গেইমউইক ২১ এ ক্যাপ্টেন আর্ম্বেন্ড কার হাতে তুলে দিবেন তা নিয়ে চিন্তিত হলে এই পোষ্ট টি আপনার জন্যই
Mane (LIV-12.3M-132 Points) : বর্তমান লিভারপুলের সফলতার অস্ত্র হিসেবে কাজ করছে সাদিও মানে। তার কারণে মাঠে আক্রমণভাগে একপ্রকার আধিপত্য বিস্তার করে চলেছে বর্তমান ইউরোপ জয়ীরা। সাথে পুরো সিজনে দলের হয়ে তার অবদান ১০টি গোল ও ৮টি এসিস্ট! তাই এই ধারাবাহিক পারফর্মারকে আপনার দলের আর্মব্যান্ড পরিয়ে দেয়াটা এগিয়ে দিতে পারে অনেক বেশি।
Vardy (LEI-10.1M-144 Points): শেষ ম্যাচে অনুপস্থিত থাকায় আসন্ন নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে ফ্রেশভাবে ম্যাচ শুরু করছে সে। তাই এই ম্যাচে তার কাছ থেকে পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও বেশি। তাছাড়া তার ধারাবাহিক পারফরম্যান্সের বদৌলতে তার দল পেয়েছে ১৭টি গোল ও ৫টি এসিস্ট! যা নিংসন্দেহে উপেক্ষার অনুপযুক্ত। তাই ফ্যান্টাসি ফুটবলের জগতে এগিয়ে যেতে ভার্ডি হতে পারে আপনার তুরুপের তাস।
Sterling (MCU-11.8M-109 Points): ম্যান সিটির অন্যতম ধারাবাহিক মিডফিল্ডার। তার পরিশ্রমী মনোভাব যেমন দলে তার অবস্থান পাকাপোক্ত করেছে তেমনি দলের হয়ে তার অবদানও অনেক। শেষ ৪ ম্যাচে মোট ৩ গোল ও ১ এসিস্টসহ পুরো সিজনে তার অবদান ১১টি গোল ও ২ এসিস্ট! এভারটনের বিপক্ষে হোম ম্যাচে তাই আপনার দলের পয়েন্টের ঝুলি ভারি করতে চায়লে স্টারলিং হতে পারে আপনার ফ্যান্টাসি দলের ক্যাপ্টেন।
Aguero (MCU-11.7M-82 Points): সাম্প্রতিক সময়ে ইন্জুরি থেকে ফিরলেও বেশ পজিটিভভাবেই খেলছেন এই আর্জেন্টাইন। শাফিল্ডের বিপক্ষে গোল তার উপর ভরসা আরও বাড়িয়েছে। আর এভারটনের বিপক্ষে হোম ম্যাচে বরাবরের মতোই হোম ম্যাচে তার কাছে থেকে পয়েন্ট আশা থাকবে অনেক বেশি। তাই পরবর্তী সপ্তাহে অধিংকাংশ ম্যানেজার থেকে এগিয়ে যেতে হলে এই স্বল্প মালিকসম্পন্ন খেলোয়াড়, আগুয়েরুই হতে পারে আপনার তুরূপের তাস।