Stories in Wood : Tales Behind
the Ornaments
: গাছের গল্প যত কাঠের গল্পের মত :
সবাই 'অভয়' দিলে আমরা 'অরণ্য' হয়ে যেতে পারি
Step inside the world of wooden wonders
: গাছের গল্প যত কাঠের গল্পের মত :
সবাই 'অভয়' দিলে আমরা 'অরণ্য' হয়ে যেতে পারি
Every piece of Tabaij jewelry carries a tale — carved in wood, polished with soul. These are not just ornaments, but echoes of ancient spirits, wild creatures, and silent prayers. “Stories in Wood” is where we unravel the inspirations behind each handcrafted necklace — one story at a time.
On a floor of forgotten dust, two shadows reached but never touched. Between them — a mirror, arched like ancient gates, reflected the sky
And in that reflection, a silence lingered — the kind carved deep into wood
Our ornaments begin here — in the pause between fingers, in the hush between footfalls
Each piece from Tabaij is not just an object, but a whisper :
of stories untold, spirits unnamed, and loves never quite held
Let your fingers trace what time could not
Welcome to Tabaij —
Where wood remembers more than we forget
■ | ■ | ■
কাঠের তৈরি তিনটি বাড়ি দুটি গাছ আর তাদের ফাঁকে একফালি চাঁদ সঙ্গে দুটি তারা এই নিয়ে ছোট্ট একটি গ্রাম। এ গ্রাম তাবিজের গল্পের গ্রাম —
🌙
জানোতো এই গ্রামের গাছ গুলোও কাঠের, তুমি ভাবছো, “এ আবার কি কথা গাছ থেকেই তো কাঠ পাওয়া যায়” কিন্তু আমি বলছি সবকিছুই কাঠের! এ এক কাঠের জগত..খুব সকালে গাছের একদম উঁচু ডালে প্রথম যে বুড়ো কাকটা ঘুম ভেঙে, এক লম্বা হাই তুলে কা-কা ক'রে ডাকে সেটাও কাঠের!
গ্রামের যে কাঠুরেটি কুড়ুল হাতে সকালবেলা ব'নে বাদাড়ে ঘুরে বেড়ায় জানোনা বুঝি, সেওতো কাঠের..! তার চলনও কাঠের তার বলনও কাঠের.. সে নিজেও কাঠের! তার হাতের কুড়ুল পর্যন্ত কাঠের!
মেঘে মেঘে বেলা বাড়লে, গাছের ছায়া ছোট্ট হলে, ডামরু কাকতাড়ুয়ার হাঁড়ির মাথায় বসে থাকা ছোট্ট ডাকপাখি ‘ফুটকি’ তার মায়ের অপেক্ষায় ঘুমিয়ে পড়লে— ঠিক সেই সময় শান্ত ক্ষীরী দীঘির পাতলা জলে যে ভাবুক হরিণটি একা একা তার ছায়ার সাথে খেলা করে সেও কাঠের!
কাঠের, কাঠের ! কাঠের !! তিন সত্যিই...আর আমায় জিজ্ঞেস করোনি বাপু বলে দিলুম!
.
.
কিন্তু তুমি ভাবছো ফুটকি’র কথা তাই না?
তাহলে বলি শোনো! ওরা তো এই গাঁয়ের নয়গো ওরা হলো ভিনদেশী, সেই দূরের খড়খড়ি গ্রাম থেকে এসেছে জ্বালানি-কাঠ নিতে, বসুমতি এক চক্কর ঘুরলেই তো ভীষণ শীত পড়বে সেই ভয়ে .. দেখো দেখি কি কান্ড!
খিক্!
খিক্!
তবে যা বলছিলুম,
তো একবার হয়েছে কি — “ওই কেঠো গ্রামের কেঠো কাঠুরে রোজকার মতন সেই কেঠো কুড়ুল নিয়ে সাত তাড়াতাড়ি বের তো হলো বটে .. এদিকে আবার! আকাশে কালো মেঘ ছেয়েছে বৃষ্টি হয় হয় ..”
বোঝো কান্ড, আমি আবার সেই বুড়ো কাঠুরের গপ্পো তোমাকেও বলতে শুরু করলাম!!
কিন্তু আজ তো কাঠুরের গল্প বলতে বসিনি আজ এসেছি গল্প বলার গপ্পো নিয়ে...
ঠিক শুনেছ! হরেক গপ্পো! আমাদের এই তাবিজের আজব গাঁও ঘিরে কতকিই না ঘটে! তার গপ্পো —
তেপান্তর এর মাঠ পেরিয়ে ঘুঘু পাহাড়ের ধার ঘেঁষে যে নিলাজ নদী গিয়েছে বেঁকে, যার জলে রংবেরঙ এর গোল-চোখ কাঠের মাছেরা দলবেঁধে খেলা করে, মজার ছুটিতে ছুটে বেড়ায় তা দেখলে পরে বুঝবে তুমি প্রায় চলেই এসেছ আমাদের গাঁয়ে। ব্যাস! আর চিন্তা নেই...তার তীর বেয়ে নেলো বনের পথ ধরে চোর-কাঁটা মেখে তুমি খানিক এগোলেই পাবে আমাদের তাবিজ এর এই ছোট্ট আজব গাঁও খানি। সে এক জাদুর দেশ, কাঠের রাজ্য।
আর আমি?
আমি এখানে সেই কথাই তো শোনাবো.. গো ! নানান কথা-নানান সময়-নানান ভাবে! তাবিজের এই ব্লগে, হুম্ ঠিক ধরেছ যার নাম —
“গল্প blog এর আসর” সেখানেই!
ছোট্ট ছোট্ট কথা একেকটা ছোট্ট ছোট্ট গপ্পো তোমার জন্যই রাখা থাকবে সেখানে! কাজের ফাঁকে ফুরসতে একটি বার এই আসরে ঢুঁ মেরে গেলেই হবে। দেখবে নাকে কাঠের গন্ধ লেগেছে আর মনে ..
" তাবিজ "
"
""
( প্রাচীন অরণ্যের প্রবাদ )
...
🌙 The Village of Tabaij — A Wooden World
Once upon a not-so-forgotten time, tucked beneath a sliver of moon and two twinkling stars, there stood a tiny village — three wooden houses, two wooden trees, and everything in between... made entirely of wood.
Yes, everything. Even the trees — and yes, I know what you're thinking: “Isn’t wood from trees?”
Ah, but in this village, the trees themselves are wood through and through. It’s a world of wood, a carved-out realm where every grain tells a tale.
At dawn, the very first creature to stir is an old crow perched on the tallest dry branch. It stretches its wooden wings with a yawning “kaa-kaa!” Yes — even that crow is carved from wood.
And the woodcutter?
Of course, he too is made of wood. Wooden arms, wooden legs, a wooden axe held tight in his wooden hands — even his thoughts might clatter like dry twigs. His walk creaks, his voice thumps — everything about him... wooden.
As the sun climbs and tree-shadows shrink, a tiny bird named “Phutki” falls asleep atop the clay pot head of a scarecrow, waiting for her mother. She’s from faraway — not of this wooden village. A visitor from a distant place called “Khorkhori”, here to collect firewood, Just one turn of old Gaialore, and the bitter cold will come rushing in — imagine that!
But let me return to the tale —
“One day, just like always, our wooden woodcutter set off early with his wooden axe. But lo! Black clouds had begun to gather above, rain was near…”
And just like that, I began telling you the tale of the old woodcutter again!
But no, I’m not here to tell his story today.
Today, I’ve come to tell you stories about storytelling itself.
Yes — stories of stories! Of the strange, whispering world of Tabaij.
Stories that drift over the Ghughu Hills, stories that swim in the colorful, round-eyed wooden fishes of the Nilaj River, which bends shyly near Tepantar.
Once you see them frolic in the waters, you’ll know you’re close to our village.
Follow the thorny trail past Nelo Forest, and there it is — the little enchanted wooden village of Tabaij.
And me?
Why, I’m simply the one who gathers and tells these tales — of many moods, many times, many forms.
Right here, in this blog — the one we call “Golpo Blog-er Asor”
🌲
Little words, little stories — waiting just for you.
Come visit during your tea break or while time takes a breath.
And if you find the scent of wood tickling your nose,
Know that a story has found its way to your heart.
...
Explore “Stories in Wood: Tales Behind the Ornament” — a curated blog by Tabaij that unveils the soulful stories, spiritual roots, and artistic inspirations behind each handcrafted wooden necklace. Discover the emotions carved into every piece through ancient totemic symbols, poetic design, and ritualistic craftsmanship
— Brand Essence —