কালচার বা সংস্কৃতি বলতে কি বুঝি? যদি কাউকে বোঝাতে যাই তাহলে বলতে হবে কোন নির্দিষ্ট জায়গা বা এলাকার মানুষের কোন নির্দিষ্ট সময়ের আচার আচরণ, ব্যাবহার, রীতি নীতি, চাল চলন, ধর্ম, চিন্তা ধারা সব কিছুর একটা সম্মিলিত রুপ, একটা সুস্পষ্ঠ বৈশিষ্ট যা দিয়ে একটা এলাকা বা একটা স্পেসিফিক সময়ে একটা এলাকার মানুষের সামাজিক জীবন নিয়ে সুস্পষ্ঠ ধারণা পাওয়া যায়।
এতো গেল একটা ছোট এলাকার উদাহরন যেটা দিয়ে সংজ্ঞায়ীত করা গেল সংস্কৃতি বলতে কি বুঝি। কিন্তু যখন আমি আমার কলচার নিয়ে কথা বলতে যাবো ব্যাপারটা অনেক বেশি জটিল, কারণ একটা দেশের সমসাময়ীক সংস্কৃতি তৈরী হতে সময় লাগে শত বা হাজার বছর, তাই এত জটিল জিনিস নিয়ে আমি কথা না বলাই উত্তম।
তারপরেও নিজের কালচার নিয়ে বলতে গেলে বলব অসাম্প্রদায়ীকতাই আমাদের, বাঙ্গালীদের কালচার। যেটা আমাদের শক্তি যোগায় সব ধর্মের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, একে অন্যের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকাতে, এবং একটা দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে।