Grammar : Assertive to Optative - Transformation of Sentence

Assertive to Optative


Optative Sentence : যে Sentence দ্বারা কোনো ইচ্ছা, আকাঙ্খা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে Optative Sentence বলে।


যেমন :


Long live our president.


May he not suffer.


May Allah bless you.


May God speed up your recovery.


May Allah help you.


Rule - 1


Assertive Sentence কে Optative Sentence এ রূপান্তর করতে বাক্যের শুরুতে May ব্যবহার করে তারপর Subject বসাতে হয়। তারপর প্রধান ক্রিয়া ব্যবহার করতে হয়।


Structure

May + Subject + Verb + ____


উদাহরণ :


Assertive : You will succeed in life.

Optative : May you succeed in life.


Assertive : I wish that you will be happy.

Optative : May you be happy.


Assertive Sentence এ ব্যবহৃত Subject + helping verb তুলে দিতে হয়।


Assertive : I wish that Allah bless you.

Optative : May Allah bless you.