Grammar : Gender (লিঙ্গান্তর)

Gender

(লিঙ্গান্তর)


এই অধ্যায়ে আমরা ইংরেজি গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় Gender (লিঙ্গান্তর) নিয়ে আলোচনা করব। আমাদের দেশে প্রচলিত সব পরীক্ষায় হোক সেটা এডমিশন টেস্ট কিংবা বিভিন্ন ধরনের চাকরীর নিয়োগ পরীক্ষা, Gender (লিঙ্গান্তর) থেকে প্রশ্ন এসে থাকে। সেজন্যে আপনি যদি ভালো কিছু প্রত্যাশা করেন তবে আপনাকে অবশ্যই এই অধ্যায় ভালোভাবে আয়ত্বে নিতে হবে। ইংরেজি গ্রামারের এই অধ্যায়টি অনেকটা সহজ। তাই আপনি সহজেই সবকিছু ভালোভাবে শিখতে পারবেন। 


Gender (লিঙ্গান্তর) : বিশেষ্য ও সর্বনামকে জাতি তথা লিঙ্গানুসারে শ্রেণীবিন্যাস করাকে Gender বলে। Noun ও Pronoun এর জাতিগত পার্থক্য নির্দেশ করাই হচ্ছে Gender এর কাজ। ইংরেজিতে বলা যায়— Gender expresses the biological identity of human beings. 


Gender (লিঙ্গান্তর) এর প্রকারভেদ : যেসব word দ্বারা স্ত্রী, পুরুষ ইত্যাদি লিঙ্গভেদ বুঝায় তাদেরকে বলে Gender. Gender চার প্রকার। যথা— 


Discussion and Examples ( আলোচনা এবং উদাহরণ) : নিম্নে এদের বিস্তারিত তথ্য তুলে ধরা হল— 


Masculine gender (পুংলিঙ্গ) : যে সব word দিয়ে পুরুষ জাতি বুঝায় তাদের masculine gender বলে বা ঐ সব noun বা pronoun কে masculine noun বলে। যেমন—Rahim, father, uncle, he, grandfather, boy ইত্যাদি। 


Feminine gender (স্ত্রীলিঙ্গ) : যে সব noun বা pronoun স্ত্রী জাতি বুঝায় তাদের feminine gender হয়। যেমন— mother, grandfather, aunt, she, sister ইত্যাদি।


Common gender (উভয়লিঙ্গ) : যে সব word দ্বারা একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী উভয় বুঝানো হয় তাদের common gender বলে। যেমন— student (ছাত্র/ ছাত্রী), lawyer (উকিল), orphan (এতিম), parent (পিতামাতা), friend (বন্ধু), cousin (চাচাত, খালাত, ফুফাত, মামাত ভাই বা বোন), person (ব্যক্তি –নারী বা পুরুষ), they (তারা) ইত্যাদি। 


Neuter gender (ক্লীবলিঙ্গ) : যে সব স্ত্রী বা পুরুষ কোনটি না বুঝিয়ে অচেতন বস্তুকে বুঝায় তাদের Neuter gender বলে। যেমন— Table, Chair, Sky, iron, it, that ইত্যাদি। 


Gender এর পরিবর্তন নিম্নে আলোচনা করা হল : এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই এখান থেকে অবশ্যই ভালোভাবে পড়ুন। 


Masculine → Feminine


Masculine gender কে সাধারণত তিনটি উপায়ে Feminine gender এ পরিণত করা যায়। যথা— 


১. ভিন্ন শব্দ ব্যবহার করে : boy–girl, he–she, uncle–aunt ইত্যাদি।


২. Masculine gender এর শেষে ess যোগ করে : poet–poetess, author–authoress ইত্যাদি। 


৩. Compound boun এর Masculine অংশটির feminine করে : he goat – she goat, grandfather – grandmother ইত্যাদি। 


(বিঃদ্রঃ Compound হল একের অধিক word এর সমষ্টি যা একটি noun এর কাজ করে)


এখন, 

১. ভিন্ন শব্দ ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ লক্ষ্য করুন—