Made to Order with Free Delivery
..
গয়নার কারিগর
Our handcrafted jewelry is designed with passion and unique style
...
।। তাবিজের কথা ।।
...
গায়ে একটুকরো কাঠ থাকলে তোমায়
কেমন বৃক্ষ লাগে
কই! উদ্ভট তো নয় মোটেই
উদ্ভট তো মানুষের মন
!!
তুমি যদি আমার সাথে দেখা করতে
কোনোদিন
তবে বলতাম বৃক্ষ সেজেই এসো
আসবেনা জেনেও আমি কাঠের গয়না
.. বানাই ..
'গয়না' কখনো কখনো 'হয়না' হয়ে যায়
তবুও তাইই বানাই
তুমিই আমায় কাঠুরে বানিয়েছ
এতে আমার কোনো কৃতিত্ব নেই
!
কাঠ ঘষে ঘষে আমি আলো জ্বালাই
- চকমকি -
একদিন দেখতে এসো
...
অরণ্যের ভেতর জোনাকি, এই রূপক
রঙের
পোষাক পরে থাকব আমরা
চিনতে কোনো অসুবিধা হবেনা, দেখো
আর তোমার দেওয়া
" তাবিজ "
টাও বহাল
তবিয়তে আছে এখনো
চিনে নিও
...
Where Craft Meets Quiet Chaos
🌿
Every Tabaij ornament is shaped through touch, not template
We don’t overwrite nature
we build around it
Our wood speaks in grain. Our pieces carry memory, not just style
When Scattered Beads Become Soulful Harmony
🌿
“ When my mind is unsettled, I sit to make jewelry.
Scattered beads mirror my scattered thoughts.
As I thread them one by one, something shifts —
The beads fall into rhythm, and so do I.
The necklace is formed, and my mind finds its tune again.
It’s my way of self-counseling, my way of healing ”
🌿
সিন্ধু থেকে সাঁওতালি তালে ঝিম ঝিম উল্লাসের সুতোয় ঝুম ঝুম ঘুঙুর, কড়ি বাজবে রোজ হাতঘড়ির সঙ্গে। এভাবেই 'রোজকেরে' গয়না যা একরঙা থান থেকে জংলা শাড়ী কিংবা অন্য কোনো কাজের পোষাকের সঙ্গে দিব্য মানাবে। কোনো আলো আলো দিনেও তাবিজ ঠিক তার সেতু খুঁজে নেবে ঐতিহাসিক কিংবা আঞ্চলিক শৈলীতে। তাবিজ'কে মাঝে রেখে গোল করে আগুন পোহালে আমরা ওম পৌঁছে দেবো। আমরা হাতঘড়ির সঙ্গে তাল মিলিয়ে গয়নার কারখানা
Have a question or want to place a custom order ?
tabaij369@ gmail.com