21 February, 2020
হ্যালো এফপিএলবাসী,
আশা করি সকলেই ভালো আছেন,
এই পোষ্ট টি তে আমরা চেষ্টা করব আপনাদের এমন কিছু প্রশ্নের উত্তর দিতে যে সকল প্রশ্ন হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে এফপিএল ম্যানেজারদের মাথা ব্যাথার কারণ, চলুন শুরু করা যাক:
প্রশ্ন -১: জিমি ভার্দি, কিপ অর সেল?
→মৌসুমের ঠিক প্রথম হাল্ফে দুর্দান্ত ফর্মে থাকা এই ইংলিশ স্ট্রাইকার মোট ১৭ গোল ৫ এসিষ্ট করলেও সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার, শেষ ৬ ম্যাচে তার ঝুড়িতে জমা পড়েছে শুধুমাত্র একটি এসিষ্ট, ফলশ্রুতিতে তার ওউনারশীপও ৫৫ শতাংশ (প্রায়) থেকে কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে (প্রায়)|
যদি আপনি গেইমউইক ১৯ কিংবা ২০ এ ভার্দি কে ছেড়ে থাকেন, তাইলে অভিনন্দন, আপনি একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন,আর যদি তাকে টিমে রেখে থাকেন তবে অন্তত আগামী ৬ ম্যাচের জন্য হলেও সে আপনার টিমে থাকা ডিজার্ভ করে,
কারণ ম্যানচেস্টার সিটির ম্যাচের পরে তাদের নেক্সট ৪টি অপোনেন্ট হলো
>নরওয়েচ সিটি (লীগে যাদের পজিশন ২০তম)
>এস্টন ভিলা (লীগে যাদের পজিশন ১৭ তম)
>ওয়াটফোর্ড (লীগের যাদের পজিশন ১৯তম)
>ব্রাইটন (লীগে যাদের পজিশন ১৫ তম)
অর্থাৎ, নেক্সট ৪টি ম্যাচই তার প্রতিপক্ষ তলানির দিকে থাকা দলগুলো, এবং এসব ম্যাচে ভার্ডি থেকে ভালো কিছুর আশা করতেই পারেন এফপিএল ম্যানেজার রা!
প্রশ্ন -২: কে হতে পারে সন এর বেস্ট রিপ্লেসমেন্ট?
→শেষ ৩সিজন ধরেই এফপিএল ম্যানেজারদের ভরসার প্রতীক হয়ে আছেন কোরিয়ান তারকা ফুটবলার সন, চলমান সিজনেও করছিলেন দারুণ পারফর্ম,
এই সিজনে মোট ২১ ম্যাচ খেলে করেছেন ৯ গোল এবং সমান সংখ্যক এসিষ্ট,হ্যারি কেইনের অনুপস্থিতি তে দল কে সামনে থেকেই গাইড করছিলেন তিনি, শেষ ৩ম্যাচে ৪গোল তারই প্রমাণ,তবে হটাৎ করেই হাতের ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন ৬-৮ সপ্তাহের জন্য, তাই তার রিপ্লেসমেন্ট নিয়ে ভালই বিপদে পরেছেন এফপিএল ম্যানেজের রা,
তবে চলুন দেখে নেওয়া যাক কে হতে পারে তার সর্বোত্তম বিকল্প-
>এন্থনি মার্শিয়াল: রাশফোর্ড এবং পগবার অনুপস্থিতি তে দল কে সামনে থেকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ফরাসি তারকা ফুটবলার, এখন পর্যন্ত ২০ ম্যাচ স্টার্ট করে করেছেন ৯ গোল এবং ৩ এসিষ্ট,
তাছাড়া সিজনের বাকি ১১ম্যাচের মধ্যে টপ ৪ এ থাকা দল গুলোর সাথে তিনি মুখোমুখি হবেন মাত্র ২বার,বাকি ৯বারই নামবেন তুলনামূলক কম শক্তিধর দলগুলোর বিপক্ষে,তাই তিনি হতে পারেন সন বিহীন মিডে আপনার তুরুপের তাস!
>ম্যাডিসন: টিমমেট ভার্দির মতোই কিছুটা অফ ফর্মে আছেন এই ইংলিশ প্লে ম্যাকার,
সিজনের প্রথম ১৬ ম্যাচে ৫গোল এবং সমান সংখ্যক এসিষ্ট করলেও পরের ১০ম্যাচে প্রতিপক্ষের জালের দেখা পেয়েছেন শুধুমাত্র,যেটি তার নামের সাথে বেমানানই বটে,তবে আগামী ৫ম্যাচের মধ্যে তার ৪টি প্রতিপক্ষই আছে লীগের বটম ৬এ, পাশাপাশি সেট পিস ট্যাকার হওয়াও বাকিদের চাইতে কিছুটা এগিয়েও থাকবেন তিনি!
প্রশ্ন :৩ - সালাহ +মানে নাকি রব্বো +ট্রেন্ট?
→দুর্দান্ত ফর্মে থাকা ক্লপ বাহিনীকে নিয়ে ভালই বিপদে পরেছেন এফপিএল ম্যানেজার রা, হয়তো আমার মতো অনেকেই ভাবছেন, শুধুমাত্র এই একটি দলের থেকে ৩জনের চেয়ে বেশী প্লেয়ার নিতে পারলে কতই না ভাল হতো!
তবে কিছু করার নেই, চলুন নিয়মের ভিতরে থেকেই চেষ্টা করি একটি সমাধান খুঁজার -
→এই সিজনে এরই মধ্যে সালাহ এবং মানে মিলে করেছেন মোট ২৬ টি গোল এবং ১৪ টি এসিষ্ট,অর্থাৎ পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে তারা জড়িত চলেছেন ৪০ টি গোলের সাথে!
পরিসংখ্যান টি ততক্ষণই আপনাকে তৃপ্তি দিবে যতক্ষণ না আপনি অল রেড দের ডিফেন্সের পরিসংখ্যানের দিকে তাকাবেন,
কারণ শেষ ১১টি লীগ ম্যাচে তারা মোট ক্লীনশিট রেখেছে ১০টি|
না দাদা,আপনি মোটেই ভুল পড়েন নি,ব্রাজিলিয়ান কিপার এলিসন ইঞ্জুরি থেকে ব্যাক করার পরেই তাদের ডিফেন্স কে করছে আরো মজবুত, ক্যারিয়ারের পিক ফর্মে আছেন ২সেন্টার ব্যাক ভিভিডি এবং গোমেয, আর ২ সাইডে ট্রেন্ট এবং রব্বো তাদের দুর্গ কে করে তুলেছেন অভেদ্য!
যদি আপনার বাজেট সমস্যা না থাকে,তবে আমাদের সাজেশন হবে সালাহ এবং মানে উভয় কেই নিয়ে ডিফে রব্বো কিংবা ট্রেন্ট নেওয়া,আর যদি টাকার অভাবে সালাহ+মানে করতে পারেন, তবে কিন্তু ডিফেন্সে পুলের ২জন অতেন্দ্র পহরী রাখতে ভুলবেন না কিন্তু!!!