চর্যা - ৩৬
কাহ্নিলা (কাহ্নুপাদ)
রাগ পটমঞ্জরী
সুন বাহ তথতা পহারী ।
মোহভাণ্ডার লই সঅলা অহারী ।।
ঘুমই ণ চেবই সপরবিভাগা ।
সহজ নিদালু কাহ্নিলা লাঙ্গা । ।
চেঅণ ণ বেঅন ভর নিদ গেলা ।
সঅল সুফলত করি সুহে সুতেলা ।।
স্বপণে মই দেখিল তিহুবণ সুণ ।
ঘানিঅ' অবণাগমন বিহুণ ।।
শাখি করিব জালন্ধরিপাএ ।
পাখি' ণ রাহঅ মোরি পাণ্ডিআচাএ ।।
আধুনিক বাংলায় রূপান্তর
শূন্য আমার বাসস্থান (বা বাসনাগার) তথতা (খড়গের) প্রহারে, মোহের ভা-ার সব নিয়ে আহার করা হল (নষ্ট করা হল) । আত্মপর বিভেদ ভুলে ঘুমায়, সহজেই নিদ্রিত হয় কাহ্নুপাদের নগ্ন (মন)। চেতনা নেই, বেদনা নেই, সুগভীর নিদ্রিত, সমস্ত সুফল করে (সব কিছু পরিষ্কার করে, নিঃশেষে পরিশোধ করে) সুখে শুয়েছে । স্বপ্নে দেখলাম, 'ত্রিভুবন শূন্য, যেন যাওয়া আসা নেই এমন যানি। জালন্ধরিপাদকে সাক্ষী করব, (মোহ) পাশ মুক্ত আমাকে পণ্ডিতাচার্য দেখতে পায় না ।।
Verse in English
The arm of the Void hit reality
And all illusion has been eaten.
He does not sleep.
He cannot tell the difference between self and non-self.
Kanhu the naked falls asleep easily.
He has no senses, feels no pain.
He is in a deep sleep.
By freeing everyone he enjoys the sleep of bliss
I dreamt that the three worlds were empty.
The cycle of coming and going has stopped.
I shall hold Jalandharipa as a witness
The pundits do not want me by their side.
চর্যা - ৩৭
তাড়কপাদ
রাগ কামোদ
অপণে নাহি মো কাহেরি শঙ্কা ।
তা মহমুদেরী টুটি গেলী কংখা ।।
অনুভব সহজ মা ভোল রে জোঈ ।
চৌকট্টি বিমুকা জোইসো তোইসো হোই ।।
জইসন অছিলেস তইসন অচ্ছ ।
সহজ পথক জোই ভান্তি মাহো বাস ।।
বাণ্ড কুরুণ্ড সন্তারে জাণী ।
বাকপথাতীত কাঁহি বখাণী ।।
ভণই তাড়ক এথু নাহি অবকাশ ।
জো বুঝই তা গলে গলপাস ।।
আধুনিক বাংলায় রূপান্তর
আমি নিজেই নেই, আমার কাকে (বা কিসে) শঙ্কা; তাই আমার মহামুদ্রালাভের
আকাঙ্ক্ষা টুটে গোল । রে যোগি, ভুলো না, সহজ অনুভব (অর্থাৎ সহজানন্দকে যে অনুভব করতে হয়, তা ভুলো না); চতুষ্কোটি বিমুক্ত যেমন তেমন হতে হয় । যেমন ছিলে তেমনিই থাক । যোগি, সহজ পথকে ভুল কোর না (কিংবা সহজ পথকে ভুল করে পৃথক ভেবো না) । পুরুষাঙ্গ - অণ্ডকোষ সন্তরণে জানা যায়, কিন্তু বাকপথের অতীত বস্তুকে কিসে ব্যাখ্যা করা যায়! তাড়কপাদ বলছেন, এখানে অবকাশ নেই, যে বোঝে তার গলায় পাশ । ।
Verse in English
I am not myself, whom shall I fear?
Thus the desire for mohamudra ceased in me.
O yogin, feel Shahaja, do not make any mistake.
Like four million freedoms, so you have to be free.
O yogin, do as you wish.
Do not plunder along the shahaja-path.
If he feels the weight of his small while swimming,
How can knowledge of self-realization be explained.
চর্যা - ৩৮
সরহপাদ
রাগ ভৈরব
কাঅ ণাবড়ি খাণ্ডি মণ কেড়আল ।
সদ্গুরু বঅণে ধর পতবাল ।।
চীঅ থির করি ধরহুরে নাঈ ।
অন উপায়ে পার ণ জাই ।।
নৌবাহী নৌকা টাগুঅ গুণে ।
মেলি মেল সহজে জাইউ ণ আণেঁ ।।
বাটত ভঅ খান্ট বি বলআ ।
ভব উলোলেঁ সব বি বোলিআ ৷ ৷
কূল লই খরসোন্তে উজাঅ ৷
সরহ ভণই গঅণে পমাঐ ।।
আধুনিক বাংলায় রূপান্তর
কায়রূপ নৌকা, মন বৈঠা; সদ্গুরুবচনেতে ধর পতবাল (হাল) । চিত্ত স্থির করে তুমি নৌকা ধর, (বা হালের চাকা বা নৌকাগর্ভ ধর), অন্য কোনো উপায়ে নদী পার হওয়া যায় না । নৌবাহী নৌকা গুণে টানে, সহজে মিলিত হও, অন্য পথে যেয়ো না । পথে ভয়, দস্যু বলবান; ভবসমুদ্রের উল্লোলে (উচ্ছ্বাসে) সবই বিনষ্ট। কূল অনুসরণ করে খরস্রোতে উজান বেয়ে গেলে, সরহ বলছেন, গগনে (সেই নৌকা) প্রবেশ করে ।।
Verse in English
The body is a small boat, pure mind is its oar.
With the words of propriety Guru holds the helm.
Keep you mind still as you hold the helm.
One cannot go across by any other means.
The boat is towed by a rope.
Leave everything, unite under Shahaja.
There is no other way
There is fear on path
The dacoit is very dangerous.
The world is destroyed,
Saraha says : follow the bank.
If you can row you boat against the current,
then the boat will enter the sky.
চর্যা - ৩৯
সরহপাদ
রাগ মালসী
অক্ট হুঁ ভব গঅণা ।
সুইর্ণে হ অবিদারঅ রে নিঅমন তোহোরে দোসে ।
গুরু বঅণ বিহারেঁ রে থাকিব তই ঘুণ্ড কইসে । ।
অকট হুঁ ভব গঅণা।
বঙ্গে জায়া নিলেসি পরে ভাঙ্গেল তোহার বিণাণা ।।
অদ্ভূঅ ভব মোহা রে দিসই পর অল্পণা এ জগ জল বিম্বাকারে সহজেঁ সুণ অপনা ।।
অমিয়া আচ্ছন্তে বিস গিলেসি রে চিত্র পর বস অপা ।
ঘরে পরেঁ কা বুঝঝিলে ম রে খাইব মই দুঠ কুণ্ডবা ।
সরহ ভণই বর সুণ গোহালী কিমো দুটঠ বলন্দে ।
একেলে জগ নাশিঅরে বিহর স্বচ্ছন্দে।
আধুনিক বাংলায় রূপান্তর
ওরে মন, স্বপ্নেও তুমি অবিদ্যারত তোমার নিজের দোষে; গুরুবচন-বিহারে তুমি পর্যটক থাকবে কী করে! আশ্চর্য বা অদ্ভূত হুংকারোদ্ভূত এই গগন, বঙ্গে জায়া হরণ করলে পরে তোর বিজ্ঞান ভেঙ্গে গেল । ওরে, অদ্ভূত এই ভবের মোহ, আপন এবং পর দেখা যায় এই জগৎ জলবিম্বাকার, সহজে শূন্য হয় আত্মা অমিয় আছে, তবু ওরে বিষ পান করিস, চিত্ত আত্মা পরবশ। ঘরে পরে কী আছে তা বুঝলে, আমি দুষ্ট আত্মীয়-স্বজন ভক্ষণ করব। সরহ বলছেন, বরং দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়ালঘর ভালো, একলা জগৎ নাশ করে আমি স্বচ্ছন্দে বিহার করি ।।
Verse in English
O my mind, even is sleep you remain attached
to ignorance for inherent weakness,
How will you fare listening to the Guru's words'
I wonder how this universe was created from sound.
You took a wife in Banga.
Your science flees towards the other shore.
O strange is the attachment to the earth.
Even the stranger seems close.
The world is like bubble in water.
With Shahaja the spirit becomes empty.
O my mind, while ambrosia is available you drink poison.
Saraha says an empty cow shed is bitter.
I alone destroy the world and roam freely
চর্যা - ৪০
কাহ্নুপা
রাগ মালসী গবুড়া
জো মণ গোএর আলা জালা ।
আগম পোথী ঠষ্ঠা মালা ।।
ভণ কইসে সহজ বোলবা জায় ।
কাঅবাক্চিঅ জসু ণ সমায় ।।
আলে গুরু উএসই সীস । বা
কপথাতীত কাহিব কীস ।।
জেতই বোলী তেতবি টাল ।
গুরু বোব সে সীসা কাল । ।
ভনই কাহ্ন জিণ রঅন বি কইসা ।
কালে বোব সংবোহিঅ জইসা ।।
আধুনিক বাংলায় রূপান্তর
যে মনগোচর তার জন্যেই বিকল্পজাল (বা ইন্দ্রজালের দ্বারা দৃষ্ট বাহ্যজগৎ); (তার জন্যেই) আগম-পুথি ইষ্টমালা (জপমালা) ইত্যাদি। বল, কেমন করে সহজ (সহজানন্দ) বলা যায়; কায়-বক্-চিত্ত যার মধ্যে প্রবেশ করে না! বৃথাই শুরু উপদেশ দেয় শিষ্যকে; বাক্যের অতীত যা, তাকে কিসে ব্যাখ্যা করা যাবে! যতই বলবে ততই ভুল হবে (কিংবা যে তবু বলে সে তবু ভুল করে) -শুরু বোবা, শিষ্য কালা। কাহ্নপাদ বলছেন জিনরত্ন কেমন- (না,) যেমন কালা বোঝায় বোবাকে ।।
Verse in English
Within the mind all is futile,
Including the Agam and other texts and rosaries.
Say how to talk about Shahaja.
That which does not enter into body, speech or mind.
It is useless for the Guru to give advice to his disciple.
That which is beyond words, how can it be explained?
The more that is said the more it is for nothing.
Guru is speechless and the disciple is without hearing.
Kanhu says : what is the Jina-jewel like?
It is like the dumb trying to make the deaf understand.