চর্যা - ৩১
আজদেব
রাগ পটমঞ্জরী
জহি মন ইন্দিঅরণ' হো ণঠা
ণ জানমি অপা কঁহি গই পইঠা ।।
অকট করুণা ডমরুলি বাজঅ ।
আজদেব নিরালে রাজই ।।
চান্দেরি চান্দকান্তি জিম পতিভাসই ।
চিঅ বিকরণে তহি টলিঙ পইসই ।।
ছাড়িঅ' ভয় ঘিণ লোআচার ।
চাহন্তে চাহন্তে সুণ বিআর । ।
আজদেবে সঅল বিহলিউ ।
ভয় ঘিণ দূর নিবারিউ ।।
আধুনিক বাংলায় রূপান্তর
যেখানে নষ্ট হয় মন ও ইন্দ্রিয়পবন, জানি না, (আমার) আত্মা কোথায় প্রবেশ করল । করুণা-ডমরু (কীরকম) অদ্ভুত বাজে, আজদেব (আর্যদেব) নিরালম্বে বিরাজ করেন। চন্দ্রে চন্দ্রকান্তি যেমন প্রতিভাসিত হয় (তেমনি চিত্ত যখন অচিত্ততায় লীন হয়- বা বিকরণ হয়), তখন চিত্ত (অর্থাৎ চিত্তের বিকল্পগুলি) সেখানে টলে প্রবেশ করে । আমি (আর্যদেব) ভয় ঘৃণা লোকাচার- সব ছেড়েছি, তাকিয়ে তাকিয়ে দেখছি শূন্য বিকার । আর্যদেব সব কিছু বিফল করেছে, ভয় ঘৃণা দূরে নিবারিত।
Verse in English
Where the mind, the senses, the vital- breath become destroyed.
Where does the spirit reside, I wonder?
In a wondrous way karuna beats the drum.
Aryadeva is resplendent in hopelessness.
As moonlight reflects on the moon
so the mind bereft of the senses glows
I have discarded fear, hatred and social conduct.
By observation I have judged the Void.
Aryadeva foiled everything.
Casting fear and hatred away.
চর্যা - ৩২
সরহপাদ
রাগ দেশাখ
নাদ ন বিন্দু ন রবি ন শশিমণ্ডল ।
চিত্ররাজ সহাবে মুকল । ।
উজুরে উজু' ছাড়ি মা লেহু রে বঙ্ক ।
নিঅড়ি বোহি মা জাহু রে লাঙ্ক ।।
হাথে রে কাঙ্কাণ মা লোউ দাপণ ।
অপণে অপা বুঝতু নিঅমণ ।।
পার উআরে সোই গজিই
দুজ্জণ সাঙ্গে অবসরি জাই
বাম দাহিণ জো খাল বিখলা ।
সরহ ভণই বপা উজুবাট ভাইলা ।।
আধুনিক বাংলায় রূপান্তর
না নাদ, না বিন্দু, না রবি, (না) শশিমণ্ডল; চিত্তরাজ স্বভাবে মুক্ত । ঋজুপথ (সোজা পথ) ছেড়ে বাঁকা (পথ) নিও না, বোধি নিকটেই, (বোধির জন্যে) লঙ্কায় (অর্থাৎ দূরে যেও না । হাতের কঙ্কণ (দেখবার জন্যে) দর্পণ নিও না, আপনা-আপনিই তুমি নিজের মন বোঝ । পার-উত্তরণে সেই যায়, দুর্জন সঙ্গে সে অধোগতি পায়। বামদিক ডানদিকে খাল ডোবা, [ সরহ বলছেন, বাপু, সোজাপথ দেখতে পাওয়া গেল ।।
Verse in English
There in not sound, no drop dun or the mandala of moon.
The mind is on its own, it is tree.
When you leave the straight pat, do not take the curved one.
Bodhi is in you. You do not have to go to Lanka.
Do not look at the mirror to see you bangles.
Look at yourself with inner sight.
The yogi achieves enlightenment on both sided of the band.
Evil in company truly dies.
Right or left is full of ponds and canals.
Saraha says, son, you take them for the straight path.
চর্যা - ৩৩
ঢেন্ডণপাদ
রাগ পটমঞ্জরী
টালত মোর ঘর নাহি পড়বেষী ।
হাড়ীত ভাত নাহি নিতি আবেসী ।।
বেগ` সংসার বড়হিল জাঅ ।
দুহিল দুধু কি বেন্টে ষামায় ৷ ৷
বলদ বিআএল গাবিআ বাঁঝে ।
পিটা দুহিএ এ তিনা সাঁঝে ।।
জো সো বুধী সোই নিবুধী ।
জো সো চৌর সোই সাধী ।।
নিতে নিতে যিআলা যিহে ষম জুঝঅ ।
ঢেন্ডণপাএর গীত বিরলে বুঝই ।।
আধুনিক বাংলায় রূপান্তর
টিলার উপরে আমার ঘর, সেখানে প্রতিবেশী নেই, আমার হাঁড়িতে ভাত নেই, (অথচ) নিত্য প্রেমিক (অতিথি) ভীড় করে। বেগে বয়ে যাচ্ছে সংসার [অন: অর্থ (১) ব্যাঙের সংসার ক্রমাগত বেড়ে যাচ্ছে (২) ব্যঙ্গের দ্বারা সংশয় তাড়িত (৩) ব্যাঙের দ্বারা সাপ তাড়িত হয়] দোয়ানো দুধ কি বাঁটেই ফিরে যাচ্ছে। বলদ প্রসব করা, গরু বন্ধ্যা, তিন সন্ধ্যায় পিটা ভরে তাকে (সেই দুধকে) দোয়ানো হল । যে বুদ্ধিমান, সেই ধন্য বুদ্ধি— যে সেই চোর সেই আবার দারোগা (সেই সাধু)। নিত্য নিত্য শিয়াল সিংহের সঙ্গে যুদ্ধ করে, ঢেন্ডণপাদের গান খুব কম লোকেই বুঝতে পারে ।।
Verse in English
My hut is on top the hill.
I have no neighbors.
There is no rice in my cooking pot.
Beloved guests keep coming in.
The snake attacked by the frog
Can drown milk return to the teat?
The bullock has calved, the cow is barren.
The pail is full of milk after three evenings of milking.
One who is clever is fool.
One who is a thief is honest.
Everyday the fox fights with the lion.
The song of Dhendhonpa is understood by a few.
চর্যা - ৩৪
দারিকপাদ
রাগ বরাড়ী
সুনকরুণরি' অভিন চারে কাঅবাকচিঅ ।
বিলসই দারিক গঅণত পারিম কুলে ।।
অলখত লখচিত্তা মহাসুহে ।
বিলসই দারিক গঅণত পারিম কুলে ।।
কিন্তো মৰ্ত্তে কিন্তো তত্ত্বে কিত্তো রে ঝাণ বখাণে ।
অপইঠান মহাসুহলীনে দুলখ পরমনিবাণে ।।
দুঃখে সুখে একু করিআ ভুঞ্জই ইন্দী জানী।
স্বপরাপর ন চেবই দারিক সঅলানুত্তর মানী ।।
রাআ রাআ রাআ রে অবর রাা মোহেরা বাধা ।
লুই পাঅপত্র দারিক দ্বাদস ভুঅর্ণে লধা ।।
আধুনিক বাংলায় রূপান্তর
শূন্য ও করুণার অভিন্ন-আচারে কায়বাক্চিত্ত নিয়ে দারিক বিলাস করে গগনের পরপারে । অলক্ষ্য (বস্তুতে) লক্ষ্যচিত্ত হয়ে মহাসুখে দারিক বিলাস করে গগনের পরপারে। কী-ই বা হবে তোর মন্ত্রে, তোর তন্ত্রে, তোর ধ্যান-ব্যাখানে; অপ্রতিষ্ঠ মহাসুখলীলায় লীন হলে পরমনির্বাণেরও দুর্লক্ষ্য। দুঃখ ও সুখে এক করে ইন্দ্রিয়ভোগ করে জ্ঞানী (গুরুর কাছে জেনে) । স্ব-পর, অপর অনুভব করে না, সকল অনুত্তর মানে যে, (এমন সিদ্ধাচার্য) দারিক । রাজা, রাজার রাজা, অপর রাজা রে- সবাই মোহেতে আবদ্ধ । সিদ্ধাচার্য লুইপাদের প্রসাদে দারিক দ্বাদশ-ভুবনলব্ধ ।।
Verse in English
In body, work and mind
Darika holds the Void and compassion together
Floating in the sky.
He has acquired great happiness through changing
Non-destination into destination.
He exists in the enlightened bark in the sky.
What will your mantra, tantra, meditation or scriptures achieve?
In the unsettled realm of great bless Nirvana is accomplished.
You mix happiness and unhappiness into an illusory net.
Darika does not feel conscious of the self of not-self.
The king, king and the other king,
all are captivated by delusion.
Darika has received the twelfth world in the palace of Luyi.
চর্যা - ৩৫
ভাদেপাদ
রাগ মল্লারী
এতকাল হাঁউ অচ্ছিলেঁসু মোহে।
এবেঁ মই বুঝিল সদ্গুরুবোহেঁ ।।
এবেঁ চিঅরাঅ মকুঁ ণঠা ।
গঅণ সমুদে টলিআ পইঠা । ।
পেখমি দহদিহ সর্বই শূন্য ।
চিঅ বিহুন্নে পাপ ন পুন্ন ৷ ৷
বাজুলে দিল মোহক ভণিআ ।
মই অহারিল গঅণত পণিআঁ ।।
ভাদে ভণই অভাগে লইআ ৷
চিঅরাঅ মই অহার কএলা ।।
আধুনিক বাংলায় রূপান্তর
এতকাল আমি ছিলাম মোহের বশে, এখন আমি সদ্গুরু উপদেশে বুঝলাম (নিজেকে বা নিজের চিত্তকে)। আমার চিত্তরাজ এখন নষ্ট, গগনসমুদ্রে (সে) টলে প্রবিষ্ট (হয়েছে) । দশদিক আমি সমস্তই শূন্য দেখি, চিত্তের অভাবে (বিহনে) পাপ পুণ্য আর কিছু নেই । বাজুল আমাকে মোহকক্ষ (বা লক্ষ্য) বলে দিলেন, আমি গগনসমুদ্রে জলপান করলাম। ভাদেপাদ বলছেন, আমি অভাগ্য নিয়ে চিত্তরাজকে আহার করলাম ।।
Verse in English
For so long I was under a delusion.
Now I have understood by the light of Guru
My mind-king is destroyed.
It had fallen into the sea or sky.
I see everything empty in the ten direction.
There is no sin or virtue without the mind.
The 'Vajula' gave me the signs in the sky where I drank water.
Vade says, I am with misfortune.
I have eaten my mind-king.