বাংলা ইশারা ভাষায় ব্যক্তির নাম বা কোনও লিখিত শব্দ বানান করতে ইংরেজি অক্ষরটা আঙ্গুলের ইশারায় বোঝানো যায়। বেশির ভাগ সময় ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ (বিএসএল)-এর ২ হাতের ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হয় ("fsE2a", অর্থাৎ ফিঙ্গারস্পেল্ড ইংরেজি, ২-হাতের, সংস্করণ A/অ্যাংলো), তবে বাংলাদেশে কিছুটা পরিবর্তন হয়ে এসেছে বলে নিজস্ব ইংরেজি বর্ণমালা হয়েছে বলা যায় ("fsE2b", অর্থাৎ ফিঙ্গারস্পেল্ড ইংরেজি, ২-হাতের, সংস্করণ B/বাংলাদেশি)। তাই বলা যায় যে বাংলাদেশে দুইরকম ২ হাতের ইংরেজি বর্ণমালা আছে। "fsE2b" বা ব্রিটিশ দুই-হাতের বর্ণমালার এই বাংলাদেশি সংস্করণটাই বাংলা ইশারা ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
তা ছাড়া কিছু সময় ১ হাতের বর্ণমালাও দেখা যায় ("fsE1a", অর্থাৎ ফিঙ্গারস্পেল্ড ইংরেজি, ১-হাতের, সংস্করণ A/অ্যামেরিক্যান), যেটা মার্কিন ইশারা ভাষা (এএসএল)-এ প্রচলিত। এটারও বাংলাদেশি সংস্করণ আছে ("fsE1b", অর্থাৎ ফিঙ্গারস্পেল্ড ইংরেজি, ১-হাতের, সংস্করণ B/বাংলাদেশি)।
In Bangla SL, English letters can be represented by fingerspelling, often used to spell out a person's name or any written word. Most of the time, the 2-handed English manual alphabet of British Sign Language (BSL) is used ("fsE2a", as in fingerspelled English, 2-handed, variant A/Anglo), but in Bangladesh, certain local variations of those letters are commonly seen ("fsE2b", as in fingerspelled English, 2-handed, variant B/Bangladeshi), meaning there are effectively two different 2-handed English alphabets in use in Bangla SL. "fsE2b", the Bangladeshi variant of the British 2-handed alphabet, is by far the most commonly used for fingerspelling in Bangla SL.
Moreover, sometimes the 1-handed alphabet is also seen ("fsE1a", as in fingerspelled English, 1-handed, variant A/American), which is more commonly associated with American Sign Language (ASL). This too has a Bangladeshi version ("fsE1b", as in fingerspelled English, 1-handed, variant B/Bangladeshi).
উদাহরণস্বরূপ, এখানে একজন শ্রবণ-ও-বাকপ্রতিবন্ধী ইশারাভাষী আবদুল্লাহ দুই হাতের বর্ণমালা ব্যবহার করে তাঁর নাম (fsE2b-ABDULLAH) বানান করছেন।
As an example, here a Deaf signer Abdullah is fingerspelling his name (fsE2b-ABDULLAH) using the two-handed alphabet.
ইশারায়ঃ সূচক.তালু^নিজে নাম fsE2b-ABDULLAH সূচক.নির্দেশ^নিচে
signed: IX.PALM^SELF NAME fsE2b-ABDULLAH IX.DIRECT^DOWN
বাংলায়ঃ আমার নাম আব্দুল্লাহ, (এই তো)।
English: My name is Abdullah, (that's it).
আরেকটা উদাহরণে, শ্রবণ-ও-বাকপ্রতিবন্ধী ইশারাভাষী রোমান দুই হাতের ইংরেজি বর্ণমালা ব্যবহার করে ভাষাবিদ সামীরের নাম (fsE2b-SAMEER) বানান করছেন। (লক্ষ্য করুন যে নীচের-ডান কোণায়, সামীর তার নিজের নাম ভুলভাবে দেখাচ্ছেন, কারণ E অক্ষরটা উল্টা হলো!)
As another example, Deaf signer Roman is signing linguist Sameer's name (fsE2b-SAMEER) using the 2-handed English manual alphabet. (Note that in the bottom-right corner, Sameer is fingerspelling his own name wrong, as the E is backwards!)
অবশেষে, এখানে শ্রবণ-ও-বাকপ্রতিবন্ধী ইশারাভাষী তানিম দুই হাতে ইংরেজি বর্ণমালা ব্যবহার করে 'lipreading' (লিপরিডিং, fsE2b-LIPREADING) শব্দটার বানান করছেন। একেবারে শেষে তিনি ঠোঁটের দিকে ইশারা করে পরিভাষাটা ব্যাখ্যা করতে শুরু করেন।
Finally, here Deaf signer Tanim is signing the English word "lipreading" (fsE2b-LIPREADING) using the 2-handed English manual alphabet. At the very end he then starts to explain the term by pointing to his lips.