
মতিএঁ ঠাকুরক পরিনিবত্তা।
অবশ করিআ ভববল জিতা।
ভাণই কাহু আহ্মে ভলি দায় দেহু ।
চাউষঠঠি কোঠা গুণিয়া লেহুঁ ।
আধুনিক বাংলায় রূপান্তর
করুণা পিঁড়িতে আমি নয়বল (চতুরঙ্গ বা দাবা) খেলি; সদ্গুরুবোধে ভববল (সংসার-শক্তি) জেতা হল। দুআ (আভাসদ্বয়) সরিয়ে ঠাকুরকে (রাজাকে) মারা হল, উপকারীর উপদেশে কাহ্নুপাদ (দেখলেন) নিকটে জিনপুর। প্রথমেই তেড়ে গিয়ে বড়েগুলি মারা হল, গজ (দাবার গজ)-বরকে তুলে পাঁচজনকে ঘায়েল করা হল । মন্ত্রীর দ্বারা ঠাকুর নিবৃত্ত, অবশ করে ভববল জেতা হল । কাহ্নুপাদ বলছেন, আমি ভালো দান দিই, (ছকের) চৌষট্টি কোঠা গুণে নিই ।।
Verse in English
On the board of Karuna I play the nine strongholds.
With the mercy of Guru I win over the universal hold.
My king conquers duality.
With the blessing of the benefactor Supreme Bliss is near.
First I take the pawns with the bishop.
I defeat five.
I checkmate the living with my queen.
So is my victory over worldly existence.
Kanhu says: I check well
and take a count of sixty-four squares.
চৰ্যা – ১৩
কাহ্নুপাদ
রাগ কামোদ
তিশরণ ণাবী কিঅ অঠকমারী।
ণিঅ দেহ করুণা শূণ মেহেরী ॥
তরিত ভবজলধি জিম করি মাঅ হুইনা।
মঝ বেণী তরঙ্গ ম মুনিঅ ॥
পঞ্চ তথাগত কিঅ কেডুআল ।
বাহঅ কাঅ কান্হিল মাআজাল ।
নিন্দ বিহনে সুইনা নইসো ॥ চলিল কা মহাসুহ- সাঙ্গে
গন্ধ পরস রস জইসোঁ তইসোঁ ।
চিঅ কণ্নহার সুণত-মাঙ্গে ।
চলিল কাণহ মহাসুখ সাঙ্গে।
আধুনিক বাংলায় রূপান্তর
(বুদ্ধ ধর্ম ও সংঘ- এই) ত্রিশরণ হল নৌকা, তার আটটি কামরা (বা কুমারী) । নিজের দেহ হল করুণা, শূন্য অন্তঃপুর। উত্তীর্ণ হলাম ভবজলধি যেন মায়া-স্বপ্নে । আমি মাঝ-বেণীতে (নদীতে) ঢেউ বুঝতে পারলাম । পঞ্চতথাগতকে কেড়ুআল বা দাঁড় করা হল, কায়া (নৌকা) বেয়ে কাহ্নুপাদ (তুমি) মায়াজাল উত্তীর্ণ হও । গন্ধ স্পর্শ রস যেমন তেমনিই (থাকুক), নিদ্রাহীন স্বপ্ন যেমন । চিত্ত-কর্ণধার আছে শূন্যতারূপ মার্গে (বা, পিছনের গলুইয়ে); কাহ্নুপাদ চলল মহাসুখের সংগমে ।।
Verse in English
Taking three refugees in a boat I captured eight.
In my body resides karuna and the chamber is empty.
I crossed the river of existence like a dream.
In mid-river I came to know the waves.
I used five 'tathagatas' as oars.
Kanhai rows the boat like a dream.
Smelling, touching and tasting as they are
like a dream without sleep.
The mind is the boatman in a Great Void.
Kanhu goes for Union with Great Happiness.
চৰ্যা - ১৪
ডোম্বীপাদ
রাগ ধনসী
গঙ্গা জউনা মাঝেঁ রে ৰহই নাই ।
তহি বুড়িলী মাতঙ্গী যোইআ লীলে পার করেই।
বাহ তু ডোম্বী বাহ লো ডোম্বী বাটত ভইল উছারা।
সদগুরু পাঅপএ জাইব পূণু জিণউরা ।
পাঞ্চ কেড়ুআল পড়অন্তে মাঙ্গে পিটত কাচ্ছি বান্ধি।
গঅণ দুখোলেঁ সিঞ্চস্থ পানী ন পইসই সান্ধি ।
চান্দ সুজ্জ দুই চকা সিটি সংহার পুলিন্দা।
বাম দাহিণ তুই মাগ ন রেবই বাহুতু ছন্দ! |
কবড়ী ন সেই বোড়ী ন সেই সুচ্ছড়ে পার করেই ।
জো রথে চড়িলা বহিবা ন জাই কুলে কুলে বুড়ই।।
আধুনিক বাংলায় রূপান্তর
গঙ্গা ও যমুনার মাঝখানে ওরে নৌকা বাওয়া হয়, তাতে নিমজ্জিত মাতঙ্গী যোগীকে অবহেলায় পার করে দেয়। ডোমনি, তুমি নৌকা বেয়ে চল, ওগো ডোমনি, বেয়ে চল, পথে দেরী হল । সদ্গুরু পাদপ্রসাদে (আমি) আবার জিনপুর যাব । পাঁচটি বৈঠা পড়ছে, মার্গে (বা, পিছনের গলুইয়ে) পিঁড়া কাছি আছে বাঁধা, গগন-সেঁউতিতে জল সেঁচ, (যেন নৌকার জোড়ার ফাঁকে জল) না প্রবেশ করে। চাঁদ সূর্য দুই চাকা সৃষ্টি সংহারকারী পুলিন্দা (মাস্তুল?), ডান দিক বাঁ দিক দুই গন্তব্য পথ (মার্গ) দেখতে পাওয়া যাচ্ছে না, তুমি স্বচ্ছন্দে বেয়ে চল । (ডোমনী) কড়ি নেয় না, বুড়িও নেয় না, স্বেচ্ছায় পার করে দেয়; যে রথে চড়ল, (নৌকা) বাইতে জানলো না, সে কূলে কূলে ঘোরে (বা ডুবে মরে) ।।
Verse in English
The boat glides between the Ganges and Yamuna.
On it the Chandali woman takes drowning men across.
Row on Dombi, row on.
On your way, it is afternoon.
With the blessing of Guru
I shall return to the blissful 'ginapur,.
The five oars ply and the towing rope is bound at its end.
Bail water out with the pail of sky
So that water shall not enter the holes.
The sun and moon are the two wheels.
While Creation and Destruction are the masts.
Right and left and they cannot be seen.
Steer on.
She does not accept cowrie and budi as payment.
She ferries men across for free.
He who mounts the chariot,
not knowing how to steer,
only wanders from shore to shore.
চৰ্যা - ১৫
শাস্তিপাদ
রাগ রামক্রী
সম-সম্বে অণ সরুঅ বিআরেঁতে অলকৃখ লক্ষণ ন জাই ।
জে জে উরুবাটে গেলা অনাবাটা ভইলা সোই ॥
কূলে কূল ম৷ হোই রে মূঢ়া উজুবাট সংসার ।
বাল তিল একু বাঙ্ক ন ভুলই রাজপথ কণঢ়ারা।।
মাথামোহাসমুদা রে অন্ত ন বুঝসি থাহা।
আগে নাব ন ভেলা দীসা ভক্তি ন পুচ্ছসি নাহা।।
সুনা পান্তর উহ ন দীসই ভাক্তি ন বাসসি জান্তে ।
এথা আট মহাসিদ্ধি সিথএ উদ্জুবাট জান্তে ।
ৰামদাহিণ দো বাটা ছাড়ী শাস্তি বুলথেউ সংকেলিউ।
ঘাট ন গুমা খড়তড়ি নো হোই আখি বুজিঅ বাট জাইউ।।
আধুনিক বাংলায় রূপান্তর
স্বীয় সংবেদন স্বরূপ বিচারে অলক্ষ্য লক্ষণ হয় না (যায় না), যারা ঋজুবাটে (সোজা পথে) গেল তারা অনাবর্ত হল (ফিরে এল না) । কূলে কূলে ঘুরে বেড়িও না, ওরে মূর্খ, সংসার সোজা পথ; বালকের মতো তিলেক বাঁকে ভুলো না, রাজপথ বস্ত্র দিয়ে ঘেরা (কানাত-ঘেরা) । ওরে (তুই) মায়ামোহরূপ সমুদ্রের অন্ত বুঝিস না, গভীরতাও (থইও) বুঝিস না । আগে নৌকা বা ভেলা কিছুই দেখা যাচ্ছে না, ভ্রান্তিবশত কেন গুরুকে জিজ্ঞাসা করিস্ না? শূন্য প্রান্তর, সীমা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেতে ভুল করিস না; এখানে অষ্টমহাসিদ্ধি লাভ হয় (যদি) ঋজুপথে (সোজাপথে) চল । শান্তিপাদ সংক্ষেপে বলছেন, বাম ও দক্ষিণ দুই পথ ছেড়ে (যেখানে) ঘাট, গুল্ম তৃণ (বা খাদ তড়াই) কিছু নেই, সেই পথে চোখ বুজে চলে যাও ।।
Verse in English
Only the self can make itself conscious.
It cannot be perceived by any measure.
Whoever crosses the Shahaja path Does not return.
Fool, do not wander aimlessly.
Samsar is a straight road.
Do not take the bends.
The high road is covered with a tent.
You do not understand the depth of the sea of illusion.
Neither a boat nor a raft can be seen ahead
Yet you do not ask Guru.
The way to the void cannot be seen.
Do not get lost by mistake.
If you take the straight road.
You will achieve the eighth siddhi.
Shanti leaves aside right and left and spends time playfully.
Where there are no tolls nor security checks nor any bush.
Listening to Guru's advice,
He can arrive at Shahaja with his eyes closed.