Grammar : Confusing Pair of Words

Common Mistakes with Confusing Words


ইংরেজিতে এমন অনেক বিষয় রয়েছে যা সর্বদাই ইতস্তত / Confusion সৃষ্টি করে। এরূপ confusing বিষয়গুলো উত্তর করতে সাধারণভাবে ভুল হয়ে যায় বলে এদেরকে  Common Mistake বলা হয়। 


এক নজরে এই আর্টিকেলের আলোচ্য বিষয়বস্তু সমূহ দেখুন—

affect – effect 

access – excess

anger – consent

artist – artiste

been to – gone to 

censor – censer

discover – invent

drown – sink

economical – economic 

elicit – illicit

eligible – illegible  

flee – flow – fly

greeting – welfare

hang – hang

high – tall

how to tell time

injure – hurt – wound – dented

jubilee 

lie – lie – lay

live – stay 

loose – lose – loss

peak – pick – peck

quiet – quietly – quit – quite 

rhyme 

rise – arise – raise – rouse 

sensible – sensuous – sensitive 

some time – sometime – sometimes 


চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। অবশ্যই এই অধ্যায়টি মনোযোগ সহকারে পড়বেন। এখান থেকে বিসিএস, পিএসসি এবং প্রায় সব চাকরী নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকের এই আর্টিকেল থেকে হুবহু পরীক্ষায় কমন আসবে এমন কিছু আলোচনা থাকবে। তাই পুরোটা মনোযোগ সহকারে পড়ুন। 


Rule – 1

(affect – effect)


বাক্যের শূন্যস্থানে verb এর প্রয়োজন হলে affect বসে। আর noun এর প্রয়োজন হলে effect বসে। 


Affect : এটি verb এর কাজ করে। এর অর্থ : attack - প্রভাব ফেলা, ক্ষতি করা / feign - ভান করা ইত্যাদি। উদাহরণ : 

Smoking affects our health. 


Effect : এটি Noun এর কাজ করে। এর অর্থ : result - ফলাফল। উদাহরণ : 

One of the effects of globalization is cultural assault. 


বিশেষ ক্ষেত্রে Effect : verb হলে তখন তার অর্থ (accomplish –সম্পাদন করা; produce – উৎপাদন করা।) 


মনে রাখার কৌশল :

Affect শব্দের প্রথম বর্ণ 'A' কে উল্টালে 'V' এর মত লাগে; তাই Affect শব্দটি Verb হবে এমন করে মনে রাখুন।  


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 

The flood did not ____ (affect/effect) us that much, thank goodness. 

Ans : affect


Wars ____ everybody, and their destructive ___ last for generations. 

Ans : affect, effects


(অর্থ : যুদ্ধ প্রত্যেকের উপর প্রভাব ফেলে, এবং এর ধ্বংসাত্বক ফলাফলগুলো প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী হয় / বিরাজ করে।)


One of the ___ of globalization is Cultural ____. 

Ans : effects, assault (one of the এর পরে plural noun বসে। *see : Subject Verb Agreement)


Rule – 2

 (access – excess)


Access (প্রবেশাধিকার) : কোন স্থানে প্রবেশের অগ্রাধিকার আছে এরূপ বুঝাতে Access ব্যবহার হয়। 


Excess (অতিরিক্ত) : কোন বিষয়ে অত্যাধিক বা উগ্র বুঝাতে Excess ব্যবহার করা হয়। 


The student had free ___ to the principal. 

Ans : access

(অর্থ : ছাত্রছাত্রীদের শিক্ষকের কাছে যাওয়ার অধিকার ছিলো।)


Rule – 3

(anger – consent) 


Anger (রাগ) : কোন বিষয় নিয়ে খুব রাগ বুঝাতে how dare ব্যবহার হয়। যেমন— How dare you talk to me like that? 


Consent (সম্মতি) : কোন বিষয় নিয়ে খুব ভাল সম্মতি বুঝাতে Well done ব্যবহার হয় — You are success, well done. 


What feeling is expressed in the sentence? "How dare you talk to me like that?

Ans : Anger


Rule – 4

(artiste – artist) 


Artiste : বিশেষত গায়ক, নায়ক (অভিনয় শিল্পী) বা নৃত্যকার; A troupe of artistes has gone to entertain the soldiers. 


Artist : চিত্রশিল্পী; artisan (manual skilled worker) –সুদক্ষ কর্মী; He is an artist. 


মনে রাখার কৌশল :

'Artiste' শব্দের শেষে 'e' = 'energy' ধরলে বলতে পারি - Energy থাকলে নাচ, গান, নৃত্য হয় অর্থাৎ artiste এর অর্থ— গায়ক, নায়ক (অভিনয় শিল্পী) বা নৃত্যকার আর 'Artist' শব্দের শেষে 'e' = 'energy' নাই। তাই ভাবুন কারো energy না থাকলে সে ঘরে বসে বসে ছবি আঁকে অর্থাৎ Artist = চিত্রশিল্পী বা যে ছবি আঁকে।  


Rule – 5

(been to – gone to)


Been to :  কেউ কোনো স্থানে গিয়ে সে স্থান পরিদর্শন করে আসলে been to বসে। 


Gone to : কোনো স্থানে গিয়ে এখনো অবস্থান করছে, ফিরে আসে নি এরূপ অর্থে Gone to ব্যবহার করা হয়। 


মনে রাখার কৌশল : 

(১) যখন গেছে তো গেছেই আর আসে নাই তখন Gone to ; এখানে গেছে = Gone to। যেমন : He has gone to Dhaka,. (ভাবার্থ হলো এমন যে, সে ঢাকা গেছে এবং সে এখনো ঢাকায় অবস্থান করছে। অর্থাৎ অবস্থান করার জন্যই গেছেন।) 


(২) যখন গেছে আবার (বউয়ের জন্য) চলে আসছে তখন  been to (এখানে বউ = been to)

যেমন : Have you ever been to abroad? (তুমি কি কখনও ঢাকায় গিয়াছে? অর্থাৎ গিয়ে আবার চলে এসেছো বা বেড়াতে গিয়েছেন কিনা তা জানতে চেয়েছেন।) 


নোট : কখনো কখনো been to না থাকলে হতে gone to পারে। আর interrogative বাক্যে Have you ever + v3 হয়। 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

Have you ever ____ to Japan? 

Ans : been 


What is the translation of 'তুমি কি কখনো রাঙামাটি গিয়েছ?

Ans : Have you ever been to Rangamati?


Have you ever ___ ___ ___ Sundarbans? (তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছ?) 

Ans : been, to, the (কোনো স্থান পরিদর্শন করা অর্থে been to ব্যবহৃত হয়। যেহেতু Sundarbans একটি নির্দিষ্ট বনের নাম তাই এর নামের পূর্বে the বসবে।) 


Rule – 6

(censor – censer – census)


Census (আদমশুমারী) : কোন দেশের জনসংখ্যা গণনা / লোকগণনা কে আদমশুমারী বলে। 


Censor : সিনেমা পর্যবেক্ষণ করে আপত্তিকর দৃশ্য থাকলে তা বাদ দিয়ে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ হচ্ছে Censor Board। 


Censer (ধূপাধার) : ধর্মীয়  অনুষ্ঠানে ধোঁয়া উৎপন্ন করার জন্য ব্যবহৃত বিশেষ পাত্র।


মনে রাখার কৌশল :

The _____ Board has deleted a number of senses.

Ans : censor 

Rule – 7

(discover – invent)


Discover : পৃথিবীতে কোনো কিছু পূর্বে থেকে ছিল কিন্তু জানা ছিল না, তা খুঁজে বের করা অর্থে Discover বসে। 


Invent : পৃথিবীতে কোনো কিছু পূর্বে থেকে ছিল না কিন্তু তা আবিষ্কার করা অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করা হয়েছে এরূপ অর্থে Invent বসে। 


মনে রাখার কৌশল :


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

Man did not know that the earth moves around the sun until it was ___. 

Ans : discovered 


Man did not know how to make fire until it was ____. 

Ans : discovered 


Alexander Fleming ____ penicillin. 

Ans : invented 


Rule – 8

(drown – sink)


Drown : প্রাণী / ব্যক্তি ডুবে যাওয়া।

Sink : বস্তু ডুবে যাওয়া।


মনে রাখার কৌশল :

Drown এ পাঁচ বর্ণ; মনে করুন 5 Star.

Sink এ চার বর্ণ; মনে করুন 4 Star.

মনে করুন প্রাণী ও বস্তু দুইটা একসাথে ডুবে যাচ্ছে। কাকে আগে বাঁচাতে হবে? অবশ্যই আগে প্রাণীকে বাঁচাতে হবে। সুতরাং প্রাণী বাঁচানোর গুরুত্ব 5 Star মানে Drown এবং বস্তু বাঁচানোর গুরুত্ব 4 Star মানে Sink.


যেমন :

The Titanic sank during its first voyage. 

The little boy drowned.


Present (v1)

বাংলা অর্থ

Past (v2)

Past Participle (v3)

Drown

প্রাণী / ব্যক্তি ডুবে যাওয়া

Drowned

Drowned

Sink

বস্তু ডুবে যাওয়া

Sank

Sunk


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

Our little puppy was ____ in the river. 

Ans : drowned


The Titanic ____ during its first voyage. 

Ans : sank 


Rule – 9

(Economic – Economical) 


Economic (adjective) : কোন দেশের / ব্যক্তির অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বোঝাতে Economic বসে।


Economical (adjective) : কোন ব্যক্তির আর্থিক মিতব্যয়ীতা সম্পর্কে বোঝাতে Economical বসে।


Economically (adverb) : Adverb অর্থ প্রকাশ করে।


মনে রাখার কৌশল :

mic = অর্থনৈতিক / আর্থিক অবস্থা; mical = মিতব্যয়ীতা; (mic — অবস্থা; mical — মিতব্যয়ীতা)। 


বিকল্প কৌশল : 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

Do not be too ___. (এত বেশি মিতব্যয়ী হইও না।) 

Ans : economical


The finance minister said that the ____ situation was really grave.

Ans : economic 


Rule – 10

(elicit – illicit)


Illicit (adjective) : (unlawful, illegal) — অবৈধ; illegitimate — জারজ; prohibited, banned — নিষিদ্ধ। 


Elicit (verb) : (draw out, bring out) — বের করে আনা / টেনে বের করা / কৌশলে কথা বলে বের করা)।


মনে রাখার কৌশল :

"ill" একটি negative prefix যার অর্থ— অবৈধ / নিষিদ্ধ; তাই  illicit অর্থ— অবৈধ।


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ:

By asking many questions, the instructor tried to ____ information from the students. 

Ans : elicit 


The sale of ____ drugs is prohibited in our country. 

Ans : illicit 


Rule – 11

(eligible – illegible) 

Eligible (adjective) : Qualified, যোগ্য, উপযুক্ত, যোগ্যতাসম্পন্ন

Illegible (adjective) : Unreadable, অস্পষ্ট, দুষ্পাঠ্য


মনে রাখার কৌশল :

legible – স্পষ্ট, ill – prefix যোগে Illegible যার অর্থ – অস্পষ্ট  


উদাহরণ :

He is eligible for this post. 

It is an illegible writing. (লেখা) 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 

Current students are not ___ to apply for this award. 

Ans : eligible 


He is ___ for the post.

Ans : eligible 


Few doctor's handwriting is ___.

Ans : illegible 


I can not read what you have written. Your handwriting is totally ___. 

Ans : illegible 


Rule – 12

(flee – flow – fly)


বাক্যের মধ্যে বিভিন্ন অর্থানুসারে verb এর রূপ বসাতে হবে। তাই ভালোভাবে শিখে রাখুন— 

Present (v1)

উচ্চারণ : বাংলা অর্থ

Past (v2)

Past Participle (v3)

Flee

ফ্লী : পলায়ন করা

Fled

Fled

Flow

ফ্ল : প্রবাহিত হওয়া

Flowed

Flowed

Follow

ফলো : অনুসরণ করা

Followed

Followed

Fly

ফ্লাই : উড়া

Flew

Flown

Fly শব্দটি Noun হলে এর অর্থ মাছি হয়।


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

The past participle form of 'flow' is ___

Ans : flowed


Sometimes there was so much rain that the river ___ over the bridge.

Ans : flowed 


The bird has ___ away. (পাখিটি উড়ে গেছে।) 

Ans : flown 


The enemy has (to flee) away.

Ans : fled (শত্রু পালিয়ে গেছে।)


Rule – 13

(greeting – welfare)


Greeting : কারও সাথে সাক্ষাতের সময় ভদ্রোচিত/ বন্ধুভাবাপন্ন সম্মোধন করতে greeting (সম্ভাষণ) করা হয়। 


Welfare : কাউকে বিদায় জানানোর সময় ভদ্রাচিত বা বন্ধুভাবাপন্ন উক্তি করতে নিচের phrase গুলো ব্যবহার করতে হয়। 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 

To greet something at 10 pm, we say ___. 

Ans : Good evening 


If you meet anybody at 11 p.m. how will you greet them?

Ans : Good evening 


When you take leave of somebody at night, you say ___. 

Ans : good night 


Rule – 14

(hang – hang)


বাক্যের মধ্যে বিভিন্ন অর্থানুসারে verb এর রূপ বসাতে হবে। তাই ভালোভাবে শিখে রাখুন—

Present (v1)

বাংলা অর্থ

Past (v2)

Past Participle (v3)

Hang

ফাঁসি দেওয়া

Hanged

Hanged

Hang

বস্তু ঝুলানো

Hung

Hung


মনে রাখার কৌশল :


স্পেশাল টিপস : বাক্যের অর্থ বুঝা জরুরি, দেখতে হবে বাক্যে ফাঁসি দেওয়া বুঝাচ্ছে নাকি অন্য কোন বস্তু ঝোলানো বুঝাচ্ছে। ফাঁসি দেওয়া বা মানুষকে দড়িতে ঝুলিয়ে হত্যা করা অর্থে সাধারণত বাক্যে for murder / killing উল্লেখ থাকে।


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

The picture was ___ on the wall.

Ans : hung 


My roommate has ___ the photo of famous tennis player on a wall.

Ans : hung 


I (to hang) the picture on the wall yesterday. 

Ans : hung


The principal desired the notice to ___.

Ans : be hung


The man was ___ for murder.

Ans : hanged 


The accused was ___ for murder.

Ans : hanged 


Rule – 15

(high – tall) 


উচ্চতা নির্ণয়ে ব্যক্তির ক্ষেত্রে tall এবং বস্তুর ক্ষেত্রে high শব্দ ব্যবহার করা হয়। যেমন—

I am 1.5 metres tall.

He is 10 meters tall.

The tree is 300 inches high.


Rule – 16

(How to tell time)


ঘড়ির সময় বলার সময় কোথায় to আর কোথায় past বসবে তা খেয়াল করবেন। 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

At 8.45, how would you tell the time?

Ans : It is a quarter to nine. 


The right translation of ''It is now fifteen minutes past four.

Ans : এখন চারটা বেজে পনের মিনিট।


He came at 4 O'clock. Here "O'clock" means —

Ans : of the clock


Which is the correct translation? দশটা বাজতে ছয় মিনিট বাকি।

Ans : It is six minutes to ten.


Rule – 17

(injure – hurt – would – dented)


Injure : দুর্ঘটনার (accident)  ফলে আহত হলে এটি ব্যবহার করা হয়। তবে এর পরিবর্তে Hurt ও ব্যবহার করা যায়। 


Hurt : দুর্ঘটনার ফলে আহত হলে এটি ব্যবহার করা হয়। 


Wound : কোনো যুদ্ধে (war) যখম হওয়া বুঝাতে ব্যবহার করা হয়। 


Dent : ছোটখাট ক্ষত হওয়া বোঝাতে ব্যবহার করা হয়। 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

He was ___ in a car accident. 

Ans : injured 


Rule – 18

(jubilee – জুবিলি) 


Jubilee : জয়ন্তী / বছর পূর্তী / বার্ষিকী — অনেক বছর পূর্বের বিশেষ দিনের উদযাপন।



উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

The 60th anniversary of an important event is called ___.

Ans : Diamond Jubilee 


Diamond Jubilee অনুষ্ঠিত হয়—

Ans : ষাট আছর পূর্তিতে। 


ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে?

Ans : হীরক জয়ন্তী। 


Rule – 19

(lie – lay – lie)


Present (v1)

বাংলা অর্থ

Past (v2)

Past Participle (v3)

Example

Lie

মিথ্যে বলা

Lied

Lied

The cat is lying on the bed.

Lay

কিছু রাখা/কাউকে শোয়ানো/ডিম পাড়া

Laid

Laid

The hen laid an egg yesterday.

Lie

নিজে নিজে শোয়া/কোনো কিছু পড়ে থাকা

Lay

Lain

The cat is lying on the bed.


মনে রাখুন : lie এর সাথে ing যোগ করলে তা lying হয় আর lay এর সাথে ing যোগ করলে laying হয়। 


সতর্কতা : Lie এর Past Form হলো lay; আবার Lay নিজেই main verb হয়। 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 

How many eggs have our hens ___ this month?

Ans : laid 


After the hurricane, uprooted trees ___ all over the ground. 

Ans : were lying


She usually ___ the baby down for sleep at this time.

Ans : lays [ এখানে সে এই সময়ে সচরাচর শিশুকে ঘুমের জন্য শোয়ায়ে রাখে। usually দ্বারা বাক্যটি present indefinite tense হয় আর subject (She) 3rd person singular তাই lay এর সাথে s যোগ করে lays হয়েছে।] 


The dog was ___ in front of the door.

Ans : lying (lie অর্থ শুয়ে থাকা; আর lie এর সাথে ing যোগ করে lying হয়েছে।) 


The hen has ___ ten eggs.

Ans : laid


The hen ___ an egg yesterday. 

Ans : laid 


You have made your own bed and now you must ___ on it.

Ans : lie 


I saw the beggar ___ in front of the door. (ভিক্ষুকটিকে মেঝেতে শুয়ে থাকতে দেখলাম।) 

Ans : lying 


Rule – 20

(live – stay)


Live (verb) : (বসবাস করা), বসবাসের ক্ষেত্রে কোনো স্থানে দীর্ঘ দিন থাকলে live ব্যবহার করা হয়। [Live – Lived – Lived]

Stay (verb) : (অবস্থান করা), বসবাসের ক্ষেত্রে কোনো স্থানে অল্প সময় বা অল্প সময় থাকলে stay ব্যবহার করা হয়। [Stay – Stayed – Stayed]


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

He intends to ____ in the country for two months.

Ans : stay [এখানে two months খুব অল্প সময় কারণ ২ মাসের জন্য কোথায় স্থায়ীভাবে থাকে না। তাই এখানে stay হবে।]


Rule – 21

(loss – loose – lose)


বাস্তব জীবনে এগুলোর অনেক ব্যবহার আছে। তাই এইগুলো ভালোভাবে জেনে রাখুন— 


Present (v1)

Past (v2)

Past Participle (v3)

Loose

Loosed

Loosed

Lose

Lost

Lost


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

She does not want to ___ her peace of mind.

Ans : lose 


I took a map with me, as l didn't want to ___ me on the journey. 

Ans : lose 


The man (lose) his tie.

Ans : loosed (লোকটি তার গলার বন্ধনি ঢিলা / আলগা / লুজ করলো।) 


The fat man is trying hard to ___ weight. 

Ans : lose (মোটা লোকটি ওজন কমাতে চেষ্টা করছে।) 


He prefers to wear ___ clothing when exercising. 

Ans : loose 


I hope he doesn't ___ his job. 

Ans : lose 


Rule – 22

(peak – pick – peek – peck)



উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

You have to work with determination to reach the highest ___ your desire.

Ans : peak 


Rule – 23

(quiet – quit – quite)


লক্ষণীয় : quit + e = quite, quiet + ly = quietly ; মোট ৪ টি শব্দ : 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

Lynda had to ___ eating apples after the orthodontist put braces on her teeth. 

Ans : quit [ ব্যাখ্যা : had to এর পরে verb এর base form বসে। এখানে একমাত্র quit –ই হচ্ছে verb; বাক্যটির অর্থ— দন্ত চিকিৎসক লিন্দার দাঁতে বন্ধনি দেওয়ার পর তাকে আপেল খাওয়া ছেড়ে দিতে হয়েছিল। ]


Complete the sentence : We always prefer a ___ place.

Ans : quiet 


Maria was ___ tried after the long walk in the beach. 

Ans : quite 


Rule – 24

(rise – arise – raise – rouse)


বানান ও অর্থগত পার্থক্যগুলো খুব ভালো করে মনে রাখুন : 

Present (v1)

উচ্চারণ : বাংলা অর্থ

Past (v2)

Past Participle (v3)

Example

Rise

রাইজ : মূল্য বৃদ্ধি পাওয়া

Rose

Risen

The price of rice is rising.

Rise

রাইজ্ : নিজে ঘুম থেকে উঠা

Rose

Risen

Early to bed and early to rise, makes a man healthy, wise and wise" By Benjamin Franklin.

Arise

এ্যারাইজ : সমস্যা উদ্ভূত হওয়া

Arose

Arisen

Solve the problem when it arises.

Rouse

রাউজ : কাউকে ঘুম থেকে জাগ্রত করা

Rouse

Rouse

Don't rouse him from a deep sleep.

Raise

রেইজ্ : পতাকা বা হাত উঠানো

Raised

Raised

He raised the flag. Raise your hand.

Raised

রেইজ্ : বৃদ্ধি করা

Raised

Raised

We should raise our knowledge.


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

Onion prices have ___ too much this month.

Ans : risen (পেঁয়াজের দাম এই মাসে অনেক পরিমাণে বেড়েছে। এরূপ অর্থে have এরপর risen (v3) হয়।) 


It was our policy to deal with the problems as they ___. 

Ans : arose (সমস্যা উঠা / বৃদ্ধি পাওয়া / উদ্ভূত হওয়া বোঝাতে arise — arose — arisen বসে।)


The price of rice is ___. 

Ans : rising 


He was so sounding asleep that it was most difficult to ___ hum.

Ans : rouse 


Rule – 25

(rhyme)


Rhyme (রাইম) : Rhyme হচ্ছে অন্তমিল, শব্দসমূহের শেষ অংশে উচ্চারণের মিল। যেমন light, fight, bite, kite, might ইত্যাদি। 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 

'Comb' rhymes with (কৌম) ___. 

Ans : dome (ডৌম)


Which of the following words rhyme with the word "paid" (পেইড) —

Ans : made (মেইড)। 


Which word rhymes with "brow" (ব্রাউ) —

Ans : now (নাউ)।  


Rule – 26

(sensible – sensuous – sensual – sensitive)


Sensible / Sensuous / Sensual : ভোগবিলাসি / সুখময় / ইন্দ্রিয়কে প্রভান্বিত করে এমন। 


Senstive : সংবেদনশীল / অল্পতে রেগে যায় এমন বা অভিমানি। 


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ : 

Be careful, he is very ___ man.

Ans : sensitive 


Rule – 27

(Some time – Sometimes – Sometime)


Once upon a time : (অতীতে কোন এক সময়) — Once upon a time, I had met him. 


Some time : (কিছু সময়) — I spent some time with the patient.  (অর্থ : আমি রোগীর সাথে কিছু সময় কাটালাম।) 


Sometimes : (মাঝে মাঝে, সময়ে সময়ে) — Sometimes I swim in the pond. (অর্থ : মাঝে মাঝে আমি পুকুরে সাঁতার কাঁটি।)


Sometime : (ভবিষ্যৎ কোন এক সময়, একদা) — I hope to meet you sometime in January. 


মনে রাখার কৌশল :

Some time এর মাঝে Space Agency (ফাঁকা) থাকলে কিছু সময়, ফাঁকা না থাকলে ভবিষ্যত সময়।


উপরোল্লিখিত নিয়মের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ :

I hope to meet you ___ in January. 

Ans : sometime 


I spent ___ with the patient. 

Ans : some time 


I spent ___ with my grandfather. 

Ans : some time 


Tips : কিছু সময় বুঝাতে some time বসে। কোন এক সময় বুঝাতে sometime বসে।  sometimes = মাঝে মাঝে; some times সাধারণভাবে ভুল এটি।