বাংলা ইশারা ভাষায় নিজের পরিচয় দিতে, আপনি "আমি নাম" বলে ইংরেজি বর্ণমালা ব্যবহার করে আপনার নাম বানান করে বলতে পারেন। (মনে রাখবেন, এখানে 'আমি' এবং 'আমার'-এর মধ্যে কোনও পার্থক্য নাই।)
To introduce yourself in Bangla Sign Language, you can say "Me Name" and then spell out your name in the English alphabet. (Remember that there's no difference between "me" and "my" here.)
এখানে একজন শ্রবণ-ও-বাকপ্রতিবন্ধী ইশারাভাষী আবদুল্লাহ দুই হাতের বর্ণমালা ব্যবহার করে তাঁর নাম বানান করছেন।
Here a Deaf signer Abdullah is introducing himself by fingerspelling his name using the two-handed alphabet.
এখানে দোভাষী তমা দুই হাতের বর্ণমালা ব্যবহার করে তাঁর নাম (fsE2b-TOMA) বানান করেন, এবং তারপরে তাঁর ইশারা নামটাও দেখান। অনেক দোভাষীর মতোই, তিনিও তাঁর ইশারা নামের অংশ হিসাবে ‘দোভাষী’ শব্দটা অন্তর্ভুক্ত করেছেন।
Here an interpreter Toma is introducing herself by fingerspelling her name using the two-handed alphabet (fsE2b-TOMA) and then following that up with her sign name. Like many interpreters, she includes the word "interpret" as part of her sign name.