চর্যা - ৪৬
জয়নন্দী
রাগ শবরী
পেখই সুঅণে অদশ জইসা ।
অন্তরালে মোহ তইসা ।।
মোহ বিমুক্কা জই মণা তবে তুটই অবণা গমণা ।।
নৌ দাটই নৌ তিমই ন ছিজুই ।
পেখ মাঅ' মোহে বলি বলি বাঝই ।।
ছাত্র মাআ কাঅ সমাণা ।
বিণি পাখে সোই বিশাণা চিঅ তথতা স্বভাবে ষোহিঅ ।
ভণই জঅনন্দি ফুড় অণ ণ হোই ।।
আধুনিক বাংলায় রূপান্তর
স্বপ্নে যেমন অদৃষ্ট (বা দর্পণ) দেখ, অন্তরালে মোহ (বা সংসার) তেমনি ৷ যদি মন মোহবিমুক্ত হয়, তবে গমনাগমন টুটে যায় না পোড়ে, না ভেজে, না ছিন্ন হয; (তবু) দেখ বারবার মায়ামোহে সে বদ্ধ ছায়া মায়া কায়া সমান; বিনা পক্ষে (বা দুই পক্ষে) সেই বিশেষ জ্ঞান । চিত্তকে তথতাস্বভাবে শোধন কর। জয়নন্দী তা বলছেন, স্পষ্ট করে, (মন রাখবে) অন্য কিছুতে নয় ।।
Verse in English
Behold, like in the dream, or in the mirror,
Existence is behind the curtain.
When the mind is free of illusion,
it is free of coming and going.
What does not burn, or get wet, or cut?
Se how the maya-illusion wraps it in strong ties.
Shadow, illusion, body are all alike.
They dwell on both sides in different images.
Joyanadi says : cleanse your mind clearly
with the enlightenment course and nothing less.
চর্যা - ৪৭
ধামপাদ
রাগ গুঞ্জরী
কমল কুলিশ মাঝে ভই ম মিঅলী ।
সমতা জোএঁ জলিঅ চণ্ডালী ।।
ডাহ` ডোম্বী ঘরে লাগেলি আগি ।
সসহর লই সিঞ্চñ পাণী ।।
নউ খর জালা ধূম ন দিশই ।
মেরু শিখর লই গঅণ পইসই ।।
দাটই হরি হর বাহ্ম ভড়ারা।
দাট হই ণবগুণ শাসন পড়া ৷৷
ভণই ধাম ফুড় লেহুঁ রে জাণী ।
পঞ্চনালে উঠি গেল পাণী ।।
আধুনিক বাংলায় রূপান্তর
কমল কুলিশ মাঝে আমি মিলিত হলাম, সমতা-যোগে চণ্ডলী প্রজ্বলিত । ডোম্বী ঘরে দাহ, আগুন লেগেছে, শশধর নিয়ে জল সিঞ্চন কর। খরজ্বালা, ধোঁয়া দেখা যায় না ৷ সুযের শিখর নিয়ে গগনে প্রবেশ করে। হরিহর ব্রহ্মা ঠাকুর সব পুড়ছে, নয় ফলকবিশিষ্ট তাম্রশাসনপট্ট (কিংবা উপবীত ও তামার শাসনপত্র) পুড়ে গেল। ধামপাদ বলছেন, স্পষ্ট করে জেনে নিলাম, পঞ্চনালে জল উঠে গেল ।।
Verse in English
I am united in the midst of the lotus and the thunderbolt.
The Chandali woman burns with equity.
The Dombi' house is on fire.
We put the fire down with moon water.
When the straw burns smoke cannot be seen.
From the tip of the Sumeru mountain I have entered the sky.
Harihara, Brahma, Bhatta have all been burnt down.
The nine virtue Patta is burnt too.
Dharma says : I know very clearly
that water has arisen through the five pipes.
চর্যা - ৪৮
কুক্করীপাদ
রাগ পটমঞ্জরী
(পাওয়া যায়নি। তবে তিব্বতি অনুবাদ রয়েছে)
আধুনিক বাংলায় রূপান্তর
বজ্ৰনিদ্রায় নিমগ্ন সমতাযোগে যুক্ত সেনামণ্ডলী । বিষয় ইন্দ্রিয়ের দুর্গগুলি জেতা হল, শূন্যে মহাসুখ রাজা হলেন। তূর্য শঙ্খ ইত্যাদির ধ্বনি অনাহত গর্জন করল, সংসার মোহরূপ সৈন্য দূরে পালাল। সুখ নগরীতে প্রধান স্থান (অগ্রবর্তী স্থান) সব জয় করা হল । ঊর্ধ্বে আঙুল তুলে কুক্কুরীপাদ বলছেন এই ত্রিলোকে সব মহাসুখের দ্বারা গৃহীত হল; এই অর্থ (তত্ত্ব) কুক্কুরীপাদ নিনাদ করে বললেন ।।
Verses in English
The troops are sleeping deep.
Castle of sensual objectives are conquered,
happiness become the king of emptiness.
Hails and Sakhs shouted in honor,
love for life ran away.
Chief places of happy city are won.
Kukkuripad says pointing the sky,
everything of this universe is won by ultimate happiness.
Kukkuripad says this with sorrow.
চর্যা - ৪৯
ভুসুকুপাদ
রাগ মল্লারী
বাজ ণাব পাড়া পঁউআ খালেঁ বাহিউ ।
অদঅ দঙ্গালে ক্লেশ লুড়িউ ।।
আজি ভুসুকু বঙ্গালী ভইলী ।
ণিঅ ঘরিনী চণ্ডালেঁ লেলী ।।
বাজ ণাব পাড়া পঁউআ খালেঁ বাহিউ ।
দহিঅ পঞ্চ পাটণ ইন্দি বিসআ ণঠা ।
ন জানমি চিঅ মোর কহি গই গইঠা ।।
সোণ রুঅ মোর কিম্পি ণ থাকিউ ।
নিঅ পরিবারে মহাসুহে থাকিউ ।।
চউ কোড়ি ভণ্ডার মোর লইআ সেস ।
জীবন্তে মইলে নাহি বিশেষ ।।
আধুনিক বাংলায় রূপান্তর
বজ্ৰনৌকা পাড়ি দিয়ে পদ্মখালে বাওয়া হল, নির্দয় দস্যু ক্লেশ লুঠ করে নিয়ে গেল (বা দেশ লুঠ করে নিয়ে গেল)। ভুসুকু, আজ তুমি বাঙালী হলে, নিজ গৃহিণী চণ্ডালে নিয়ে গেল (বা, চণ্ডালীকে নিজ ঘরণী করলাম)। দগ্ধ হল পঞ্চপাটন, ইন্দ্রিয়ের বিষয় বিনষ্ট; জানি না, আমার চিত্ত কোথায় গিয়ে প্রবেশ করল । সোনারূপা আমার কিছুই থাকল না, নিজের পরিবারে মহাসুখে থাকলাম । আমার চৌকোটি (চার রকম) ভাণ্ডার নিয়ে শেষ করল, জীবনে মরণে (ইতর) বিশেষ নাই । ।
Verse in English
Kulish and Karuna are united.
The army is in deep sleep
The senses are won over.
Great Bliss becomes king of the Void.
The shell played the 'anahata' sound.
The magic tree and the worldly powers fled away.
Kukkuripa raised his finger aloft and said:
In the city of Bliss all has been won over.
The three worlds became filled with Great Bliss.
So says Kukkuripa in great content.
চর্যা - ৫০
শবরপাদ
রাগ রামক্রী
গঅণত গঅণত তইলা বাড়ী হিএ কুরাড়ী ।
কণ্ঠে নৈরামণি বালি জাগন্তে সুঘাড়ী ।।
ছাড় ছাড় মাআ মোহা বিষমে দুন্দোলী ।
মহাসুহে বিলসন্তি শবরো লইআ সুণ মেহেলী ।।
হেরি যে মেরি তইলা বাড়ি খসমে সমতুলা ।
যুকড় এবে রে কপাসু ফুটিলা ।।
তইলা বাড়ির পাসের জোহ্না বাড়ী তাএলা ।
ফিটেলি অন্ধারি রে অকাশ ফুলিআ ।।
কঙ্গুচিনা পাকেলা রে শবরাশবরি মাতেলা ।
অনুদিন শবরো কিম্পি ন চেবই মহাসুহেঁ ভেলা।।
চারি বাসে গড়িল রে দিআঁ চঞ্চালী ।
তঁহি তোলি শবরো ডাহ কএলা কান্দই সগুণ শিআলী।।
মারিল ভবমত্তা রে দহ দিহে দিধলী বলী।
হেরি সে সবরো নিবেরবণ ভইলা ফিটিলি ষবরালী।।
আধুনিক বাংলায় রূপান্তর
গগনে গগনে তদ্লগ্ন (তৃতীয়) বাড়ি, হৃদয়ে কুঠার; কণ্ঠে সুগঠিত নৈরামণি বারিকা, জাগে । ছাড় ছাড় মায়ামোহরূপ বিষম দ্বন্দ্ব, মহাসুখে বিলাস করে শবর শূন্যতা-মেয়েকে নিয়ে । সেই আমার তদ্লগ্ন (তৃতীয়) বাড়ি খসমের সমতুল; চমৎকার (কী সুন্দর) রে কার্পাস ফুল ফুটল। তদলগ্ন (তৃতীয়) বাড়ির চারপাশে জ্যোৎস্না, তখন দূর হল অন্ধকার, আকাশকুসুমের (মতো)। কংনি দানা পাকলো রে, শবরশবরী মাতলো; দিনের পর দিন শবর মহাসুখে ভোর থাকার জন্য কিছুই টের পায় না । চার বাঁশে (খাট) গড়ল রে চেঁচাড়ি দিয়ে, তাতে তুলে শবরকে দাহ করা হল, কাঁদল শকুন শৃগালী। সংসার-যত্ত মরল ওরে, দশদিকে শ্রাদ্ধপিও দেওয়া হল, এই দেখে শবর নির্বাণ পেল, শবরত্ব ঘুচে গেল ।।
Verse in English
Three storied house across the skies; heart has axe,
Uproot everything else, in voice soulless girl awakes.
Leave O leave illusion and delusion – rife in strife,
Śhobor indulges in great joy with lady of void life.
I see that my third house is same as being empty,
Amazing is that cotton bloom seems as beauty.
Home of moonlight rises beside the third house,
Darkness fades, flower-bloom makes sky arouse.
Melons ripen, tribal hunter boy and girl feel intoxicate,
Each day enchanted tribal boy’s stay-in-joy is great.
Four bamboos bed is built, tribal boy’s mind is restless,
On that bed tribal boy burns; weep vultures and foxes.
Slaying Cosmo-craze from ten sides burning sacrifice,
Behold! Śhobor attains Nirvāṇā – all sorrows cease.
Note: Translation (40) was collected from Open Knowledge Foundation Network, India : Open Education Project [http://in.okfn.org/ ].