Explore here | এখানে দেখুন: Rokomari or Baatighar
Janata Library and Stationery, Pangsha, Rajbari
পার্ক সিটি এডুটেইনমেন্ট একাডেমি (Park City Edutainment Academy ) — এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সবাই শেখে আনন্দের মধ্য দিয়ে।
খেলতে খেলতে শেখা, শিখতে শিখতে বেড়ে ওঠা (Learning through Play and Creativity)
Discover books that make learning fun, practical, and effective for children and young learners. Each title is designed to build thinking skills, creativity, and confidence through activity-based learning.
এসব বই শিশু ও তরুণ শিক্ষার্থীদের জন্য শেখাকে আরও সহজ, মজার ও কার্যকর করে তোলে। প্রতিটি বইয়ের লক্ষ্য হলো সৃজনশীলতা, চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস গড়ে তোলা।
Explore here | এখানে দেখুন:
[https://www.rokomari.com/book/publisher/20648/rashedul-kabir]
পার্ক সিটি এডুট্রেইনমেন্ট একাডেমি নিয়ে এসেছে শিশু, কিশোর ও অভিভাবকদের জন্য এক বিশেষ সুযোগ।
আজকের ডিজিটাল যুগে আমাদের সন্তানরা মোবাইল, টিভি বা কম্পিউটার স্ক্রিনে বেশি সময় কাটায়। একসময় বাইরে খেলাধুলা, সামাজিক মেলামেশা ও সৃজনশীল চর্চার যে পরিবেশ ছিল, তা আজ অনেকটাই সীমিত। ফলে তাদের শারীরিক, মানসিক ও শিল্প বিকাশের সুযোগ কমে যাচ্ছে।
অন্যদিকে, বয়সভিত্তিক শিক্ষা উপকরণ বা খেলনাগুলোর ব্যবহার অল্প সময়েই শেষ হয়ে যায়। আবার সামর্থ্য ও প্রয়োজনের দিক বিবেচনায় প্রত্যেক অভিভাবকের পক্ষে সব ধরনের খেলনা বা উপকরণ কেনা সম্ভব হয় না। উন্নত দেশ বা শহরাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের বাচ্চাদের জন্য বিভিন্ন সুযোগ থাকলেও, সাধারণ পরিবারের জন্য তা অনেক সময়ে নাগালের বাইরে থেকে যায়।
এই বাস্তবতাকে সামনে রেখে Park City Edutainment Academy গড়ে উঠেছে—যেখানে শিক্ষার সঙ্গে বিনোদনের এক সুন্দর সংমিশ্রণ ঘটানো হয়েছে।
এখানে আপনার সন্তানরা শিখবে, খেলবে, বেড়ে উঠবে আনন্দের মধ্য দিয়ে—একটি নিরাপদ, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক পরিবেশে।
আমাদের লক্ষ্য হলো অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত করা এবং শিশুদের জন্য এমন এক প্রিয় স্থান তৈরি করা, যেখানে তাদের জোর করে পাঠাতে হবে না— বরং তারা নিজেরাই যেতে চাইবে হাসিমুখে।
এই প্রত্যাশা ও বিশ্বাস নিয়েই আমাদের পথচলা —Park City Edutainment Academy.