Grammatical Errors in English

Errors in Nouns

আমাকে একটু জায়াগা দিন তো – Please make a little room for me. (place নয়)


আমার একটি জরুরি কাজ আছে – I have an urgent piece of business. (an urgent business নয়)


আমার চুল কোঁকড়ানো – I have curly hair. (hairs নয়)


আমার ধন্যবাদ গ্রহণ করুন – Please accept my thanks. (thank নয়)


আমি ফল খাই না – I do not take fruit. (fruits নয়)


তুমি কখন আহার কর - When do you take your meals. (meal নয়)


তুমি পড়াশুনায় অবহেলা কর কেন? – Why do you neglect your studies? (study নয়)


বাংলাদেশের দৃশ্যাবলী অতি মনোহর – The scenery of Bangladesh is very charming (sceneries নয়)


বাবা আমাকে অনেক উপদেশ দিলেন – Father gave me much advice. (many নয়, advices নয়)


লোকটির নৈতিক চরিত্র ভাল নয় – He is a man of very low morals. (moral নয়)


সে আড়াইটার গাড়িতে গিয়েছিল – He went by the 2:30 train. (2:30 o’clock নয়)


সে বোডিং এ থাকে – He lives in a boarding-house. (শুধু boarding নয়)


মাসুদের পাঁচ জোড়া বলদ আছে – Masud has five yoke of oxen. (yokes নয়)