পুরো বছরজুড়েই নটর ডেম ডিবেটিং ক্লাব এবং এর বিতার্কিকেরা যেভাবে নিজেদের প্রমাণ করেছে, তা নিঃসন্দেহে এক অতুলনীয় কীর্তি। প্রতিটি প্রতিযোগিতা, প্রতিটি মঞ্চে আমাদের দল শুধু অংশগ্রহণ করেই থেমে থাকেনি- যুক্তি, কৌশল ও নেতৃত্বের সম্মিলনে সৃষ্টি করেছে একেকটি চমকপ্রদ অধ্যায়। এই অর্জনগুলো কেবল কিছু পদক বা ট্রফির গল্প নয়; এটি ছিলো একটি দীর্ঘ পরিশ্রম, দৃঢ় মানসিকতা, এবং নটর ডেম ডিবেটিং ক্লাবের অনবদ্য ঐতিহ্যের ধারাবাহিকতা।
আমাদের বিতার্কিকরা সকল ট্যুর্নামেন্টেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করার করে তুলে ধরেছে নটর ডেমের নাম। যুক্তির লড়াইয়ে তারা ছিলো নির্মোহ, নেতৃত্বে তারা ছিলো সাহসী, এবং প্রতিটি পদক্ষেপে তারা ছিলো আমাদের গর্বের প্রতীক।
গত মৌসুমের এই সাফল্যগুলো শুধুই কিছু সংখ্যার খেলা নয়—এগুলো আমাদের ক্লাবের দর্শন, নিষ্ঠা ও ঐক্যেরই প্রতিচ্ছবি। চলুন, একবার ফিরে তাকাই সেই সব অর্জনের দিকে, যা পুরো বছরের প্রতিচ্ছবিকে গৌরবোজ্জ্বল করে তোলে...