পৃথিবীতে একেক জাতির একেক রকম সংস্কৃতি।
আমাদের বাঙালী জাতিরও রয়েছে নিজস্ব সংস্কৃতি। প্রত্যেক সংস্কৃতির কিছু স্বকীয়তা আছে। কিন্তু আমি মনে করি আমাদের সংস্কৃতির স্বকীয়তা এখন আর আগের মতো নেই। বিদেশী সংস্কৃতির কবলে পড়ে সেটি এখন মাটি চাপা পড়ে গেছে। পহেল ফাল্গুন, পহেলা বৈশাখ এসব দিনে আজকে বাংলা গানের পরিবর্তে চলে হিন্দী আর ইংরেজী গানের আধিপত্য। নাটক-সিনেমাতেই অনেক সময় তাই দেখা যায়। সংস্কৃতির অন্যতম উপাদান হচ্ছে ভাষা। আর আজকে আমাদের তরুণ-তরুণীরা একটি বাংলা বাক্য বলতে গেলে দু-চারটা ইংরেজী শব্দ জুড়িয়ে দেয়। কেউ কেউ আবার হিন্দী, স্প্যানিশেরও বুলি আওড়ায়। এটাকেই যেনা আমাদের কাছে আভিজাত্য। পশ্চিমা সংস্কৃতি আর হিন্দী সংস্কৃতি অনুসরণ করতে যেয়ে আজ আমাদের বাংলা সংস্কৃতির স্বকীয়তা বলতে তেমন কিছুই আর অবশিষ্ট নেই।
আকাশ সংস্কৃতির কারণে আমাদের সংস্কৃতি আজ মৃত হতে চলছে।