ফ্রি ট্রান্সফারের সীমাবদ্ধতারর বদৌলতে একাদশ ততটা পরিবর্তন করা না সম্ভব না হলেও ক্যাপ্টেনের আর্মব্যান্ড কার হাতে তুলে দিবেন তা নিয়ে সংশয়ের শেষ নেই। এই অবস্থায় আপনার সিদ্ধান্তকে গতি দিতে কিংবা পাকাপোক্ত করতে সহায়ক হতে পারে এই লেখনি টি-
ক্যাপ্টেন পিক এর ক্ষেত্রে মৌরিনহোর কাউন্টার এটাকিং ফুটবল ট্যাক্টিক্সে খেলা এটাকাররা সবসময়ই কিছুটা এগিয়ে থাকবে। পাশাপাশি আছে স্পার্সের এটাকিং trio কেন-সন-আলির দূর্দান্ত ফরম। সর্বশেষ ৬ ম্যাচে তাদের মোট গোলসংখ্যা ১৪!
তবে সন লাল সংকেতে মাঠ হতে বিদায় নিয়ে পরবর্তি ম্যাচ খেলতে না পারলেও তার স্থান দখল করে নিয়েছেন লুকাস মৌরা। আর সনের অনুপস্থিতিতে তিনি খেলবেন আরও এডভান্সড পজিশনে। মৌরিনহোর অধিনে বেশ ভাল পয়েন্টই আশা করা যায় এই ফরওয়ার্ড থেকে।
তারপরেই রয়েছে যথাক্রমে কেন এবং আলি।
ওলভসের সলিড ডিফেন্সের ঘাটতি কিংবা ব্রুইমার ফর্ম উভয়ের কারণেই ক্যাপ্টেন চয়েসের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে সে।
তাছাড়া আগুয়েরুর দলে ফেরার করণেও ফর্মহীন স্টার্লিং এর উপর ভরসা আরও কম। তাই স্পার্স এটাকারদের পর ব্রুইনা-ই হতে পারে আপনার দলের আর্মব্যান্ডধারী।
সিজনের প্রথমে খুঁজে পাওয়া কঠিন হলেও কয়েক সপ্তাহ ধরে বেশ ভালই ফর্মে আছে রাশফোর্ড। গত ছয় থেকে সাত সপ্তাহে তার পয়েন্ট রিটার্ন পঞ্চাশের কৌঠায়। সাথে নিউক্যাসেলের সাথে হোম ম্যাচে ইউনাইটেডের মেইনম্যানের কাছ থেকে বেশ ভালই পয়েন্ট আশা করা যায়।
খুব ভাল ফর্ম বজায় রাখতে না পারলেও বার্নলির সাথে হোম ম্যাচে তার কাছ থেকে ভিন্ন কিছু আশা করাই যায়।
তাছাড়া নতুন কোচের কাউন্টার এটাকভিত্তিক ট্যাক্টিক্সের অধিনে রিচার্লিসন যে বেশ ভাল কিছু দিবে না তাই বা কিভাবে বলা যায়!