Grammar : Tag Question

Tag Question


Tag Question বলতে কি বুঝায়? এর মূল গঠনটি কি?


Tag Question : Tag— শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং Question— অর্থ প্রশ্ন। সুতরাং Tag Question অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া। ব্যাকরণের ভাষায় কোন একটি বাক্যের শেষে প্রশ্নবোধক অংশ জুড়ে দিয়ে বাক্যকে হ্যাঁ অথবা না বোধক প্রশ্ন করাকে Tag Question বলে। যেমন:


সাধারণ বাক্য : He is your best friend. (সে তোমার সবচেয়ে ভাল বন্ধু)।


Tag বাক্য : He is your best friend, isn't he? (সে তোমার সবচেয়ে ভাল বন্ধু, তাই নয় কি?)


এই যে অতিরিক্ত একটি প্রশ্ন জুড়ে দেওয়া হল — তাই নয় কি? এটাই হল Tag Question.


Tag Question এর মূল গঠন — মূল Sentence অপরিবর্তিত + কমা ( , ) + মূল বাক্য অনুযায়ী Auxiliary verb + pronoun + প্রশ্নবোধক চিহ্ন ( ? )


Tag Question তৈরি করার পাঁচটি ধাপ রয়েছে। এগুলো একে একে সংক্ষেপে নিম্নরূপ বর্ণনা করা হল —


(১) মূল Sentence (বাক্যটি) অপরিবর্তিত থাকবে।


(২) তারপর Comma (কমা) বসাতে হবে।


(৩) মূল বাক্য অনুযায়ী Auxiliary Verb বসাতে হবে।


(৪) মূল বাক্যের Subject (কর্তা) অনুসারে Pronoun বসাতে হবে।


(৫) সর্বশেষে Interrogative Sign ( ? ) দিতে হবে।


Tag Question এর Auxiliary Verb পরিবর্তন / বসানোর নিয়ম আলোচনা করা হলো —


Tag Question এ মূল Sentence এর Tense অনুযায়ী Auxiliary Verb পরিবর্তন করতে হয়।এক্ষেত্রে প্রথমত লক্ষণীয় বিষয় হলো মূল বাক্যটি যদি affirmative হলে negative auxiliary এর short form বসাতে হয় এবং negative হলে affirmative auxiliary এর short form বসাতে হয়।


Affirmative Sentence এর Tag–form জন্য Auxiliary Verb এর Negative Tag–form নিম্নে উল্লেখ করা হল —