Office secretary - Ideal Creative Association
General Member - BAFSK Math Club
Co-Founder of GOODCAUSE FOUNDATION
Studies in BAF SHAHEEN CANTONMENT SCHOOL AND COLLEGE, KURMITOLA
A SMALL SPEECH FROM THE CO-FOUNDER
আমরা প্রতিদিন স্বপ্ন দেখি— ভালো জায়গায় চান্স পাওয়া, ক্যারিয়ার গড়া, প্রতিষ্ঠিত হওয়া। এটা স্বাভাবিক, কারণ উন্নতি চাওয়া মানুষেরই বৈশিষ্ট্য। কিন্তু একটা প্রশ্ন ভাবা উচিত— যদি আমরা আমাদের স্বপ্ন পূরণের আগেই দুনিয়া ছেড়ে যাই? তখন আমরা আল্লাহর কাছে কী নিয়ে যাব?
আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু দুনিয়ার জন্য নয়, বরং তাঁর ইবাদতের জন্য। আমরা যদি এই দায়িত্ব ভুলে যাই, তবে সব অর্জনই বৃথা হয়ে যাবে।
তাই ক্যারিয়ার, পড়াশোনা—সবকিছুর পাশাপাশি ছোট ছোট ভালো কাজ করাটাই আসল। মনে রাখবেন, একটা ছোট দান, একটা হাসিমুখ, কিংবা একজন অসহায়কে সাহায্য— এগুলোই হতে পারে আপনার জন্য আখিরাতে মুক্তির কারণ।
আজ আমরা অবসরে গেম খেলি, সোশ্যাল মিডিয়ায় ঘুরি। অথচ সেই সামান্য সময়ের অংশ দিয়েই আমরা সমাজে পরিবর্তন আনতে পারি।
শুরুটা হোক আজ থেকেই। ছোট্ট পদক্ষেপ নিন— বড় পরিবর্তন আল্লাহ নিজেই এনে দেবেন, ইনশাআল্লাহ