চর্যা – ১
লুইপাদ
রাগ পটমঞ্জরী
কাআ তরুবার পঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পইঠো কাল ৷
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ।
লুই ভণই গুরু পুচ্ছিঅ জাণ।
সঅল সমাহিঅ কাহি করিঅই।
সুখ দুখেতে নিচিত মরিআই ।
এড়িএউ ছান্দক বান্ধ করণক পাটের আস।
মুহুপাৰ ভিড়ি লাছ রে পাস ।
ভণই লুই আমূহে সানে দিঠা ।
ধমণ চমণ বেণি পাণ্ডি বইঠা ॥
আধুনিক বাংলায় রূপান্তর
কায়া তরুর মতো; পাঁচটি তার ডাল। চঞ্চল চিত্তে কাল (মৃত্যু) প্রবেশ করেছে। (চিত্ত) দৃঢ় করে মহাসুখ পরিমাণ কর লুই বলছেন, কীভাবে তা করতে হবে) তা গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও । সমস্ত সমাধিতে কী কর; সুখ দুঃখে সে নিশ্চিত মরে (অর্থাৎ সমাধিতে সাময়িকভাবে দুঃখের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু সমাধি ভাঙলেই আবার সেই পূর্ব্যবস্থা)। এড়িয়ে যাও ছন্দের (বাসনার) বন্ধন ও করণের (ইন্দ্রিয়ের) পারিপাট্যের আশা (অর্থাৎ, বাসনার বন্ধন এবং ইন্দিয়ের পরিতৃপ্তির আশা পরিত্যাগ কর), শূন্যপাখা পাশে চেপে ধর (শূন্যতত্ত্ব বিচারের দিকে অগ্রসর হও)। লুই বলেছেন, আমি সংজ্ঞায় (ধ্যানে) দেখেছি । ধমণ (পূরক) চমণ (রেচক) দুই পিঁড়িতে (আমি) উপবিষ্ট ।
Verse in English
The body is like a tree with five branches.
Darkness enters restless mental-trenches
Strengthen the quantity of Great Bliss,
Ask and learn from the Guru, Lui sees.
How must everything meditate?
Within sorrow, pleasure sees its death.
Swerving past ties of rhythm, avoid the false hope,
Embrace the wings of the void-loop.
I have seen this in meditation, Lui says,
Inhalation and exhalation are two sitting place.
চর্যা - ২
কুক্কুরীপাদ
রাগ গবড়া (গউড়া )
দুলি দুহি পিটা ধরণ ন জাই ।
রুখের তেগুলি কুম্ভীরে খাঅ।
আঙ্গন' ঘরপণ সুন ভো বিআতী।
কানেই চৌরি নিল অধরাতি।
সহরা নিদ গেল বহুড়ী জাগঅ ।
কানেট চোরে নিল কা গই মাগঅ।
দিব্সই বহুড়ী কাউই' ডরে ভাঅ ।
রাতি ভইলে কামরু জাঅ ৷
অইসনি চর্য্যা কুক্কুরীপাত্র গাইউ ।
কোড়ি মঝে একু' হিঅহি সমাই।
আধুনিক বাংলায় রূপান্তর
কাছিম দুইয়ে পিটায় (কেঁড়েয়) ধরা যাচ্ছে না । গাছের তেঁতুল সব কুমিরেই খায়। ঘরের মধ্যে আঙিনা, শোন ওগো অবধূতী। অর্ধরাত্রে চোরে (কানের) কানেট নিয়ে গেল । শ্বশুর ঘুমিয়ে গেল, বউ জেগে আছে । কানেট যে চোরে নিল, তা কোথায় গিয়ে সে খুঁজবে (চাইবে) । দিনের বেলায় বউটি কাকের ভয়ে ভীত; রাত্রি হলে সে কামরূপে (কামে প্রীত হতে) যায় এই রকম চর্যা কুক্কুরীপাদের দ্বারা গাওয়া হল । কোটির মধ্যে এক জনের হৃদয়ে তা প্রবেশ করল ।
Verse in English
A pail cannot contain the milk of tortoise,
While crocodiles eat tamarind from the trees.
The courtyard is inside the room, listen wife,
At midnight the earrings is stolen by the thief.
Daughter-in-law is awake, father-in-law falls asleep,
Where to find the answer to the questions that grow?
During the day she is afraid of the crow,
At night she goes to amorous erotica-phase.
Kukkuripa sang a Charya such deep,
One in million hearts can comprehend the trace
lচর্যা ৩
বিরুঅ
রাগ গবড়া ( গউয়া )
এক সে গুনী' দুই ঘরে সান্ধঅ।
চীঅণ বাকলঅ বারুণী বান্ধঅ ৷
সহজে থির করি বারুণী বান্ধ ।
জে অজরামর হোই দিঢ়ত কান্ধ ॥
দশমি দুআরত চিহ্ন দেখইআ।
আইল গরাহক অপণে বহিআ ৷
চউশঠী ঘড়িয়ে দেত্ত পসারা।
পইঠেল গরাহক নাহি নিসারা ।
এক ঘডুলী সরুই নাল ।
ভণন্তি বিরুমা থির করি চাল ।
আধুনিক বাংলায় রূপান্তর
এক শুঁড়িনী দুই ঘরে ঢোকে, সে চিকণ বাকল দিয়ে বারুণী (মদ) বাঁধে। সহজকে স্থির করে বারুণী বাঁধ, যেন তুমি অজর অমর এবং দৃঢ়স্কন্ধ হতে পার। দশমী দুয়ারে চিহ্ন দেখে (অর্থাৎ, শুঁড়ীর ঘরের চিহ্ন দেওয়া আছে দুয়ারেই, যাতে সবাই চিনে নিতে পারে) গ্রাহক নিজেই চলে আসে। চৌষট্টি ঘড়ায় (ঘাটিতে) মদ ঢালা হয়েছে, গ্রাহক যে ঘরে ঢুকল তার আর নিষ্ক্রমণ নেই (মদের নেশায় এমনই বিভোর!)। সরু নালা দিয়ে একটি ঘড়ায় (বা ঘটিতে) মদ ঢালা হচ্ছে, বিরুবা বলছেন- (সরু নল দিয়ে) চাল স্থির করে (মদ ঢাল) ।
Verse in English
The winemaker enters two rooms,
She ferments the ale with smooth foams.
Hold your mind in peace and then drink,
Make your shoulders perfectly align.
May body be free from age and death’s brink,
When the sign is seen on the tenth door.
Motivated customers who walk in,
They can not leave the place any more.
A small pitcher, very small is its neck,
Birupa Says: move steady; do not shake.
চৰ্যা - ৪
গুণ্ডরীপাদ
রাগ অক্ষ
তিঅড়া চাপী জোইনি দে অঙ্কবালী ।
কমল-কুলিশা ঘাণ্ডেত করহু বিআলী ॥
জোইনি তই বিনু তো খনহি ন জীবমী ।
তো মুহু চুম্বী কমলরস পীবমি।
খেঁপহু জোইনি লেপ নও জাঅ।
মণিকুলে বহিঙ্গা ওড়িআণে সমাঅ।
সামু ঘরে ঘালি কোঞ্চা তাল ।
চান্দমুজ বেনি পখা ফাল ।
ভাই গুডরী অহমে কুদুরে বীরা।
নরঅ নারী মাঝে উভিল চীরা ৷
আধুনিক বাংলায় রূপান্তর
ত্রিনাড়ী (কিংবা মতান্তরে জঘন কিংবা মেখলা) চেপে যোগিনী, আলিঙ্গন দাও। পদ্মবজ্রের ঘাঁটে বিকাল করব (অর্থাৎ, বজ্রপদ্ম সংযোগে চিত্তকে শূন্যতায় পরিপূর্ণ করে কালরহিত অবস্থায় সহজানন্দ লাভ করব)। যোগিনী, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্তও বাচি না, তোমার মুখে চুম্বন করে আমি কমলরস পান করে থাকি । উৎক্ষিপ্ত হতে হে যোগিনী, লেপন করা যায় না। মণিকূল (বা মণিমূল) বেয়ে ঊর্ধ্বস্থানে প্রবেশ করে। শাশুড়ীর ঘরে তালাচাবি পড়ল, চাঁদ সূর্য দুই পাখা খ-ন কর (অর্থাৎ গ্রাহ্য গ্রাহকভাব দূর কর) । গুগুরীপাদ বলছেন, আমি ইন্দ্রিয়সম্ভোগে (সুরতে) বীর, নর-নারীর মাঝখানে চিহ্ন (পতাকা) তোলা হল । ।
Verse in English
Ride the three circles, oh! Yogini, hug me, and kiss,
Mashing the lotus, we shall make love in the evenings.
Yogini, I won’t live a moment without you, without us;
I will kiss your mouth and drink the nectar of the lotus.
Friction can’t besmear Yogini, she spreads throughout,
Hurled, she enters orient via jewel’s root.
Lock and key on the mother-in-law's door,
Cut two burst-out wings of the sun and moon to be sure.
Gundaripa says: I am skilled in mystique lovemaking,
Between man and woman flag of cloth keeps fluttering.
চৰ্যা - ৫
চটিলপাদ
রাগ গুর্জরী ( গুঞ্জরী )
ভবণই গহণ গম্ভীর বেগেঁ বাহী।
হুআস্তে চিখিল মাঝে ন থাহী ৷
ধামার্থে চাটিল সাক্ষম গাঢ়ই ।
পারগামি-লোঅ নিভর তরই ।
ফাড়িঅ মোহতরু পটি জোড়িঅ ।
আদঅ দিঢ়ি টাঙ্গি নিবাণে কোড়িঅ ।
সাক্ষমত চড়িলে দাহিণ বাম মা হোহী।
নিয়ডডী বোহি নূর মা জাহী।।
জই তুমহে লোঅ হে হোইব পারগামী।
পুচ্ছতু চাটিল অনুত্তর সামী।
আধুনিক বাংলায় রূপান্তর
ভবনদী গহন এবং গম্ভীর, সবেগে তা প্রবাহিত হচ্ছে। দুই ধারে তার কাদা, মাঝখানে থই পাওয়া যায় না। ধর্ম-সাধনার জন্যে চাটিলপাদ তার উপর একটা সাঁকো গড়ে দিয়েছেন, যাতে ওপারে যেতে ইচ্ছুকরা নির্ভয়ে (এই ভবনদী) পার হতে পারে। মোহতরু ফেড়ে ফৈলা হয়েছে, পাটিও জোড়া দেওয়া হয়েছে, অদ্বয় (জ্ঞানরূপ) টাঙ্গী দিয়ে নির্বাণ দৃঢ় কর । সাঁকোয় চড়ে ডান দিক বাম দিক কোর না, বোধি ( তোমার) নিকটেই, (তার জন্যে) দূরে যেও না। যদি তোমরা, হে লোকেরা, পারগামী হতে চাও, তবে অনুত্তরস্বামী চাটিলপাদকে জিজ্ঞাসা করে পার হবার কৌশল জেনে নাও ।
Verse in English
Cosmic River moves dark in somber speed,
Two muddy shores, the middle is not so deep.
Chatilla makes a bridge for the sake of religion,
Those who wish can cross without being oblivion.
With the axe of Nirvana sharpened dagger,
Split the tree of illusion and join the planks together.
When climbing the bridge, do not go left or right,
Bodhi is near you, do not go any further, be uptight.
Those who want to go the other side of the river,
Ask Chatillapa, the great Guru who replies never.