“উন্নয়ন কার্যক্রম চলমান , যেকোনো ভুল ক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করা হলো”
GoodCause Foundation শিক্ষার্থীদের নেতৃত্বাধীন, অলাভজনক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, একজন মানুষের পাশে দাঁড়ানোই একটি বড় পরিবর্তনের শুরু।
২০২৪ সালে যাত্রা শুরু করে, আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশ গড়ার, যেখানে খাবার, শিক্ষা, দুর্যোগে সহায়তা ও টেকসই জীবিকা (স্বাবলম্বীকরণ) — এই চারটি মূল খাতে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
গত এক বছরে আমরা সফলভাবে ১৭টি প্রকল্প বাস্তবায়ন করেছি, যেখানে ছিল খাদ্য বিতরণ, বই ও শিক্ষা সামগ্রী সরবরাহ, বন্যা ও শীতকালীন ত্রাণ সহায়তা ইত্যাদি উপহার দেওয়া।
GoodCause Foundation নিজেদের সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে সমাজ পরিবর্তনের পথ তৈরি করে চলেছে — পূর্ণরূপে স্বেচ্ছাশ্রমে পরিচালিত একটি পরিবার।
আমরা চাই GoodCause হোক অসহায় মানুষের ভরসার নাম এবং তরুণদের জন্য হোক গর্বের একটি প্ল্যাটফর্ম — যেখানে কাজের মাধ্যমে নিজেদেরও বিকাশ ঘটানো সম্ভব
আমাদের সম্পর্ক- এ আরো জানুন
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ প্রকল্পে আমাদের ইফতার সামগ্রীর একাংশ।
শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ
প্রজেক্ট : ভালোবাসার চাদর
সাওম পালনকারীদের মাঝে ইফতার বিতরণ
প্রজেক্ট : সবার জন্য ইফতার
আপনার প্রতিষ্ঠান কিংবা কোনো কিছুর উদ্দেশ্যে একটি প্রজেক্ট সম্পূর্ণ স্পন্সর / আংশিক স্পন্সর করুন ।
অসহায় ও দুস্থদের পাশে থাকার
দারিদ্রতা দূরীকরন এবং স্বাবলম্বীকরন
শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, খাদ্য - মৌলিক বিষয়সমূহ নিশ্চিতকরণ
বন্যাতর্দের পাশে দাড়ানোর
ব্লাড সেক্টর গড়ে তোলা
মাদ্রাসা এবং এতিমখানা সুষ্ঠভাবে পরিচালনায় সহায়তা করা
পড়াশুনার পাশাপাশি ভালো কাজ করা
১. ✅ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য খাদ্য, শিক্ষা ও ত্রাণ সহায়তা নিশ্চিত করা।
২. ✅ দুর্যোগকালীন জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা গড়ে তোলা।
৩. ✅ স্বাবলম্বীকরণ প্রকল্প চালুর মাধ্যমে দরিদ্র পরিবারকে স্থায়ী সহায়তা প্রদান।
৪. ✅ তরুণদেরকে ভালো কাজে যুক্ত করে নৈতিক, দায়িত্বশীল প্রজন্ম তৈরি করা।
৫. ✅ স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবী কাজের সংস্কৃতি গড়ে তোলা।
৬. ✅ পড়াশুনার পাশাপাশি অবসর সময় গেম খেলা কিংবা অন্য কোনো কাজে সময় নষ্ট না করে ছোট ছোট এই ভালো কাজ করার একটি প্লাটফরম গড়ে তোলা
৭. ✅ অল্প অল্প চেষ্টার সমন্বয় একটা বড় পরিবতর্ন নিয়ে আসতে সক্ষম-তা প্রমাণ করা
তুমি কি সমাজে কিছু ভালো পরিবর্তন আনতে চাও?
তুমি কি বিশ্বাস করো — এক মুঠো খাবার, একটি বই, কিংবা একটি সহায়তা কাউকে বাঁচিয়ে দিতে পারে?
GoodCause Foundation খুঁজছে কিছু স্বপ্নবান ও মানবিক মানুষ, যারা আমাদের পাশে থেকে খাদ্য, শিক্ষা, ত্রাণ এবং স্বাবলম্বীকরণ-এর মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করতে চায়।
তুমি যদি
✅ সময় দিতে পারো
✅ নতুন কিছু শিখতে ও শেখাতে আগ্রহী হও,
✅ এবং তোমার মানবিকতার মাধ্যমে অসহায়দের পাশে থাকতে চাও -
তবে তুমি-ই আমাদের পরবর্তী GoodCause Hero!
👉 এখনই আবেদন করো নিচের ফর্মে।
একসাথে গড়ি একটি মানবিক বাংলাদেশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন।।
GoodCause-এ ডোনেট করুন – আপনার ১০ টাকাও কারো জীবনে পরিবর্তন আনতে পারে!
আপনি চাইলে মাত্র ১০ টাকা থেকে যেকোনো পরিমাণ অর্থ ডোনেট করতে পারেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য।
🔸 "১০ টাকা ক্লাব ” যেখানে আপনি প্রতি দিন মাত্র ১০টাকা করে জমিয়ে অসহায়দের পাশে দাড়াতে পারেন ।
🔸 এছাড়াও আমদের মাসিক তহবিলেও আপনি অনুদান দিতে পারেন ।
🔸 নিজের সামর্থ্য অনুযায়ী যেকোনো এমাউন্ট অনুদান করতে পারেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন - Charity Sector
“তুমি খাও, অন্যকেও খাওয়াও, এবং ভালো ব্যবহার করো।”
— সহীহ বুখারী, ৬১৩৮