CO-FOUNDER OF GOODCAUSE FOUNDATION
Studies in Dr.Mahbubur Rahman Mollah College
A SMALL SPEECH FROM THE CO-FOUNDER
আসসালামু আলাইকুম সবাইকে
আমি মো আদনান আবির, Goodcause Foundation এ কো-ফাউন্ডার হিসেবে কাজ করে যাচ্ছি। এই পৃথিবীতে আমরা সবাই যে যার জীবন নিয়ে ব্যস্ত। যে যার জীবন নিয়ে দৌড়াচ্ছি। জীবনের প্রতিটি ধাপে আমরা অনেক কষ্ট, চ্যালেঞ্জ ও পরীক্ষার মুখোমুখি হই। এসব মুহূর্তে আমাদের মনে রাখতে হবে - সৃষ্টিকর্তার উপর পূর্ণ ভরসা রাখাই হচ্ছে সত্যিকারের শক্তি। এখন শুধু আমাদের জীবন নিয়ে ছুটলেই চলবে না। পরকালের কথা মাথায় রেখে আমাদের অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাকে সন্তুষ্ট করতে হবে। এটাই আমাদের মূল কাজ। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটি অন্যতম পথ হচ্ছে মানুষের সেবা করা। এই সেবার মাধ্যমে ধনী-গরিব সকলের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়।
তাই আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই নিজের সামর্থ্য অনুযায়ী একজন মানুষের পাশে দাড়ান। একবার দেখুনই না মানুষের পাশে দাড়াতে পারার মতো খুশি আর কোথাও পাবেন না। এক টুকরো হাসি, এক গ্লাস পানি, একটুখানি সহানুভূতি সবই বড় দান। আল্লাহ আমাদের সবাইকে সহানূভুতিশীল হৃদয় ও শক্ত ইমান দান করুক।
ধন্যবাদ।