চর্যা - ৪১
ভুসুকুপাদ
রাগ কাহ্নু গুঞ্জরী
আই অণুঅনা এ জগ রে ভাংতি এঁ সো পড়িহাই ।
রাজসাপ দেখি জো চমকিই যাবে কিং বোড়ো খাই ।।
অকট জোইআ রে মা কর হথা লোহা ।
আইস সভাবে জই জগ বুঝষি তুট বাষণা তোরা ।।
মরুমরীচি গন্ধ নইরী দাপতি বিম্বু জইসা ।
বাতাবৰ্ত্তে সো দিঢ় ভইআ অপে পাথর জইসা ।।
বান্ধি সূআ জিম কেলি করই খেলই বহুবিহ খেড়া ।
বালুআতেলে সমরসিংগে আকাশ ফুলিলা ।।
রাউতু ভণই কট ভুসুকু ভণই কট সঅলা অইস সহাব ৷
জই তো মূঢ়া আচ্ছই ভাস্তী পুচ্ছতু সদ্গুরু পাব ।।
আধুনিক বাংলায় রূপান্তর
আদৌ অনুৎপন্ন এই জগৎ, ভ্রান্তিতে সে প্রতিভাত। রাজসাপ দেখে যে চমকায় (বা রজ্জুসর্প দেখে যে ভয় পায়), তাকে কি সত্যি সত্যিই বোড়ো সাপে কামড়ায়! আশ্চর্য (এই জগৎকে দেখে) হে যোগি, হাত লবণাক্ত কোর না, এই জগৎকে যদি তার স্বভাবে চিনতে পার (তবেই) তোমার বাসনা টুটবে। মরু-মরীচিকা গন্ধর্বনগরী দর্পণের যেমন প্রতিবিম্ব, বাতাবর্তে সেই জল যেমন দৃঢ় হয়ে পাথর হয়, বন্ধ্যার পুত্র যেমন খেলা করে- খেলা করে বহুবিধ খেলা, বালুতেলে আর শশ শৃঙ্গে (সজারু শৃঙ্গে) আর আকাশ-ফুল নিয়ে, রাউত বলেন, ভুসুকু বলেন সকলেই এই স্বভাব যদি তুই ভ্রান্তিতে থাকিস মূঢ়, তবে সদ্গুরু পদে জিজ্ঞাসা কর।।
Verse in English
In the beginning this world did not exist.
In delusion man begins to see the rope as if it is a snake.
Can a 'bora' snake bite him?
He a wonderful yogi!
Do not make your hand salty.
If you do, this world and nature enters your heart.
All your desires and dreams will come to an end
The mirage in the desert, Gandharva city,
Is like reflections in the mirror,
Like a cyclone that turns tidal waves into a wall of water.
Like thee, the barren woman's son at play.
Oil from sand, the horn of the hare.
The sky blossomed into a flower.
The soldier calls it strange,
Bhusuku calls it strange.
All have the same habit.
Fool, if are still under false belief,
Learn from the right Guru.
চর্যা - ৪২
কাহ্নুপাদ
রাগ কামোদ
চিঅ সহজে শূণ সংপুন্না ।
কান্ধ বিয়োএ মা হোহি বিসন্না ।।
ভণ কইসে কাহ্নু নাহি ।
ফরই অনুদিনং তৈলো এ পমাই ৷ ৷
মুঢ়া দিঠত নাঠ দেখি কাঅর ।
ভাঙ্গ তরঙ্গ কি সোসঈ সাঅর ।।
মূঢ়া অচ্ছন্তে লোঅ ন পেখই ।
দুধ মাঝে লড় চ্ছন্তে ণঙ দেখই ৷ ৷
ভব জাই ণ আবই এসু কোই ।
আইস ভাবে বিলসই কাহ্নিল জোই ।।
আধুনিক বাংলায় রূপান্তর
চিত্ত সহজাবস্থায়, শূন্য সম্পূর্ণ । স্কন্ধের বিয়োগে বিষণ্ন হয়ো না । কিসে কাহ্নু নেই বল, অনুদিন সে ত্রৈলোক্য প্রবেশ করে স্ফুরিত । দৃষ্ট বস্তু নষ্ট দেখে মূঢ়েরা কাতর, ভঙ্গ তরঙ্গ কি সমুদ্র শুষে ফেলে! মূঢ় ব্যক্তিরা দেখে না যে লোকরা আছে, দুধের মধ্যে স্নেহপদার্থ (সর) থাকলেও দেখতে পায় না। এই ভবে কেউ আসেও না, যায়ও না; এমন ধারণা নিয়ে বিলাস করেন কাহ্নুপাদ ।
Verse in English
My mind is still full of Shahaja emptiness.
Do not be saddened if my shoulders should fall.
How can you say Kanhu does not exist.
One who enters the three worlds at once.
The ignorant man is upset by the loss of the visible.
Do the broken waves swallow the sea?
The fool cannot see when it is there.
He cannot trace the butter in the milk.
In this world no one actually comes or goes.
This thought engages the Kanhu yogi delightfully.
চর্যা - ৪৩
ভুসুকুপাদ
রাগ বঙ্গাল
সহজ মহাতরু ফড়িঅএ তৈলোএ ।
খসম সভাবে রে বান্ধ মুকা কোএ । ।
জিম জলে পাণিআ টলিআ ভেউ ন জাঅ ।
জিম মণরঅণা রে সমরসে গঅণ সমাঅ ৷ ৷
জাসু নাহি অপ্পা তাসু পরেলা' কাহি ।
আই অনুঅণারে জামমরণ ভব নাহি।।
ভুসুকু ভণই কট রাউতু ভণই কট সঅলা এই সহাব ৷
এথু' জাই ণ আবয়ি রে ণ তংহি ভাবাভাব ।।
আধুনিক বাংলায় রূপান্তর
সহজ মহাতরু স্ফুরিত এ ত্রৈলোক্যে, খসমস্বভাবে (শূন্যতা স্বভাবে) কে বন্ধনমুক্ত (কে বন্ধ কে মুক্ত, কিংবা কে না বন্দনমুক্ত)। যেমন জলে জল মিশে গেলে আলাদা করা যায় না, তেমনি ওরে মনরত্ন সমরসে গগনে প্রবেশ করে। যার আত্মা নেই তার পর কোথায়, আদৌ অনুৎপন্ন যা তার জন্মমরণ নেই। ভুসুকু বলেন, রাউত বলেন সকলই এই স্বভাব, গমনাগমনহীন পৃথিবীতে কিছু ভাবাভাব নেই । ।
Verse in English
The great Shahaja tree stands in all three worlds.
Who is free from worldly ties?
As water mixes with water easily,
likewise the mind-jewel mixes with the jewel of great bliss.
One who has no one as his own, who can be a stranger?
One whose beginning is with nothing
Does not belong to a world of birth and death.
Bhusuku and the soldier say: this is all the same.
In this world nothing comes, nothing goes.
There is no existence and no non-existence.
চর্যা - ৪৪
কঙ্কণপাদ
রাগ মল্লারী
সুণে সুণ মিলিআ জবেঁ ।
সঅল ধাম উইআ তবেঁ । ।
আচ্ছহুঁ চউখণ সংবোহী ।
মাঝে নিরোহ অণুঅর বোহী ।।
বিন্দুণাদ ণ হিঐ পইঠা ।
অণ চাহন্তে আণ বিণঠা ।।
তথা আইলেসি তথা জান ।
মাঝে থাকী সঅল বিহাণ । ।
ভণই কঙ্কণ কলএল সাঁদে ।
সর্ব্ব বিচ্ছরিল তথতা নাদেঁ । ।
আধুনিক বাংলায় রূপান্তর
শূন্যের সঙ্গে শূন্য যখন মিলে গেল, তখন সকল ধর্ম উদিত হল । চতুঃক্ষণ (আমি) রয়েছি সংবোধিতে, মধ্যের নিরোধে (আমার) অনুত্তর বোধি হল। বিন্দুনাদ আমার হৃদয়ে প্রবিষ্ট হল না; এক দিক চাইতে অন্য দিক বিনষ্ট হল । যেখান থেকে তুমি এলে তাকে জান; মাঝে থেকে সমস্ত বিধান। কলকল শব্দে কঙ্কণপাদ বলছেন, তথতা-নাদে সমস্তই বিচূর্ণ হল ।।
Verse in English
When emptiness mixed with emptiness
It was the beginning of all religion.
I observe all four corners equally.
Through the middle stage Nirvana can be achieved.
The drop does not enter my heart.
When I want one the other is destroyed.
Learn about where you come from.
Set aside everything in the middle.
Kankana says: with the sound of 'tathata'
Everything is destroyed.
চর্যা ৪৫
কাহ্নুপাদ
রাগ মল্লারী
মণ তরু পাঞ্চ ইন্দি তসু সাহা ।
আশা বহল পাতহ বাহা ।।
বরগুরু বঅণে কুঠারেঁ ছিজঅ ।
কাহ্ন ভণই তরু পুণ ন উইজঅ । ।
বাটইঃ সো তরু সভাসুভ পানী ।
ছেবই বিদুজন গুরু পরিমাণী ।।
জো তরু ছের ভেবউ ণ জাণই ।
সড়ি পড়িআঁ রে মূঢ় তা ভব মাণই । ।
সুন তরুবর গঅণ কুঠার।
ছেবই সো তরু মূল ন ডাল । ।
আধুনিক বাংলায় রূপান্তর
মনতরু ঃ পাঁচটি ইন্দ্রিয় তার ডাল, আশারূপ বহুল পত্রবাহী (বা আশারূপ বহুল পত্রফলবাহী) । সদ্গুরু বচনরূপ কুঠারে তাকে ছেদ কর; যাতে, কাহ্নুপাদ বলছেন, তরু আবার না জন্মাতে পারে। সেই তরু শুভ-অশুভ জলে বৃদ্ধি পায়; শুরু উপদেশে (প্রমাণে) সেই তরুকে বিজ্ঞজন ছেদন করে । যে ব্যক্তি তরুচ্ছেদের রহস্য জানে না, ওরে মূঢ় সরে পড়ে (খিন্ন হয়ে) তারাই সংসারকে মেনে নেয়। শূন্য তরুবর, গগন কুঠার । কেটে ফেল সেই তরু যাতে তার মূল ডাল কিছুই না থাকে ।।
Verse in English
The mind is a tree, the five senses are its branches.
Hope bears fruits and leaves in abundance.
Kanhu says : using the advice of Guru as an axe
cut off the branches
so that passion, desire or thirst does not grow back.
The tree grows in the water of righteousness.
The Guru is witness, the wise uproot it.
One who does not know the mystery
of this tree's growth and destruction.
fool is he to have to come back again
and again in the Samsara receive pain.