Grammar : Number (সংখ্যা/বচন)
Number
(সংখ্যা/বচন)
Number (সংখ্যা/বচন) এর টপিকটি চাকরী প্রার্থী এবং এডমিশন টেস্ট উভয় পরীক্ষার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় পড়ে গুরুত্বপূর্ণ শব্দ শিখবো যা Noun, Pronoun, Subject–Verb agreement অধ্যায়গুলোর সাথে প্রত্যক্ষ / পরোক্ষভাবে সম্পর্কিত এবং এই অধ্যায়টি পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ণ তাই ভালভাবে পড়ুন।
অধ্যায় সম্পর্কিত আলোচ্য বিষয় :
Number কাকে বলে এবং প্রকারভেদ।
সাধারন শব্দ ও Singular - Plural পরিবর্তন
বিভিন্ন Letter দ্বারা সমাপ্ত word এর Singular - Plural পরিবর্তন
সর্বদা Singular Noun গুলোর List দেখুন
সর্বদা Plural Noun গুলোর List দেখুন
'S' সম্পর্কিত সমস্যা (Singular না Plural)
উদাহরণসহ Latin শব্দের Singular - Plural করার নিয়ম
Italy, Herbrew এবং French শব্দের Singular - Plural উদাহরসহ
Compound Noun এর Singular - Plural উদাহরণ
Pronoun এর Singular - Plural রূপগুলো দেখুন।
Number : Noun / Pronoun এর সংখ্যাকে Number বলে। সুতরাং জেনে রাখা দরকার—Noun বা Pronoun বাদে অন্য কোন parts of speech এর number হয় না৷ [তবে verb এর ক্ষেত্রে বাক্যের subject এর সাথে মিল রাখতে verb এর Singular / Plural রূপ ব্যবহার হতে পারে; যেমন— He is _______. They are _______. ইত্যাদি।
Number ২ প্রকার। যথা—
Singular Number (একবচন) : একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন— a boy, a girl etc.
Plural Number (বহুবচন) : একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন— two boys, girls, etc.
বিশেষ দৃষ্টি : Noun এর ক্ষেত্রে শুধু common noun (Boy, Book, Brother etc.) এবং collective noun (class, army etc.) এর number পরিবর্তন হয়। কিন্তু proper noun (Dhaka, Rahim etc.), Material noun (oil, rice, etc.) এবং abstract noun (honesty, kindness etc.) এর number পরিবর্তন হয় না।
কনফিউশন ক্লিয়ার করুন : "Number" word টি নিজে singular, এর plural হলো "numbers" এবং number এর written abbreviation হিসেবে no. ব্যবহার করা হয়। number শব্দের verb হলো 'Enumerate' –যার অর্থ : সংখ্যা গণনা করা৷ (Source : Cambridge advance learner dictionary–3rd Edition)
Singular এবং Plural Number এর পরিবর্তন নিম্নে ধারাবাহিকভাবে বর্ণনা করা হল
সাধারণ শব্দ বা s/h দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular - Plural করার সাধারণ নিয়ম ও ব্যতিক্রম নিয়ম :
সাধারণ নিয়ম : সাধারণত Singular noun এর সাথে s যোগ করে এবং যে noun গুলোর শেষে ch, 'ক' এর মত উচ্চারণ হয় সেগুলোর সাথে s যোগ করে plural করা হয়। যেমন—