Salah (LIV-12.3M): লিভারপুলের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়ের নাম বলতে গেলে সালাহ এর নামই সবার সামনে আসে। ওলভসের মতো দলের বিপক্ষে হোম ম্যাচে শুরুর একাদশে থাকাটা যেমন উচিত তেমনি পয়েন্ট টেবিলেও ডাবল ডিজিটের পয়েন্ট যোগ করার সমম্ভাবনাও প্রবল। তাছাড়া শেষ ৩ ম্যাচে তার দেয়া পয়েন্ট সংখ্যা ২৯, যা গড়ে প্রায় ১০!
ফলে আপনার দলের ক্যাপ্টেনের আর্মব্যান্ড তুলে দেয়ার জন্য উপযুক্তই বটে!
Bamidele Alli (TOT-8.9£): মূলত বিপক্ষদল নরউইচের ডিফেন্সিভ ফর্মহীনতা এবং মৌরিনহোর কাউন্টার এটাক ট্যাক্টিক্সের কারণেই পছন্দের তালিকায় বেশ এগিয়ে আছে দেলে আলি। পাশাপাশি তার সাম্প্রতিক ফর্মও তাকে উল্লেখযোগ্য করে তুলেছে। গত ৬ ম্যাচে দলের হয়ে তার অবদান মোট ৪ গোল ও ২ এসিস্ট! মূলত সনের বিকল্প হিসেবে তাকে দলের গুরুভার তু্লে দেয়াটাই হতে পারে বুদ্বিমানের কাজ।
Grealish(AVL-6.4M): সাম্প্রতিক ফর্ম বিবেচনা এবং বিপক্ষদল ওয়াটফোর্ডের সাম্প্রতিক ফলাফল বিবেচনা করলে গ্রিয়ালিশ বেশ সম্ভাবনাময় খেলোয়াড়। দলের হয়ে গত ৩ ম্যাচে তার অবদান ১ গোল ও ১ এসিস্ট। তাই পরবর্তী সপ্তাহে তার কাছ থেকে ভাল পয়েন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তাই গ্যাম্বেল হিসেবে তার হাতে দলের আর্মব্যান্ড তুলে দেয়াটা বুদ্ধিমত্তার পরিচয় হতেও পারে!