ব্যক্তিগত ও পারিবারিক জীবন
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
স্থায়ী ঠিকানা গ্রামঃ সাঈদখালী, থানাঃ জিয়ানগর, জেলাঃ পিরোজপুর
বর্তমান ঠিকানা আরাফাত মনযিল, ৯১৪ শহীদবাগ, ঢাকা ১২১৭
পিতা মরহুম মাওলানা ইউসুফ সাঈদী
মাতা মরহুমা গুলনাহার ইউসুফ সাঈদী
সন্তান ৪জন (মরহুম রাফীক বিন সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী, নাসীম সাঈদী।)
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৪০ সালের পহেলা ফেব্রুয়ারী সুবহে সাদিকের সময় পিরোজপুর জেলার, জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতা মাওলানা ইউসুফ সাঈদী ইসলামী চিন্তাবিদ ও বক্তা ছিলেন।
ইসলামী সংস্কৃতির অপরিহার্য অঙ্গ মুসলিম শিশুর অর্থবহ নামকরণ। মাতাপিতার পুতি এটা সন্তানের অধিকার যে, মাতাপিতা তার একটি সুন্দর ও অর্থবহ নাম রাখবে। বড় হয়ে সে ঐ সুনদর নামেই সর্বত্র পরিচিতি লাভ করবে…
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সম্মানিত পিতার নাম মাওলানা ইউসুফ সাঈদী। তিনি তার জমানার প্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদ ও বক্তা ছিলেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মুন্সি মোঃ ইউনুসের তৃতীয় কন্যা বেগম সালেহা সাঈদীর সাথে ১৯৬০সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের চারজন সন্তান । তারা হলেন যথাক্রমে-
আল্লামা সাঈদী ও বেগম সালেহা সাঈদীর জ্যেষ্ঠ সন্তান মরহুম মাওলানা রাফীক বিন সাঈদী। তিনি ১৯৬৬ সালের ১৩ এপ্রিল জন্ম গ্রহন করে…
আল্লামা সাঈদী নিজ পিতার প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দারুল উলুম মাদরাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১৯৫৭ সালে তিনি ছারছীনা দারুচ্ছুন্নাহ আলিয়া মাদরাসা থেকে দাখিল পাশ করেন। আলিম পাশ করেন বাড়ুইপাড়া সিদ্দিকিয়া মাদরাসা থেকে। ফাযিল ও কামিল পাশ করেন খুলনার বিখ্যাত আলিয়া মাদরাসা থেকে। ১৯৬৪ সালে মাদরাসা শিক্ষা শেষ করে গবেষণা কর্মে আল্লামা সাঈদী নিজেকে নিয়োজিত করেন। দীর্ঘ পাঁচ বছর তিনি ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞানসহ বিভিন্ন মতাদর্শ ও ভাষার ওপর বিশ্লেষণধর্মী গবেষণা করেন।
ব্যাক্তিগত জীবনে পেশায় লেখক কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। বর্তমান আওয়ামী সরকার কর্তৃক গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ৭৭টি গ্রন্থ রচনা করেছেন।
আল্লামা সাঈদীর গ্রন্থ রচনা
আল্লামা সাঈদী পবিত্র কুরআনের তাফসীর ‘তাফসীরে সাঈদী’ নামে ইতিমধ্যেই ৫ খন্ড রচনা করেছেন। তাফসীরের বাকি কাজ চলমান আছে। মহানবী হযরত মোহাম্মাদ (সা) এর জীবনীমূলক গ্রন্থ ‘সীরাতে সাইয়্যেদুল মুরসালিন’ ৫৮৪ পৃষ্টায় রচনা করেছেন। এ ছাড়াও তিনি ফিকহুল হাদিস, কুরআন এবং বিজ্ঞান, ইসলামে নারীর অধিকার, ইসলামে শ্রমিকের অধিকার, ইসলামের রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামসহ নানা বিষয়ে এ পর্যন্ত তাঁর ৭৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমেরিকা ও লন্ডন থেকে তার ৪টি বই ইংরেজী ভাষায় প্রকাশিত হয়।
আল্লামা সাঈদী রচিত ৭৭টি গ্রন্থের নাম
০১. আল কুরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান
০২. কুরআনুল কারীম (সহজবোধ্য বঙ্গানুবাদ)
০৩. আল কুরআনের দৃষ্টিতে ইবাদাতের সঠিক অর্থ
০৪. আল কুরআনের মানদন্ডে সফলতা ও ব্যর্থতা
০৫. কোরআন দিয়ে কোরআন বুঝুন
০৬. ঈমানী জিন্দেগীর সাফল্য ও ব্যর্থতার মানচিত্র
০৭. আল্লাহর প্রতি ঈমান ও তার দাবি
০৮. শাহাদাতই জান্নাত লাভের সর্বোত্তম পথ
আল্লামা সাঈদীর বিশাল কর্মময় জীবন
১৯৬২ সালে সর্ব প্রথম বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কুরআনের দাওয়াত নিয়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়েন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। দীর্ঘ পথ পরিক্রমায় দক্ষিনের সীমানা পেরিয়ে দেশের প্রতি প্রান্তে আল্লামা সাঈদী ছড়িয়ে দেন তাফসীরের নির্যাস। ওয়াজ মাহফিল, ওরশ মাহফিল, জলসা কিংবা দোয়ার মাহফিলের পরিবর্তে আল্লামা সাঈদী প্রচলন করেন তাফসীরুল কোরআন মাহফিলের। কোরআন দিয়ে কোরআনের তাফসীরের সংগে এ দেশের মানুষ পরিচিত ছিলোনা। কিন্তু আল্লামা সাঈদী কোরআন দিয়ে কোরআনর তাফসীরের করার মাধ্যমে সারাদেশে কোরআনের দাওয়াত পৌঁছাতে থাকেন। দেশের প্রতিটি আনাচে কানাচে তিনি পৌছে দেন কোরআনের তাফসীর- তাফসীরুল কোরআন মাহফিল।
দেশের আনাচে কানাচে প্রতি ইউনিয়ন-উপজেলা ছাড়িয়ে বিশ্বের প্রায় ৫২ টি দেশে বাংলা ভাষাভাষি মুসলমানদের কাছে কোরআনের তাফসীরের এক অনন্য সাক্ষ্য রাখেন এই মহান মানব। ১৯৭৮ সালে ইংল্যান্ডের মাটিতে তাফসীর মাহফিল করার মাধ্যমে বিদেশের মাটিতে আল্লামা সাঈদীর তাফসীরের নূর পৌছানোর কাজ শুরু হয়। কারাবরনের পূর্বে ২০০৯ সালে তার কন্ঠে সর্বশেষ তাফসীরের নেয়ামত আস্বাদন করে বগুড়াবসী। আল্লামা সাঈদীর তাফসীর শুনে এ পর্যন্ত এক সহস্রাধিক অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বের অন্য কোনো ইসলামী পন্ডিতের কাছে এতো সংখ্যক অমুসলিম ইসলাম গ্রহণ করার ঘটনাও বিরল।
আল্লামা সাঈদী সর্বপ্রথম ১৯৭৩ সালে পবিত্র হজ্জ পালন করেন। ১৯৮৩, ১৯৮৫ ১৯৯১, ১৯৯৬, ১৯৯৯, ২০০১, ২০০৪, ২০০৯ ও ২০১০ সালে সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজ্জ পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক সাহায্য সংস্থা রাবেতা আলম আল ইসলামীর মেহমান হিসাবে পাঁচ বারসহ অনেকবার হজ্জ পালন করেছেন এবং ৯০ দশক থেকে তিনি প্রত্যেক রামাদান মাসে পবিত্র হারাম শরীফে ইতেকাফ পালন করেন।
দেশ-বিদেশে সেমিনারে অংশগ্রহণ
পৃথিবীর বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন বিষয়ের উপর আয়োজিত সেমিনারে আল্লামা সাঈদী আমন্ত্রিত মেহমান হিসেবে অংশগ্রহণ করেছেন। তন্মধ্যে-
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্বাবদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা, কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
ইউনিভার্সিটি অফ হার্ভার্ড, ইউনিভার্সিটি অফ হিউস্টন, প্যানসিলভেনিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ইউনিভার্সিটি সিয়াটল, বষ্টন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, মিশিগান ইউনিভার্সিটি।
অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রীজ ইউনিভার্সিটি, ম্যানচেষ্টার ইউনিভার্সিটি, লীডস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, কার্ডিফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গ্লাসগো, ইউনিভার্সিটি অফ লেস্টার।
উম্মুল ক্বুরা ইউনিভার্সিটি, মক্কা, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, জেদ্দা, তায়্যিবাহ ইউনিভার্সিটি, মদীনা, বাদশাহ সৌদ ইউনিভার্সিটি, রিয়াদ, মদীনা ইসলামী ইউনিভার্সিটি, মদীনা, দার আল হেকমাহ ইউনিভার্সিটি, জেদ্দা।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুয়ালালামপুর, ইউনিভার্সিটি অফ মালয়, কুয়ালালামপুর, টুংকু আবদুল রহমান ইউনিভার্সিটি, কুয়ালালামপুর, ইউনিভার্সিটি অফ টেকনোলজি, জহর বাহরু।
আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, কায়রো ইউনিভার্সিটি, কায়রো, আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটি।
টরন্টো ইউনিভার্সিটি, টরন্টো, ইউনিভার্সিটি অফ অটোয়া, অটোয়া, ম্যাকগিল ইউনিভার্সিটি, মন্ট্রিঅল।
* উপদেষ্টা : রাবেতা আলম আল ইসলামী, মক্কা আল মুকাররমা, সৌদি আরব
* উপদেষ্টা : বাংলাদেশ সৌদি আরব মৈত্রী সমিতি
* প্রতিষ্ঠাতা সদস্য : শরীয়াহ কাউন্সিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
* চেয়ারম্যান : এক্সিকিউটিভ কমিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা
* চেয়ারম্যান : বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ
* সদস্য : ট্রাষ্টি বোর্ড, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
* প্রতিষ্ঠাতা : দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা, খুলনা
* চেয়ারম্যান : জামেয়া ই কাসেমিয়া, নরসিংদী
* চেয়ারম্যান : তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টংগী
* আজীবন সদস্য : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
* আজীবন সদস্য : বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
* চেয়ারম্যান : তা’লিমুল কুরআন ফাউন্ডেশন
* চেয়ারম্যান : জামেয়া দ্বীনিয়া, টংগী, ঢাকা
* প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : ইসলামিক কলেজ লন্ডন, ইংল্যান্ড
* প্রতিষ্ঠাতা : নিউইয়র্ক ইসলামিক স্কুল, আমেরিকা
* প্রতিষ্ঠাতা : আইটি এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, পিরোজপুর
* প্রতিষ্ঠাতা : তাফহীমুল কুরআন দাখিল মাদরাসা, পিরোজপুর
* প্রতিষ্ঠাতা : তাফহীমুল কুরআন কিন্ডার গার্টেন স্কুল, পিরোজপুর
* প্রতিষ্ঠাতা : দারুল কুরআন মহিলা দাখিল মাদরাসা, পিরোজপুর
* প্রতিষ্ঠাতা : এসডি মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, পিরোজপুর
* চেয়ারম্যান : দারুল হানান শিশু সদন, পিরোজপুর
* উপদেষ্টা : বাংলাদেশ মসজিদ মিশন
* সভাপতিমন্ডলীর সদস্য : ইত্তেহাদুল উম্মাহ
* পৃষ্টপোষক : আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ
* পৃষ্টপোষক : পিরোজপুর জনকল্যাণ ট্রাষ্ট
* পৃষ্টপোষক : ইউকে ইসলামিক মিশন, ইংল্যান্ড
* প্রধান পৃষ্টপোষক : হিফজুল কুরআন এন্ড ইসলামিক সেন্টার লন্ডন, ইংল্যান্ড
* চেয়ারম্যান : তাফহীমুল কুরআন মাদরাসা, টাংগাইল