FOUNDER OF GOODCAUSE
PANEL AT BANGLAR PRANGON
CENTRAL COMMITTEE MEMBER OF CULTURAL CLASSICISTS
STUDIES IN GOVERNMENT SCIENCE COLLEGE,TEJGAON,DHAKA
A SMALL SPEECH FROM THE FOUNDER
জীবন ক্ষণস্থায়ী । আখিরাত চিরস্থায়ী । আমি -আপনি জানি না , আমরা কতদিন বাচঁবো কিংবা আমি - আপনি জানি না আমরা-আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাঁবো কিনা । আজ সমাজে প্রত্যেকে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ছোটে । শিক্ষার্থীরা সবকিছু ছেড়ে পড়া চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য কিংবা একটা ভালো ক্যারিয়ার গড়ার জন্য । একটা কথা মনে রাখবেন, ক্যারিয়ার গড়া সবারই স্বপ্ন , সবাই নিজেকে উন্নত থেকে উন্নতর করার জন্য লড়ািই করছে, কিন্তু আমি -আপনি আমাদের সেই লক্ষ্যে পৌছানোর পূবের্ই যদি মারা যাই, তবে আমাদের সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে আমাদের প্রেরণ করেছিলেন তথা তাঁর ইবাদতের জন্য - আমরা কী ক্যারিয়ার গড়ার পিছনে এটিকে ভুলে যাচ্ছি না তো?
আমাদের সকলের উচিত, যখনই সময় থাকবে একটা ভালো কাজ করার । সেটা যাই হউক , মনে রাখবেন, ছোট ছোট চেষ্টা অনেক বড় কিছু করতে পারে । তার মানে এই নয় যে আপনার ক্যারিয়ার ছেড়ে পড়াশুনা ছেড়ে এই ধরনের কাজে যুক্ত হয়ে যাবেন । আাপনার অবসর সময়ে এগিয়ে আসুন, পড়াশুনার পাশাপাশি তো আমরা মোবাইলে গেম খেলতে পারি, তাহলে পড়াশুনার পাশাপাশি এই ছোট কাজকে সময় দিতে পারবো না? আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আজ থেকেই ছোট ছোট ভালো কাজ করা শুরু করে দিন - ইনশাআল্লাহ আল্লাহ সহায়ক হবেন ।