দীর্ঘ বিরতির পরে মাঠে নামছে ইংল্যান্ড এর বাঘা বাঘা দল গুলো,সাথে মাথাব্যাথা বাড়ছে ফ্যান্টাসি ম্যানেজারদেরও, যদি এই উইকে কার হাতে তুলে দিবেন ক্যাপ্টেন আর্ম্বেন্ড তা নিয়ে সন্দীহান থাকেন তবে পোষ্ট টি আপনার জন্যই...
Vardy (LEI-10.0M): শেষ দুই ম্যাচ ছুটিতে কাটালেও পরবর্তী ম্যাচে ফিরে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রেস্ট পাওয়ার পর সাউদাম্পটনের বিপক্ষে হোম ম্যাচে তার কাছ থেকে পারফরম্যান্সও আশা করা যায় খানিকটা বেশিই।
একইসাথে তার খেলা শেষ ১০ ম্যাচে দলের হয়ে তার অবদান ১১টি গোল ও ৪টি এসিস্ট! তাই দলের আর্মব্যান্ড ভার্ডির হাতে দেয়াটা হতে পারে এই সপ্তাহের সেরা সিদ্ধান্ত।
Jiminez (WOL-7.5M): ভঙ্গুর ডিফেন্সের নিউক্যাসেলের বিপক্ষে হোম ম্যাচে জিমিনেজের কাছে পয়েন্টের আশাও থাকবে খানিকটা বেশি। শেষ ৫টি হোম ম্যাচেও তার অবদান ২টি গোল ও ৩টি এসিস্ট।
দলে ভার্ডি স্থান না পেলে জিমিনেজই হতে পারে আপনার দলের অধিনায়ক।
De Bruyne (MCI-10.6M): এস্টনভিলার বিপক্ষের ম্যাচেও বেশ ভাল পয়েন্ট আশা করা যায় ধারাবাহিক পারফর্মরত এই মিডফিল্ডার। দলের মেইনম্যান হিসেবেও সে শেষ ৫ ম্যাচে করেছে ৩ গোল ও ৪ এসিস্ট।
এই ক্রিয়েটিভ মিডফিল্ডারকে আপনার দলে স্থাপন করে দেয়াটাই আপনাকে এগিয়ে রাখতে পারে অনেকটাই।
Aguero (MCI-11.7M): ইন্জুরিফেরত আগুয়েরো ফিক্সার জটিলতার কারণে শেষ ম্যাচে মাঠে না নামলেও এস্টনভিলার বিপক্ষে এওয়ে ম্যাচে তার ফিরে আসার সম্ভাবনাও যেমন অনেক বেশি, তেমনি তার কাছ থেকে যথেষ্ট পারফর্ম্যান্সও আশা করা যায়। তার খেলা শেষ ম্যাচে গোলও করেছেন একটি।
তাই মূলত গ্যাম্বল করতে চায়লে আগুয়েরুর হাতে দলের গুরুভার তুলে দিলে মন্দ হয় না!