পুলের ব্ল্যাংক এবং বড় দল গোল খোড়ায় ভুগার পরে গেইমউইক ১৯ এ যদি আপনার মিনি লীগে ঘুরে দাড়াতে চান এবং একাদশ নির্বাচনে কিছুটা কনফিউজড হন তবে এই পোষ্ট টি আপনার জন্য,এখানে আমরা আলোচনা করব কে হতে পারে আপনার সর্বোত্তম বিকল্প তা নিয়েই....
Henderson (SHU-৪.৮£): গেইম উইক ১৯ এর জন্য গোলকিপার চয়েজে ওয়াটফোর্ডের বিপক্ষে হোম ম্যাচে বাকি সবার চেয়েই এগিয়ে থাকবেন শেফিল্ড ইউনাইটেডের এই গোলকিপার, সর্বশেষ ৫ হোম ম্যাচে তার টোটাল ক্লীনশিটের সংখ্যা ৩টি!
তাছাড়া প্রতিপক্ষ ওয়াটফোর্ড শেষ ৬টি ম্যাচে (গেইম উইক ১৭ পর্যন্ত) সক্ষম হয়েছে মাত্র ১টি গোল করতে, জ্বী হ্যা! ভুল পড়েন নি, সর্বশেষ ৬টি ম্যাচে মাত্র ১টি গোলই করেছে ওয়াটফোর্ড, তাছাড়া সর্বশেষ ম্যাচে ব্রাইটনের সাথে এসিষ্ট টি যোগ করলে গেইম উইক ১৯ এর জন্য দুর্দান্ত এক প্যাকেজই হয়ে উঠেছেন শেফিল্ড এর এই গোল কিপার!
Gazzaniga (TOT-৪.৬£): মৌরিনহো এর অধীনে ধীরে ধীরে নিজেদের ডিফেন্স গুছিয়ে নিচ্ছে স্পার্স, সর্বশেষ হোম ম্যাচেও বার্নলির বিপক্ষে নিজের দুর্গ সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছিলেন এই আর্জেন্টাইন গোল্কিপার, তাই গেইম উইক ১৯-এ ব্রাইটনের বিপক্ষে তার ক্লিনশীট রাখার সম্ভাবনা প্রবল।
Guaita (CRY-৫.১£): গত পাচ ম্যাচে তিনটি ক্লিনশীটসহ পুরো সিজনে মোট ছয়টি ক্লিনশীট জমা পড়েছে তার অবদানের খাতায়। তাছাড়া গত এগারো ম্যাচে গোল হজমের সংখ্যা মাত্র নয়টি!
পরবর্তী ম্যাচে Guaita মুখোমুখি হচ্ছে ওয়েস্ট হামের বিপক্ষে, শেষ দুটি হোম ম্যাচে তার দেওয়া পয়েন্টের সংখ্যা ১৬!
তাই গেইম উইক ১৯ এ তিনি হতে পারেন আপ্নারা মোখ্যম অস্ত্র!
Lundstram (SHU-৫.২£): FPL ম্যানেজারদের মধ্যে শতকরা ৪৯.৭ টা দলেই আছে শেফিল্ড এর এই মিডফিল্ডার, যদিও FPL-এ তার পজিশন ডিফেন্ডার দেখানো হয়েছে, তিনি মূলত দলের হয়ে মিডফিল্ডেই খেলেন।
এই মৌসুমে এই শেফিল্ড মিড ফিল্ডারের হোম ফর্ম দুর্দান্ত, এই পর্যন্ত করা তার ৩টি গোলের সব কটিই এসেছে হোমে ম্যাচে, তাছাড়াও ৩টি এসিষ্টের ২টিই এসেছে ঘরের মাঠে, সাথে শেষ ৫ হোম ম্যাচে ৩টি ক্লিনশীট এবং ওয়াটফোর্ড এর যাচ্ছেতাই ফর্ম কে হিসেব করা হলে তাকে দলে না রাখাটা রীতিমত পাপ হিসেবেই ধরা হবে!
Serge Aurier (TOT-৫.১£): মৌরিনহো ইতমধ্যেই স্পার্সের ডিফেন্স বেশ ভালই গুছিয়ে নিয়েছেন। তার উপর নির্দিষ্ট কোন গোলস্কোরার না থাকাই হোম ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ক্লিনশীট দেয়ার বেশ সম্ভাবনা রয়েছে।
তাছাড়া, অরিয়ের এটাকিং রিটার্নের ক্ষেত্রেও দারুণ একটি অপশন, লীগে মোট ১১টি স্টার্টে তিনি করেছেন মোট ৪টি এসিষ্ট, একজন ডিফেন্ডার এর ক্ষেত্রে যা লোভনীয়ই বটে।
তাই গেইমউইক ১৯ এ আপনার পছন্দের তালিকায় যুক্ত হতে পারে এই উইংব্যাক এর নামও।
Martin Kelly (CRY-৪.৪£): দলের চরম ডিফেন্সিভ ফর্ম এবং বিপক্ষদল ওয়েস্ট হামের দুর্বল ও সংকটাপন্ন এটাকের কারণে পরবর্তী সপ্তাহে আপনার দলে বেশ ভালই অবদান রাখার সম্ভাবনা আছে কেলির।
আর ক্রিস্টাল প্যালেস এই মৌসুমে হোমে খেলছেও দুর্দান্ত!
তাছাড়া তিনি এখন খেলছেন উইং ব্যাক হিসেবে,কে জানে,হয়ত ভাগ্য দেবতা চোখ তুলে তাকালে পেয়ে যেতে পারেন কিছু এটাকিং রিটার্নও!
Baldock (SHU-৪.৯£): যদি শেফিল্ডের হ্যান্ডারসন গোল্কিপার হিসেবে আপনার দলে জায়গা করে নিতে না পারে আর ডিফেন্সে আপনার শেফিল্ড ইউনাইটেডের ২টা খেলোয়াড় কভার দেওয়ার ইচ্ছা থাকে, তবে বেল্ডক হতে পারে আপনার সর্বোত্তম বিকল্প। মূলত ওয়াটফোর্ডডের বাজে ফর্মের কারণেই তার সিএস দেওয়ার সম্ভাবনা প্রবল।
Wan-Bissaka (MUN-৫.৩£): মূলত নিজে দুর্দান্ত খেললেও দলগত প্রয়াসের অভাবে নিজেকের পয়েন্টের তালিকা ভারি করতে পারছেন না সাবেক ক্রিষ্টাল তারকা, তবে শেষ ৩ ম্যাচে মাত্র ৩ গোল কন্সিড করাটা হোম ম্যাচে ওয়েস্টহামের এর বিপক্ষে তার ক্লীনশিট রাখার একটা সুপ্ত সম্ভাবনা অবশ্যই জাগিয়েছে।
Richarlison (EVE-৭.৯£) : মৌসুমের শুরুতে নিজেকে হারিয়ে খুঁজলেও সাম্প্রতিক সময়ে ফর্ম খুঁজে পেয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার, সর্বশেষ ৬ ম্যাচে তার গোলের সংখ্যা ৪!
তাছাড়া নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তির কাউন্টার এটাকিং ট্যাক্টিক্সে সফল হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে তার।
Salah (LIV-১২.২£): শেষ উইকে ক্লাব বিশ্বকাপের কারণে ব্ল্যাংক থাকলেও এই উইকেই শিরোপা লড়াইয়ে ফিরছে ক্লপ এর শিষ্যরা!
মৌসুমের এই সময়ে কমপক্ষে একজন পুল মিডফিল্ডার না নিলে পিছিয়ে পরতে পারেন অনেকটা,
আর সালাহ-মানে এর মধ্যে কাকে নিবেন তা নিয়ে অনেকেই কনফিউজড,তবে সাম্প্রতিক পারফর্মমেন্সের জন্য আমরা এগিয়া রাখবো ইজিপ্টিয়ান উইঙার কেই,
শেষ ২ম্যাচে যে তার দেওয়া পয়েন্টের সংখ্যা ২৬!
Martial (MUN-৭.৭£): কোচ ওলে সোকার এই সিজনে কোন ফরওয়ার্ড না কিনাতে মূলতে মার্শিয়াল এবং রাশফোর্ড কেই উক্ত দায়িত্ব পালন করত্র হচ্ছে,এবং এই দায়িত্ব দারুণ উপভোগও করছেন এই ফরাসী ফরওয়ার্তাই নিউক্যাসলের বিপক্ষে হোম ম্যাচে তাকে দলে না ঢুকালে মিস করতে পারেন এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযো
Zaha (CRY-৬.৮£): নিউক্যাসেলের কাছে এওয়ে তে ধরা খেলেও বেশ ভাল সময়ই যাচ্ছে প্যালেসের। সাথে জাহার ফর্মও বেশ আকর্ষণীয়। সর্বমোট ৩ গোল ২ এসিস্টের মধ্যে ২ গোল ১ এসিস্টই করেছে হোম ম্যাচতাই ওয়েস্টহাম এর বিপক্ষে নিজেদের মাঠে বেশ ভাল কিছু পয়েন্ট আশা করা যায় ক্রিস্টাল প্যালেসের এই মিডফিল্ডার হতে।
Harry Kane (TOT-১০.৯£): শীতের মৌসুমে বরাবরের মতোই বেশ ভালই ফর্মে ফিরেছে হ্যারি কেন। সাথে মৌরিনহোর কাউন্টার এটাক ট্যাক্টিক্সও বেশ সফল। তাই আর পিছনে ফিরে তাকাতে হচ্ছেনা এই ইংলিশ ফরওয়ার্ডকে। এরইমধ্যে এস্টনভিলার বিপক্ষে করেছেন ২ গোল! আর লীগে করে ফেলেছেন ৯ গোল ২ এসিস্ট!
তাছাড়া ব্রাইটনের দূর্বল ডিফেন্সের বিপক্ষে হোম ম্যাচে বেশ ভাল কিছুই আশা করা যায় কেনের কাছে। আর তাই কেনই হতে পারে আপনার দলের প্রিমিয়াম ফরওয়ার্ড।
Marcus Rashford (MUN-৯.১£): ম্যানচেস্টার ইউনাইটেডের মেইনম্যান হিসেবে বেশ ভালই পারফরম্যান্স দিয়ে চলেছেন মার্কাস রাশফোর্ড। দলের পক্ষে গোলকরার দায়ভারের বেশিরভাগটাই যেন তার কাঁধে। তবে হতাশও করছেন না তিনি। চেলসির বিপক্ষে করেছেন দুই দুই গোল! সাথে এই সিজনে মোট ১০টি গোল ও ৫টি এসিস্টের বিশাল অবদান তার!
নিউক্যাসেলের বিপক্ষে হোম ম্যাচে তাই রাশফোর্ডের কাছ থেকে ভাল পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আগামী সপ্তাহে তাই রাশফোর্ড হতে পারে আপনার তুরুপের তাস।
Mousset (BHA-৫.১£): খুব ভাল খেলার সময় না পেলেও ওয়াটফোর্ডের দূর্যোগপূর্ণ অবস্থা হোক কিংবা হোম ম্যাচে তার ফর্ম হোক, ফরওয়ার্ড পছন্দের তালিকায় বেশ এগিয়ে থাকবে মৌসেট। পিক হিসেবে ভাল রিটার্ন পেতে মৌসেট আপনার দলে জায়গা করে নিতেই পারে!
Grealish (AVL-৬.২£): এতদিনেও অতিমানবীয় পার্ফরম্যান্স পাওয়া না গেলেও গত পাঁচ ম্যাচে মোট তিন গোল করেছে এই মিডফিল্ডার যার মধ্যে দুটি গোলই হোম ম্যাচে। তাই নরউইচ এর খড়ের ডিফেন্সের বিপক্ষে হোম ম্যাচে বেশ ভাল স্কোরই আশা করা যায়। একারণে বাজেট কিংবা বার্গেন পিক হিসেবে আপনার দলে জায়গা করে নিতে পারে এই মিডফিল্ডার। মূলত তার ক্রিয়েটিভিটি এবং থ্রেড হিসেবে বেশ আশাব্যঞ্জক খেলোয়াড় সে।
**Note: Spurs, Manchester United, Chelsea এবং Watford এর সকল স্ট্যাট গেইম উইক ১৭ পর্যন্ত হিসাব করা হয়েছে **