IFTAR DONATION PROJECT FOR THE POOR PEOPLE
SERVED AROUND 200+PEOPLE
গুডকজ ফাউন্ডেশনের প্রথম রমজান মিশনটি অনুষ্ঠিত হয় ঢাকার বনশ্রী এলাকায়। পুরো সিজনে আমরা ২০০ জনেরও বেশি মানুষকে সেবা ও সহায়তা দিতে পেরেছি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা দলগত পরিকল্পনা, সঠিক সময় ব্যবস্থাপনা এবং কমিউনিটির সাথে সরাসরি কাজ করার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি।
SERVED AROUND 100+ PEOPLE
ঢাকার বনশ্রী এলাকায় এই উদ্যোগে আমরা ১০০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে শরবত পরিবেশন করেছি। গরমের দিনে পথচারী ও স্থানীয়দের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা ছিল একপ্রকার স্বস্তির উপহার। প্রকল্পটি আমাদের স্থানীয় মানুষের সাথে আন্তরিকভাবে যোগাযোগ করার দক্ষতা শিখিয়েছে।
WE SERVED BAZAR AND DONATED SOME MONEY TO THE RICSHAWPULLERS BEFORE THE EID-AL-ADHA DAY LAST YEAR
SERVED 10 PEOPLE
ঈদুল আজহার আগের দিন, চাঁদরাতে, আমরা ঢাকার বনশ্রী এলাকায় ১০ জনের জন্য ঈদের কেনাকাটা এবং উপহার দেওয়ার আয়োজন করি। এই উদ্যোগের মাধ্যমে আমরা দরিদ্র পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি। প্রজেক্টটি আমাদের উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অভিজ্ঞতা দিয়েছে।
WE STOOD BESIDES THE STUDENTS WHO WERE ON DUTY AS A TRAFFIC POLICE , WHEN THE JULY MOVEMENT OCCURED.
জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় যখন শিক্ষার্থীরা স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল, তখন আমরা ঢাকার বনশ্রী এলাকায় প্রায় ১০০ জনেরও বেশি শিক্ষার্থী ও সহায়তাকারীদের জন্য জুস ও খাবার সরবরাহ করি। এই উদ্যোগ আমাদের দ্রুত মাঠপর্যায়ে কাজ করা, ক্রাইসিস সময়ে সমন্বয় রাখা অভিজ্ঞতা দিয়েছে।
WE SUCCESSFULLY TRIED TO SEND SOME RELIEF TO THE FLOOD AFFECTED AREAS. WE DONATED TO DHAKA UNIVERSITY IN 2024 FLOOD .
২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমরা ফান্ড সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ পাঠিয়েছি যা পরবতীর্তে বানভাসীদের কাছে তারা পৌছানোর চেষ্টা করেছে । এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা পৌঁছে দিতে পেরেছি এবং দ্রুত সংগ্রহ, প্যাকেজিং ও বিতরণ সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি।
WE DONATED BOOKS FOR THE FLOOD AFFECTED STUDENTS. WE HAD TRIED TO COLLECT TESTPAPERS GUIDES AS WELL FOR THEM AND DONATED TO THE WELL KNOWNED SOCIAL MEDIA PLATFORM- BATTLES OF BIOLOGY .
২০২৪ সালের আগস্টের বন্যাদুর্গতদের সহায়তায় আমরা বিভিন্ন শ্রেণির বই সংগ্রহ করি এবং তা “Battles of Biology” নামে পরিচিত একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দান করি। এই উদ্যোগ বন্যাকবলিত শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেছে ।
SUCCESSFULLY DONATED A MONTH BAZAR FOR A ETIMKHANA.
একটি এতিমখানার জন্য আমরা এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজার সরবরাহ করেছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা শিশুদের মৌলিক চাহিদা মেটাতে সহায়তা করতে পেরেছি ।
A DREAMY PROJECT. YOU CAN VISIT OUR PAGE FOR THE DETAILS.
COLLABORATED WITH GSF-GARO STUDENT FEDERATION , AND WORKED FOR THE NORTH SIDE FLOOD.SEND RELIEF AS WELL.
আমরা উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করে GSF-GARO Student Federation-এর সঙ্গে যৌথভাবে ত্রাণ পাঠিয়েছি। এই উদ্যোগের মাধ্যমে বিপর্যস্ত অঞ্চলে সহায়তা পৌঁছে দিতে পেরেছি।
A MILESTONE PROJECT OF GOODCAUSE. DONATED 100+ BLANKETS FOR THE VILLAGE POOR PEOPLE. WE DONATED IN DINAJPUR, TANGAIL AND DHAKA.
Valobashar Chador ছিল একটি হৃদয়স্পর্শী প্রকল্প, যেখানে আমরা দিনাজপুরে, ও মধুপুর গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এবং ঢাকার কিছু রিক্সাচালকদের মাঝে ১০০ জনেরও বেশি মানুষের জন্য শীতকালীন কম্বল বিতরণ করি। এই উদ্যোগের মাধ্যমে আমরা শীতকালীন সহায়তা কার্যক্রম কার্যকরভাবে সম্পাদনের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি।
YEAH, THE JOURNEY OF 1YEAR WAS FULL OF NEW EXPERIENCES AND JOY. WE CELEBRATED "1YEAR" THROUGH DONATING "ONE DAY MEAL" AND ALSO CUTTING A CAKE TOGETHER.
গুডকজ ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটি আনন্দদায়ক অনুষ্ঠান আয়োজন করি। অনুষ্ঠানে কেক কাটা এবং দুপুরের খাবার বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সাথে উৎসব উদযাপন করি। এই প্রজেক্টটি আমাদের দলগত উদযাপন এবং আনন্দমুখর পরিবেশে সেবা প্রদানের অভিজ্ঞতা দিয়েছে।
IFTAR DONATION PROGRAM FOR THE RICSAWALA MAMAS'
এই সিজনে আমরা রিকশা চালকদের জন্য ইফতার বিতরণ করেছি। উদ্যোগটির মাধ্যমে আমরা রমজানের পবিত্রতা ছড়িয়ে দিতে পেরেছি ।
WE TRIED TO DONATE TO AS SUNNAH FOUNDATION IFTAR PROGRAM AS WELL. WE BELIEVE THEY WORK TOO GOOD..
আমরা As-Sunnan Foundation-এর ইফতার বিতরণ প্রকল্পে চেষ্টা করেছি কিছু ইফতার সামগ্রী ডোনেট করার । এই উদ্যোগের মাধ্যমে রমজানের আনন্দ ছড়িয়ে দিতে পেরেছি এবং আয়োজন, সমন্বয় ও মানুষের সঙ্গে সরাসরি কাজ করার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি।
ONE DAY IFTAR WITH THE ETIMKHANA STUDENTS. SUCH A GREAT DAY AND A MEMORABLE ONE.
এই প্রকল্পে আমরা একটি এতিমখানায় শিশুদের সঙ্গে হাসি-খুশি কথা বলার মাধ্যমে ইফতার আয়োজন করি। উদ্যোগটির মাধ্যমে আমরা শিশুদের জন্য আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করতে পেরেছি এবং কমিউনিটির সাথে সম্পর্ক গড়ে তোলা, পরিকল্পনা ও ইভেন্ট পরিচালনার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি।
AN EVENT ON MOTHER'S DAY TO OUTCOME THE LOVE FOR OUR MOTHER'S IN ONE SENTENCE. A GREAT EVENT IT WAS. PARTICIAPATED 50+ STUDENTS FROM DIFFERENT INSTITUITIONS.
এই অনলাইন ইভেন্টে আমরা অংশগ্রহণকারীদের তাদের মা-কে নিয়ে এক লাইনের ভালোবাসার বার্তা লিখতে বলেছি এবং সেই অনুযায়ী বিজয়ীদের পুরস্কার প্রদান করেছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা অনলাইন ইভেন্ট আয়োজন, অংশগ্রহণকারীর সম্পৃক্ততা বাড়ানো এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি।
AN EVENT ON FATHER'S DAY ONLY FOR OUR MEMBERS.
এই অনলাইন ইভেন্টে আমরা অংশগ্রহণকারীদের তাদের বাবার কিাছ থেকে শিক্ষা নিয়ে একটি গল্প লিখতে বলেছি এবং সেই অনুযায়ী বিজয়ীদের পুরস্কার প্রদান করেছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা অনলাইন ইভেন্ট আয়োজন, অংশগ্রহণকারীর সম্পৃক্ততা বাড়ানো এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি।
এই প্রজেক্ট এর মাধ্যমে এই প্রচন্ড শীতে অসহায় মানুষদের মাঝে আমরা শীতবস্ত্র পৌছে দিতে পেরেছি । মানুষগুলোর মুখের হাসি আমাদের এই প্রজেক্ট এর সফলতা।
IN COLLABORATION WITH - BYO DEVELOPMENT FOUNDATION
WE SEND 10SHAWLS TO THE PEOPLE OF GAIBANDHA . BYO DEVELOPMENT FOUNDATION HELPED US TO DISTRIBUTE THE SHAWLS.
২০২৬ সালের রমজান উপলক্ষে আমাদের আয়োজিত ইফতার বিতরন প্রজেক্টে আমরা ৩০দিনই ইফতার বিতরণ করতে সফল হয়েছি । আমরা ইফতার পৌছে দিতে পেরেছি প্রায় ৯০০জন মানুষের হাতে ।