আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৪০ সালের পহেলা ফেব্রুয়ারী সুবহে সাদিকের সময় পিরোজপুর জেলার, জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতা মাওলানা ইউসুফ সাঈদী ইসলামী চিন্তাবিদ ও বক্তা ছিলেন।
‘সাঈদী’ তাঁর পারিবারিক উপাধী। ১৯৫৭ সালে দাখিল পাশের সার্টিফিকেটে তাঁর নাম ‘দেলাওয়ার হোসাইন সাঈদী’। সেখানে তার পিতার নামেও ‘সাঈদী’ রয়েছে। এছাড়া ১৯৬৪ সালে যশোরের একটি তাফসীর মাহফিলের লিফলেটে নাম রয়েছে ‘দেলাওয়ার হোসাইন সাঈদী’।
ইসলামী সংস্কৃতির অপরিহার্য অঙ্গ মুসলিম শিশুর অর্থবহ নামকরণ। মাতাপিতার পুতি এটা সন্তানের অধিকার যে, মাতাপিতা তার একটি সুন্দর ও অর্থবহ নাম রাখবে। বড় হয়ে সে ঐ সুন্দর নামেই সর্বত্র পরিচিতি লাভ করবে। অর্থহীন, শ্রুতিকটু কিংবা শিরকমূলক কোন নাম আল্লাহর রাসল (সাঃ) বরদাশত করতেন না। তোন নাম তাঁর অপছন্দ হলে সে নাম বদলে তিনি সুন্দর ও অর্থবোধক কোন নাম রেখে দিতেন।
শিশু সাঈদী ভূমিষ্ট হবার পর আল্লাহর ওলী ভারতের ফুরফুরার দরবার শরীফের মরহুম পীর হজরত মাওলানা আবু জাফর সিদ্দিক আল কুরাইশী (রঃ) দাওয়াতী সফরে এদেশে আগমন করলেন। মাওলানা ইউসুফ সাঈদী ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিক আল কুরাইশী (রঃ) কে তার নিজ বাড়িতে শিশু সাঈদীর ভূমিষ্ট উপলক্ষ্যে আমন্ত্রণ জানান। ফুরফুরার পীর সাহেব সানন্দে মাওলানা ইউসুফ সাঈদীর আমন্ত্রণ গ্রহণ করেন। তিনি বাড়িতে এসে শিশু সাঈদী কে পরম মমতায় কোলে তুলে নিলেন। মাওলানা ইউসুফ সাঈদী ফুরফুরার পীর সাহেবকে তার সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখার জন্য অনুরোধ করলেন।
ফুরফুরার পীর সাহেব শিশু সাঈদীর নাম রাখলেন ‘দেলাওয়ার’। এটি অর্থবহ মাধুর্যমন্ডিত একটি নাম। সুবহে বাংলায় ‘দেলাওয়ার’ নামরাখা হতোনা। সে সময়ে বীর যোদ্ধাদের উপাধী দেয়া হতো ‘দেলাওয়ারে জং’। ‘দেলাওয়ার’ শব্দটি ফার্সি। এর অর্থ ‘যুদ্ধে বীজয়ী বীর’। কালের বিবর্তনে বর্তমানের ‘দেলাওয়ার’ আল্লাকর কোরআনের লড়াকু সৈনিক, ইসলামের বীর যোদ্ধা। ’সাঈদী’ তার পূর্ব পুরুষের উপাধি।
শিশুকে কোলে নিয়ে তার কোমল ত্বকের স্পর্শে বোধহয় আল্লাহর ওলি ফুরফুরার দরবার শরীফের মরহুম পীর হজরত মাওলানা আবু জাফর সিদ্দিক আল কুরাইশী (রঃ) অনুভব করেছিলেন, এই শিশু কালক্রমে মুসলিম জাতির ডুবন্ত তরীর হাল ধরবেন, তিনি হবেন জাতির কান্ডারী। হবেন আল কোরআনের বিপ্লবী সৈনিক। আল্লাহর ওলিগণ তাদের সাধনালব্ধ ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা অনাগত বিষয় প্রকাশ করলে তা আল্লাহর মেহেরবানীতে ঘটে থাকে। আল্লাহর সেই ওলির ভবিষ্যত বাণী বিকশিত সূর্যের মতোই প্রতিষ্ঠিত হয়েছে। আল কোরআনের অসীম সাহসী নির্ভিক যোদ্ধা হিসেবেই মহান আল্লাহ তায়ালা পরিণত করেছেন সেই দিনের শিশু ‘দেলাওয়ারকে’।
পরিপূর্ণ নাম ‘দেলাওয়ার হোসাইন সাঈদী’। যে নাম শুনলে কোরআন প্রেমিকদের হৃদয়ে এক জান্নাতি আবেশের সৃষ্টি হয়। গভীর শ্রদ্ধায়, পরম মমতায় কন্ঠ হতে নির্গত হয় এই নামটি।