Aaron Ramsdale (BOU-৪.৬£): আগত সপ্তাহের সেরা গোলকিপার পছন্দের তালিকায় মধ্যে প্রথমেই থাকবে অ্যারন। সকল দলের যখন ক্লিনশীট খরা চলছে, তখন আগত সপ্তাহে সে মুখোমুখি হচ্ছে বার্নলি (হোম)-র সাথে। ফলে বার্নলির বিপক্ষে (যার প্রধান গোলদাতা, বার্নেস ইনজুরড্) লীগের হোম-এ খেলার সুবিধাটা লুফে নিতেই পারে! আবার বর্নিমাউথের চারটা ক্লিনশীটের ৩টিই এসেছে গত ৯ টা ম্যাচের মধ্যেই, যেখানে শুধুমাত্র টপফর্মে থাকা দলগুলোর বিপক্ষেই ডিফেন্সে ধুঁকতে হয়েছে বর্নিমাউথকে।
তাছাড়া, গত আটটি ম্যাচে গড়ে ৪.১৩ টি করে সেভ দেয়ার কৃতিত্ব এরনের হাতেই। ফলে সেইভ এর পয়েন্টের পাশাপাশি বোনাস পাওয়ার সম্ভাবনাও বেশ ভাল তার।
Matt Ryan (BHA-৪.৮£) : সেরা গোলকিপারদের তালিকার ২য় স্থানে আছে ব্রাইটনের গোল্কিপার ম্যাট রায়ান,যিনি শেষ ৪টা হোম ম্যাচের ২টিতেই নিজের দলের দূর্গ সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন।
তবে তিনি তার অতিমানবীয় সেইভ দেওয়ার ক্ষমতার জন্যই বরাবরের ফ্যান্টাসি প্লেয়ারের দের পছন্দের শীর্ষে আছেন,শেষ ৭ম্যাচে শুধু মাত্র একটা সিএস রাখলেও তিনি মোট দিয়েছেন ২৬ পয়েন্ট,অর্থাৎ প্রতি ম্যাচে প্রায় ৪ কাছাকাছি|
তাই যদি এই সিএস খোড়ার মৌসুমে জিকে থেকে সেইভ এবং বোনাস পাওয়ার ইচ্ছা থাকে,তবে আপনার পছন্দের লিস্টের উপরের দিকেই থাকবে ব্রাইটনের এই তারকা ফুটবলার।
Guita (CRY-৫.১£): গত চার ম্যাচে তিনটি ক্লিনশীটসহ পুরো সিজনে মোট ছয়টি ক্লিনশীট জমা পড়েছে তার অবদানের খাতায়। তাছাড়া গত দশ ম্যাচে গোল হজমের সংখ্যা মাত্র আটটি!
পরবর্তী ম্যাচে গুইতা এওয়ে ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউক্যাসেলের বিপক্ষে। তাই তার থেকে একটি ক্লিনশীট আশাব্যঞ্জকই বটে।
Diego Rico (BOU-৪.৪£): সিজনের প্রথমে হোচট খেলেও এখন বেশ ভালই পয়েন্ট দিয়ে যাচ্ছেন বোর্নউইথ এর এই লেফট ব্যাক। গত তিন ম্যাচে দুইটি ক্লিনশীটসহ তার মোট পয়েন্ট রিটার্ন ১৬! আর আসন্ন এটাকে ধুঁকতে থাকা বার্নলির বিপক্ষে হোম ম্যাচে ক্লিন শীট আশা করাটাই খুব স্বাভাবিক।
তাছাড়া,বোর্নউইথ এর দেওয়া ২টি সিএসই যথাক্রমে ২ এবং ৩ করে বোনাস পেয়েছিলেন তিনি,তাই তাকে এই উইকের টপ ডিফেন্ডার দের তালিকাই টপে রাখায় যায়।
John Lundstram (SHU-৫.২£): মৌসুমেরর শুরু হতেই বেশ ভাল ডিফেন্সিভ এবং এটাকিং রিটার্ন দিয়ে চলছে লান্ডস্ট্রাম। FPL এ ডিফেন্ডার পজিশনে থাকলেও দলের হয়ে নিয়মিত মিডফিল্ডে খেলার সুযোগ পান লান্ডা। একারণে ছয়টি ক্লিনশীটের সাথে তার ঝুলিতে জমা পড়েছে মোট তিন গোল এবং তিন এসিস্ট!
পাশাপাশি ৪৮.৭% ফ্যান্টাসি খেলোয়াড়দের দলে স্থান পাওয়া এই খেলোয়াড় আপনার দলে না থাকলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশিই!
Lewis Dunk (BHA-৪.৭£): যেসকল ডিফেন্ডার হতে এটাকিং রিটার্ন আশা করা যায় তাদের মধ্যে অন্যতম ডানক। দুই গোল, দুই এসিস্টের সাথে চারটি ক্লিনশীট বেশ ভাল অর্জন।
তাছাড়া নিয়মিত দলের হয়ে ফ্রি-কিক নেয়া এবং হেড দিয়ে গোল করার দক্ষতাও তাকে দলের নেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কারণ।
তাই শাফিল্ড ইউনাইটেডের বিপক্ষে হোম ম্যাচের সুবিধাটি নিজের করে নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই ডিফেন্ডারের।
Martin Kelly (CRY-৪.৪£): দলের চরম ডিফেন্সিভ ফর্ম এবং বিপক্ষদলের (NEW-A) দুর্বল ও সংকটাপন্ন এটাকের কারণে পরবর্তী সপ্তাহে আপনার দলে বেশ ভালই অবদান রাখার সম্ভাবনা আছে কেলির।
তাছাড়া তিনি এখন খেলছেন উইং ব্যাক হিসেবে,কে জানে,হয়ত ভাগ্য দেবতা চোখ তুলে তাকালে পেয়ে যেতে পারেন কিছু এটাকিং রিটার্নও!
Serge Aurier (TOT-৫.১£): মৌরিনহো ইতমধ্যেই স্পার্সের ডিফেন্স বেশ ভালই গুছিয়ে নিয়েছেন। তার উপর চেলসির মেইনম্যান ইন্জুরিফেরত আব্রাহামের ফর্মহীনতায় চেলসির বিপক্ষে হোম ম্যাচে ক্লিনশীট দেয়ার বেশ সম্ভাবনা রয়েছে।
তাছাড়া, অরিয়ের এটাকিং রিটার্নের ক্ষেত্রেও দারুণ একটি অপশন,
সর্বশেষ পাঁচ ম্যাচে করেছেন দুই এসিস্ট।
তাই গেইমউইক ১৮তে আপনার পছন্দের তালিকায় যুক্ত হতে পারে এই উইংব্যাক এর নামও।
Heung-Min Son(TOT-১০.১£): পয়েন্ট টেবিলে মিডফিল্ডারদের মধ্যে পাঁচ এ থাকা সন আগত সপ্তাহের বিশেষ আকর্ষণ। মৌরিনহোর অধিনে স্পার্সের এটাকও কার্যসিদ্বি করে চলছে বেশ গোছানোভাবে। ডিফেন্সে ভুগতে থাকা চেলসির সাথে হোম ম্যাচে তাই তার কাছে সেরাটা আশা করা অবান্তর নয়।
দলের কাউন্টার এটাকে ভূমিকা রাখা এবং চলমান ফর্ম তাকে পছন্দের তালিকায় শীর্ষে রাখবে নিঃসন্দেহে। বিগত পাঁচ ম্যাচে দুই গোল, চার এসিস্টসহ পনেরটি ম্যাচে সরাসরি মোট চৌদ্দটি গোলের সাথে সম্পৃক্ত স্পার্সের এই তারকা।
Bamidele Alli (TOT-৮.৭£): মূলত বিপক্ষদল চেলসির ডিফেন্সিভ ফর্মহীনতা এবং মৌরিনহোর কাউন্টার এটাক ট্যাক্টিক্সের কারণেই পছন্দের তালিকায় বেশ এগিয়ে আছে দেলে আলি। পাশাপাশি তার সাম্প্রতিক ফর্মও তাকে উল্লেখযোগ্য করে তুলেছে। বিগত দুইটি করে হোম ও এওয়ে ম্যাচে মোট করেচেন তিন গোল ও দুই এসিস্ট। মূলত সনের বিকল্প হিসেবে তাকে দলে ভেড়ানোটাই বুদ্বিমানের কাজ।
Kevin De Bruyne (MCI-১০.৩£): অনেক বেশি এটাকিং থ্রেট এবং ক্রিয়েটিভিটির এই খেলোয়াড় পয়েন্ট টেবিলে অবস্থান করছেন জিমি ভার্ডির পরেই।
আর্সেনালের বিপক্ষে দুই গোল ও এক এসিস্টের পর লেচেস্টারের সাথে হোম ম্যাচে বেশ ভালই এটাকিং রিটার্ন আশা করা যায় তার কাছ থেকে।
এছাড়াও নিয়মিত ফ্রি-কিক নেয়ায় এবং উচ্চ মালিকানাভুক্ত খেলোয়াড় হওয়ায় আপনার দলের জন্য (প্রায়) অপরিহার্য খেলোয়াড় হিসেবেই স্থান পেতে পারে ব্রুইনি।
Raheem Sterling (MCI-১১.৮£): স্টার্লিং সকলের কাছেই পরিচিত তার এটাকিং থ্রেটের কারণে (১০০০+ থ্রেট)। তাছাড়াও পুরো সিজনে করেছেন মোট নয় গোল(!) ও একটি এসিস্ট। তাই লেচেস্টার সিটির বিপক্ষে হোম ম্যাচে তাই পছন্দের তালিকায় স্থান পেয়েছে সে।
তাছাড়া পেপের কুখ্যাত রোটেশন সিস্টেমের বলি হওয়ার সম্ভাবনাও নিতান্তই কম তার।
Todd Cantwell (NOR-৪.৭£): যথেষ্ট ভাল এটাকিং থ্রেট নিয়েই ওলভসের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামছেন ক্যান্টওয়েল। মূলত দলকে ব্যালেন্স করার জন্য বাজেট পিক হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়াও নিতান্তই কঠিন।
Wilfried Zaha (CRY-৬.৮£): দীর্ঘসময় সুপ্তাবস্থার পর বেশ ভালই ফর্মে ফিরেছে জাহা। ফলাফল হিসেবে বিগত পাঁচ ম্যাচে করেছে তিন গোল। তাছাড়া নিউক্যাসেলের সাথে (এওয়ে) ম্যাচে যথেষ্ট ভাল পয়েন্ট আশা করা যায় তার কাছ থেকে।
Harry Kane (TOT-১০.৯£): মৌরিনহো এর আন্ডারে ধীরে ধীরে নিজেকে খুজে পেতে শুরে করেছেন এই ইংলিশ ফরওয়ার্ড, সর্বশেষ হোম ম্যাচেও প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২বার,পাশাপাশি আছে এক এসিষ্টও,সূতরাং বলাই যাই চেলসির ডিফেন্সের বেহাল অবস্থার সুযোগ টা নিতে ছাড়বেন না ইতিমধ্যেই লীগে ৯গোল করে ফেলা এই ফরওয়ার্ড, তাছাড়া সর্বশেষ ২ম্যাচে এওয়ে ম্যাচে প্রতিপক্ষ চেলসির ৫গোল হজম করাটাও হতে পারে কেইন কে টিমে নেওয়ার অন্যতম কারণ।
Marcus Rashford (MUN-৯.১£): মূলত পগবার অনুপস্থিতি তে ইউনাইটেডের মেইন ম্যান হিসেবেই আবির্ভাব হয়েছেন এই ইংলিশ ফরওয়ার্ড, যেখানে গত সিজনে ১০গোল করতে সময় নিয়েছে ২৩৮১ মিনিট, সেখানে এই সিজনে মাত্র ১৪৮৬ মিনিটেই করেছেন সমান সংখ্যক গোল ,বুঝাই যাচ্ছে যে, প্রাপ্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর এই ইংলিশ তারকা ফুটবল, তাছাড়া প্রতিপক্ষ ওয়ার্টফর্ডও ডিফেন্সিভলি তেমন একটা ভাল করছেনা লীগে,তাই আপনার ফরওয়ার্ড দের পছন্দের তালিকার উপরের দিকেই রাখতে পারেন রাশফোর্ড কে।
Raul Jimenez (WOL-৭.৫£): শেষ ১০ টা গেইম উইকের মধ্যে শুধুমাত্র ২টি গেইমউইকেই তার থেকে কোন পয়েন্ট পায়নি এফপিএল প্লেয়ার রা, অর্থাৎ এই ১০ গেম উইকের মধ্যে ৮টাতেই হয় নিজে গোল করেছেন কিংবা করিয়েছেন সতীর্থদের দিয়ে, বুঝাই যাচ্ছে কেন তাকে এফপিএলের অন্যতম ধারাবাহিক স্ট্রাইকার বলা হয়ে থাকে।
আর প্রতিপক্ষ নরউইচ সিটির পুরো লীগ মিলে সর্বমোট ক্লিনশীট আছেই ২টা, তারচেয়েও অবাক করা ব্যাপার হল এই ২টা ক্লীনশিটের ১টিও কিন্তু হোম ম্যাচে আসেনি!
তাই জিমিনেজ হতে গেইম উইক ১৮ তে আপনার তুরুপের তাস!
এফপিএলে গেইম্বল করতে কেই বা না ভালোবাসে?
এমন একজন প্লেয়ার গোল দিলে কেমন হয় যে লীগে শুধু আপনারই থাকবে আর কোন দলেই না?
যদি এমন টা ভেবে থাকেন তবে আপনার জন্য এই সেকশন টি,
Teemu Pukki (NOR-৬.৬£): শুধুমাত্র ১৬.৯ শতাংশ মানুষের টিমেই আছেন নরউইচ সিটির এই ফরওয়ার্ড,তাই ধরেই নেওয়া যায় আপনার মিনি লীগের খুব বেশী মানুষের কাছে তার থাকার সম্ভাবনা ক্ষীণ, তাই এই উইকে এই ফরওয়ার্ড হতে পারে আপনার জন্য পার্থক্য গড়ে দেওয়া প্লেয়ার!
লীগের ৯ গোলের ৬টিই করেছেন হোমে, তাই উলভস এর সাথে হোমে তার বল নেটে জড়ানোর সম্ভাবনা প্রবল।