গেইম উইক ১৮ তে লিভারপুলের ব্ল্যাংক থাকায় সালাহ/মানে ক্যাপাররা পরেছেন সমস্যাই,অপরদিকে ভার্ডি এবং কেভিন ডি ব্রুইনার মুখামুখি ম্যাচ হওয়াই অনেকেই তাদের ইগ্নোর করার কথা ভাবছেন, আপনি কি এই গেইম উইকে কার হাতে তুলে দিবেন আপনার দলের ক্যাপ্টেন আর্মবেন্ড তা নিয়ে চিন্তিত?তবে এই পোষ্ট টি আপনার জন্যই,এখানে আমরা চেষ্টা করব গেইমউইক ১৮ তে কে এবং কেন আপনার দলের জন্য সর্বোত্তম ক্যাপ্টেন হবে তা নিয়ে আলোচনা করার:
ক্যাপ্টেন পিক্স এ সবার উপরেই থাকছে স্পার্স ফরওয়ার্ড দের নাম,কারণ মৌরিনহো দায়িত্ব নেওয়ার পরে সর্বশেষ ৫ ম্যাচে তারা করেছে সর্বমোট ১৪ গোল!
চিরাচরিত মৌরিনহো এর কাউন্টার এটাকিং ফুটবল যেকোন মুহূর্তে ভেঙে দিতে পারে প্রতিপক্ষের রক্ষণ,তাই আপনার টিমে সন,কেইন কিংবা আলী, যেই থাকুক না কেন,হতে পারে এই উইকের সর্বোত্তম বিকল্প,
তবে যদি এদের মধ্যে একাধিক প্লেয়ার থাকে তবে দারুণ হোম ফর্মের জন্য আমরা এগিয়ে রাখবো সন কেই,
সর্বশেষ ৩হোম গেমে তার প্রাপ্ত পয়েন্ট ৩০!
তাছাড়া মরিনহোর আন্ডারে আরো ভয়ংকর হয়ে উঠছেন এই কোরিয়ান ফরওয়ার্ড।
এই তালিকার ২য় তে থাকছেন ম্যান সিটির উইঙার রাহিম স্টার্লিং,আর্জেন্টাইন স্ট্রাইকার আগুর অনুপস্থিতি তে তিনি কিছু টা এডভান্স পজিশনে খেলবেন সেটা অনুমেয়,যদিও সাম্প্রতিক সময়ে কিছু টা অফ ফর্মে আছেন তিনি,তবে ক্যাপ্টেন পিকের ক্ষেত্রে তিনি হতে পারেন এই উইকে আপনার তুরুপের তাস!
যদি ক্যাপ্টেন নিয়ে এই উইকে গেইম্বল করতে চান,তবে সর্বোত্তম বিকল্প হচ্ছে এই ব্রাজিলিয়ান উইঙার,তাছাড়া গুডিসন পার্কে তিনি নামবেন বর্তমানে কোচল্যাস দল আর্সেনালের সাথে,যাদের ডিফেন্স নিয়ে বিশেষ কিছু বলার নাই এবং লীগে ৮টা এওয়ে ম্যাচের শুধুমাত্র ২টি তারা জিত্তে সক্ষম হয়েছে,তাছাড়াও শেষ ৬ম্যাচে তারা হজম করেছে ১২টি গোল,
তাই যদি এমন কাউ কে ক্যাপ্টেন দিতে চান,যার দেওয়া ডাবল ডিজিট পয়েন্ট আপনাকে লীগে অনেকটাই এগিয়ে নিতে পারে,তবে রিচালিসন হতে পারে আপনার সর্বোত্তম বিকল্প।