১৯৫৩ সালে প্রতিষ্ঠিত নটর ডেম ডিবেটিং ক্লাব বাংলাদেশে Father of Debating' বলে পরিচিত। কারণ, এই ক্লাব প্রতিষ্ঠার আগে দেশে সাংগঠনিক ভাবে বিতর্ক চর্চার তেমন প্রয়াস ছিল না। যার শ্রম এবং সাধনা ছাড়া এই ক্লাবটির বাস্তব রূপায়ন সম্ভব ছিল না হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. ফাদার আর.ডব্লিউ.টিম, সিএসসি (পিএইচডি)। এই মানুষটির হাত ধরেই নটর ডেম কলেজ অন্যান্য আরো অনেক ক্ষেত্রের মত বাংলাদেশের বিতর্ক জগতে পথপ্রদর্শকের বা ভূমিকায় অবতীর্ণ হয়।
যাত্রাপথের শুরু থেকেই নটর ডেম ডিবেটিং ক্লাব ছাত্রদের যুক্তিবাদী মানসিকতায় আলোকিত করে সমাজে গভীর অবদান রেখেছে। এই ক্লাবের অনেক বিতার্কিকই পরবর্তীতে ক্লাবের শিক্ষাকে পাথেয় করে ব্যক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, অবদান রেখেছেন দেশের কাজে। শুধু বিতর্কের আনুষ্ঠানিক চর্চার মধ্যে আবদ্ধ না থেকে নটর ডেম ডিবেটিং ক্লাব আক্ষরিক অর্থেই আলোকিত মানুষ তৈরির একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নটর ডেম কলেজ তার ছাত্রদেরকে বরাবরই বিতর্ক-সহ সকল ধরনের সহ-শিক্ষা কার্যক্রমে সাহায্য করে এসেছে। তাই ক্লাবের প্রায় ৭২ বছরের পথচলায় কলেজ প্রশাসনের অবদানও কম নয়।
নিয়মিত বিতর্ক চর্চা ছাড়াও বছরজুড়েই নটর ডেম ডিবেটিং ক্লাবে চলেি বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ। বিতর্ক কর্মশালা, পাঠচক্র আয়োজন, প্রকাশনা ইত্যাদি দায়িত্ব নটর ডেম ডিবেটিং ক্লাবের সদস্যরা সর্বদাই নিষ্ঠার সঙ্গে কে পালন করেন। ক্লাবের বার্ষিক কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো:-
নবীনবরণঃ ক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেবার জন্য ডিবেটিং ক্লাব অত্যন্ত জাঁক-জমকের সাথে আয়োজন করে নবীন-বরণ অনুষ্ঠান। সে অনুষ্ঠানে নবীন সদস্যদের ক্লাবের ইতিহাস, রীতি এবং ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়াও থাকে রম্য বিতর্ক এবং আপ্যায়নের ব্যবস্থা।
বিতর্ক কর্মশালা: নবীন বিতার্কিকদের প্রশিক্ষিত করতে এবং তাদের বিতর্কের মানোন্নয়নের লক্ষ্যে নটর ডেম ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী পরিষদ প্রায় প্রত্যেক সপ্তাহেই বিতর্ক কর্মশালার আয়োজন করে। সাধারণত ক্লাবের প্রাক্তন কৃতি বিতার্কিকরা এই কর্মশালাগুলো পরিচালনা করেন। প্রত্যেকটি কর্মশালার পরই নবীনরা নিজেদের মধ্যে বিতর্ক অনুশীলন করেন।
আন্তঃগ্রুপ বিতর্ক প্রতিযোগিতা: প্রতি বছরই নটর ডেম ডিবেটিং ক্লাব কলেজের ছাত্রদের মধ্যে আন্তঃগ্রুপ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকে। অত্যন্ত ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাটিতে ক্লাবের সদস্যরা ছাড়াও কলেজের সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করার সুযোগ পায়।
দেয়াল পত্রিকা: নটর ডেম ডিবেটিং ক্লাব আয়োজিত সর্বশেষ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে ক্লাবের নবীন সদস্যরা দেয়াল পত্রিকা প্রকাশ করে। কলেজের হ্যারিংটন ভবনের দ্বিতীয় তলায় ক্লাবের জন্য নির্ধারিত বোর্ডে এই দেয়াল পত্রিকাটি শোভা পায়।
গোল্ড-ব্লু নির্বাচন: ১৯৮৩-৮৪ সাল থেকে গোল্ড এবং ব্লু নামে দুইটি আনুষ্ঠানিক বিতর্ক দল গঠন করা আরম্ভ হয়। মননশীল বিতর্ক চর্চার মাধ্যমে এই দুইটি দল অচিরেই দেশের বিতর্ক অঙ্গনে সুনাম অর্জন করে। অত্যন্ত সম্মানজনক এবং ঐতিহ্যবাহী এই দুইটি দলের বাছাই প্রক্রিয়াটি দীর্ঘ। প্রতি বছর নবীন বিতার্কিকদের মধ্য থেকে লিখিত, প্রাক-বারোয়ারী এবং বারোয়ারী এই তিনটি ধাপের মধ্য দিয়ে ডিবেটিং ক্লাব গোল্ড-বু গঠন করা হয়। বাছাই প্রক্রিয়াটি পরিচালিত হয় বিতর্ক অঙ্গনের প্রথিতযশা বিতার্কিকদের দ্বারা।
ক্লাব-ডে: নটর ডেম কলেজ, কলেজের সকল ক্লাবের সমন্বয়ে প্রত্যেক - বছরই আয়োজন করে ক্লাব ডে-র। ডিবেটিং ক্লাব এই অনুষ্ঠানে সবসময়ই সাফল্যের সাথে অংশগ্রহণ করে থাকে। এই অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে ক্লাবের নিজস্ব স্টল থাকে যেখানে ক্লাবের বিভিন্ন Souvenier প্রদর্শন করা হয়। এছাড়াও থাকে দর্শকদের জন্য আপ্যায়নের ব্যবস্থা।
হোম এন্ড এওয়ে ডিবেট: দক্ষতা বৃদ্ধির জন্য এবং বিতর্কের মানোন্নয়নের জন্য নিয়মিত বিতর্ক চর্চার কোন বিকল্প নেই। এই প্রয়োজনীয়তা থেকেই হোম এন্ড এওয়ে ডিবেটের উদ্ভব। এই আয়োজনে ঢাকার বিভিন্ন স্বনামধন্য বিতর্ক সংগঠনের সাথে নটর ডেম কলেজের দলের কলেজ ভেন্যুতে একটি এবং ঐ প্রতিষ্ঠানের ভেন্যুতে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়। কোন আনুষ্ঠানিকতা ছাড়া একেবারেই অনাড়ম্বর ভাবে - এই অনুষ্ঠানটি ক্লাব প্রত্যেক বছর আয়োজন করে থাকে
ডিবেটার্স লীগ: ২০০৮ সাল থেকে প্রতি বছরই নটর ডেম ডিবেটিং ক্লাব - আয়োজন করে 'ডিবেটার্স লীগ'-এর কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ বিতার্কিকদের নিয়ে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা - বিতর্ক অঙ্গনে এক নতুন ধারার সৃষ্টি করেছে।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতাঃ ১৯৮২ সালে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার মধ্যে দিয়ে নটর ডেম ডিবেটিং ক্লাব তার 'Father of Debating' নামের সার্থকতা প্রমাণ করে। এরপর থেকে প্রত্যেক বছরই অত্যন্ত সফলতার সাথে বিতর্ক অঙ্গনের সবচেয়ে সম্মানজনক এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে নটর ডেম ডিবেটিং ক্লাব।
শিক্ষা সফর: প্রতি বছরই নটর ডেম ডিবেটিং ক্লাব বার্ষিক শিক্ষা সফর করে থাকে।
দ্রোহ এবং দ্বৈরথ: দ্রোহ এবং দ্বৈরথ নটর ডেম ডিবেটিং ক্লাবের দুইটি বার্ষিক প্রকাশনা। এ পর্যন্ত 'দ্রোহ' এর মোট ১১টি সংখ্যা প্রকাশিত হয়েছে। ১৯৮৬ সালে নটর ডেম ডিবেটিং ক্লাবের বার্ষিক মুখপত্র 'সুবচন' এর নাম পরিবর্তন করে 'দ্বৈরথ' রাখা হয়। বর্তমান সংখ্যা সহ এ পর্যন্ত 'দ্বৈরথ'-এর মোট ৩৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে।