গত উইকে ব্যস্ত শিডিউলের দোহায় মূল দলের অনেক কেই কোচেরা বেঞ্চে রাখাতে ঝামেলায় পড়েছিলেন ফ্যান্টাসি ম্যানেজার রা,পিছিয়ে পরার সম্ভাবনাও প্রবল,তাই গেইম উইক ২১ হতে পারে আপনার ঘুরে দাড়ানোর গেইম উইক,এই পোষ্টে এই উইকের দল সিলেকশন নিয়েই আলোচনা করব আমরা....
Schmeichel (LEI-5.4M): দলের ডিফেন্সিভ ফর্ম যেমন সফল, তেমনি ফিক্সার জটিলতার কারণে গত ম্যাচেও রেস্ট পেয়েছে দলের ডিফেন্ডাররা। তাই নিউক্যাসেলের বিপক্ষে পরবর্তি ম্যাচে লেচেস্টারের ডিফেন্স থেকে বেশ ভাল কিছুই আশা করা যায়। এখন পর্যন্ত ক্যাসপার মোট ক্লিনশীট দিয়েছে সাতটি!
Ramsdale (BOU-4.7M): নিয়মিতই প্রচুর সেইভ দিয়ে থাকেন রামসডেলে। আর তার লং রেন্জ বল খেলার ক্ষমতার ফলাফল হিসেবে এই সিজনে চারটি ক্লিনশীটের ক্যারিয়ারে যোগ হয়েছে একটি এসিস্টও।
তাছড়া কোচবিহীন বিপক্ষদল ওয়েস্টহামও ধুঁকছে আক্রমণভাগে। তাই আপনার দলে রামসডেলের উপস্থিতি পরবর্তী সপ্তাহে আপনাকে এগিয়ে রাখতে পারে অনেকখানিই।
Chilwell (LEI-5.7M): বিগত ম্যাচে রেস্ট পাওয়ার পর পরবর্তী সপ্তাহে বেশ ভাল পয়েন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার কাছ থেকে।
আর চিলওয়েলের ডিফেন্সিভ ফর্মের সাথে রয়েছে এটাকিং রিটার্নও। পুরো সিজনে ৬টি ক্লিনশীটের সাথে তার ঝুলিতে জমা পড়েছে ১টি গোল ও ৩টি এসিস্ট!
Rico (BOU-4.4M): ডিফেন্সিভ পয়েন্টের সাথে সাথে রিকোর ককাছ থেকে অল্প কিছু এটাকিং রিটার্নিংয়েরও সম্ভাবনা রয়েছে। পুরো সিজনে তার অর্জন পাঁচটি ক্লিনশীটের সাথে দুইটি এসিস্ট।
এছাড়া রিকো পরবর্তী সপ্তাহে লড়ছে কোচবিহীন এবং ধারাবাহিক এটাকার বিহীন ওয়েস্টহামের বিপক্ষে।
Kelly (CRY-4.4M): কেলি তার ডিফেন্সিভ এবিলিটির জন্যই প্যালেসের স্টার্টিং একাদশে নিয়মিত স্থান করে নিয়েছে। একই কারণে স্থান করে নিয়েছে আমাদের পছন্দের তালিকায়ও।
Robertson (LIV-7.0M): গত ৪ ম্যাচে ৪টি ক্লিনশীট রেখেছে লিভারপুল। যার মধ্যে তিনটি ম্যাচেরই ক্লিনশীট জমা পড়েছে রবার্টসনের ঝুলিতে।
তাছাড়া রবার্টসনের কোনো রিপ্লেসম্যান্ট না থাকায় জটিল রুটিনেও তার খেলার সম্ভাবনা যথেষ্ট বেশি।
Doherty (WOL-6.1M): উলভস এতদিন ডিফেন্সিভলি ভাল না খেললেও এখন তাদের খেলা বেশ আশাব্যন্জকই বটে! এছাড়া ফুলব্যাক হিসেবে তার থ্রেটও অনেক বেশি! গত তিন ম্যাচে করেছে মোট ১গোল ও ১ এসিস্ট!
De Bruyne (MCI-10.5M): বর্তমান ফর্মের কথা চিন্তা করলে ব্রুইনি থাকবে সকল ম্যানেজারদের শীর্ষে। গত চার ম্যাচে দলের হয়ে তার অবদান মোট ৩ গোল ও ৪ এসিস্ট! এবং পুরো সিজনে সে করেছে মোট ৭ গোল ও ১৪ এসিস্ট!
এছাড়া সেন্ট্রাল মিডে সে নিয়মিত ভাল করায় গার্দিওলার রোটেশনের ঝামেলায় পড়ার সম্ভাবনা কম।
Sterling (MCI-11.8M): ম্যান সিটির অন্যতম ধারাবাহিক মিডফিল্ডার হলো স্টার্লিং। তার পরিশ্রমী মনোভাব যেমন দলে তার অবস্থান পাকাপোক্ত করেছে তেমনি দলের হয়ে তার অবদানও অনেক। শেষ ৪ ম্যাচে মোট ৩ গোল ও ১ এসিস্টসহ পুরো সিজনে তার অবদান ১১টি গোল ও ২ এসিস্ট! এভারটনের বিপক্ষে হোম ম্যাচে তাই আপনার দলের পয়েন্টের ঝুলি ভারি করতে চায়লে তাকে আপনার দলে রাখা উচিত।
Martial (MUN-7.9M): ফর্মের বিবচনায় পছন্দের মিডফিল্ডারদের লিস্টে তৃতীয় অবস্থানে থাকবে এন্টনি মার্শাল। ইউনাইটেডের হয়ে সে শেষ পাঁচ ম্যাচে করেছে চার গোল। আর দলের হয়ে খেলছেও নিয়মিত। তাই ভঙ্গুর ডিফেন্সের আর্সেনালের বিপক্ষে মার্শাল আপনার দলে জায়গা করে নিতেই পারে!
Moura (TOT-7.2M): সনের অনুপস্থিতিতে বেশ কম দামেই (প্রায় ২.৫£ কম দামে) মৌরাকে দলে ভেড়ানো যায়। সন না থাকায় তার দলের হয়ে ম্যাচ শুরু করার সম্ভাবনাও অনেক বেশি।
এছাড়া মৌরিনহোর কাউন্টার এটাকভিত্তিক ট্যাক্টিক্স এ তার পজিশন অনেক এডভান্সড হওয়ায় সাউদাম্পটনের বিপক্ষে তার কাছ থেকে পয়েন্টও আশা করা যায় স্বাভাবিকের তুলনায় বেশি।
Mane (LIV-12.3M): লিভারপুলের শিরোপার একপ্রকার নিশ্চিত হলেও বেশ একচেটিয়া আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর তাদের অন্যতম প্রধান অস্ত্র সাদিও মানে। পুরো সিজনে দলের হয়ে তার অবদান ১০টি গোল ও ৮টি এসিস্ট! তাই এই ধারাবাহিক পারফর্মারকে আপনার দলে স্থান করে দেয়া পার্থক্য গড়ে দিতে পারে অনেকের সাথেই।
Harry Kane (TOT-11.0M): চিরচেনা রূপেই নিয়মিত গোল দিয়ে যাচ্ছেন এই ইংলিশ ফরওয়ার্ড। সাথে মৌরিনহোর কাউন্টার এটাকিং ফরম্যাশন তার ভাগ্যকে আরও ধারালো করছে। ফলাফল হিসেবে শেষ দুটি ম্যাচেই পেয়েছেন একটি করে গোল ও বোনাস। তাই সাউদাম্প্টনের বিপক্ষে ম্যাচে কেন যে আপনার দলে ভাল মানের পয়েন্ট যোগ করবেনা তাই বা কিভাবে বলা যায়!
Jimenez (WOL-7.5M): ওলভারহাম্পটনের সবচেয়ে বেশি এটাকিং রিটার্ন দেয়া খেলোয়াড় হলো রাউল জিমিনেজ। আর সে পাঁচ ম্যাচে চারটিতে স্টার্ট করে মোট করেছে জোড়া গোল ও ২টি এসিস্ট। আর বিগত ম্যাচে ম্যাচের অধিকাংশ সময় রেস্ট পাওয়ায় ওয়াটফোর্ডের বিপক্ষে তার কাছে থেকে আশাটাও অনেক বেশি।
Vardy (LEI-10.1M): শেষ ম্যাচে অনুপস্থিত থাকলেও আসন্ন নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে তার কাছ থেকে পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও বেশি। তাছাড়া তার ধারাবাহিক পারফরম্যান্সের বদৌলতে তার দল পেয়েছে ১৭টি গোল ও ৫টি এসিস্ট! যা নিংসন্দেহে উপেক্ষার অনুপযুক্ত। তাই ফ্যান্টাসি ফুটবলের জগতে এগিয়ে যেতে ভার্ডি হতে পারে আপনার তুরুপের তাস।
Mahrez (MCI-8.3M): নিয়মিত দলের শুরুর একদাশে দেখা না গেলেও তার পাওয়া অল্প সময়েই প্রচুর পরিমাণেই এটাকিং রিটার্ন দেয় এই মিডফিল্ডার।
তাছাড়া ফিক্সার জটিলতার কারণে পরবর্তি ম্যাচে তার খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই যদি ভাগ্য পরিক্ষার মাধ্যমে অন্য সবার থেকে একধাপ এগিয়ে যেতে চান তাহলে মাহরেজকে দলে টেনে একটা গ্যাম্বল করতেই পারেন!