এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - ভ, ম

ভবিষ্যতে হবে এমন – ভাবী

ভাত যাদের প্রধান খাদ্য – ভেতো

ভাগ করে যে – ভাজক

ভাতের অভাব – হা-ভাত

ভদ্রসুলভ আচরণ – সৌজন্য

ভয় নেই যার – নির্ভীক

ভরণের যোগ্য -ভৃত্য

ভবিষ্যতে যা ঘটবে – ভবিতব্য

ভবিষ্যত চিন্তা করে কাজ করে যে -দুরদর্শী

ভক্ষণের ইচ্ছুক – বুবুক্ষু

ভয় পাওয়ার যায় যা থেকে – ভীম

ভূ-গর্ভস্থ পথ – সুড়ঙ্গ

ভূ-কেন্দ্রের দিকে জড় পদার্থের আকর্ষণ – অভিকর্ষ

ভীরু যে পুরুষ – কাপুরুষ

ভিক্ষার অভাব – দুর্ভিক্ষ

ভ্রাতাদের পরস্পর প্রীতি / ভ্রাতাদের মধ্যে সম্প্রীতি – সৌভ্রাত্র

ভাগ্য হত হয়েছে যার – হতভাগ্য

ভাগ্য পরীক্ষার খেলা – লটারি

ভালো-মন্দ ন্যায়-অন্যায় বিচার জ্ঞান – বিবেক

ভাবা যায় না যা – অভাবনীয়

ভ্রমরের শব্দ – গুঞ্জন

ভূগোল সম্বন্ধীয় – ভৌগোলিক

ভবিষ্যৎ কি হবে দেখে যে – অপরিণামদর্শী

ভস্মে পরিণত হয়েছে যা – ভস্মীভূত

ভেতরে প্রবেশ – সন্নিবেশ

ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ – নির্বাণ


মাটি দিয়ে শিল্পকর্ম করে যে – মৃৎশিল্পী

মনের ভাব – মানসিক

মনে মনে করা অঙ্ক – মানসাঙ্ক

মনে জন্মে যা – মনোজ

মনুষ্য জাতির কল্যাণ – লোকহিত

মন হরণ করে যা – মনোহর

মধুর গন্ধ যুক্ত – সুগন্ধি

মধু পান করে যে – মধুপ

মনকে মন্থর করে যে – মন্মথ

মল্লে মল্লে যে যুদ্ধ – মল্লযুদ্ধ, কুস্তি

মরতে বসেছে যে – মুমূর্ষু

মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন – উপাবৃত্ত

মাছের মতো অক্ষি যার – মীনাক্ষী

মস্তকের আচ্ছাদন – মাথাল

মহৎ যে বীর – মহাবীর

মহাকাব্যের অধ্যায় – সর্গ

ময়ূরের কণ্ঠের রঙ যার – ময়ূরকণ্ঠী

ময়ূরের ডাক – কেকা

মম উপলব্ধি করে যে – মরমী

মর্মস্পর্শ করে যা – মর্মস্পর্শী

মর্মকে পীড়া দেয় দা – মর্মন্তুদ

মাতা বৎসা যার – মাতৃবৎসল

মানব হতে ইতর – মানবেতর

মূল রোগের আনুষঙ্কিক অন্য রোগ – উপসর্গ

মুষ্টির দ্বারা পরিমাপযোগ্য – মুষ্টিমেয়

মূলের সঙ্গে বর্তমান – সমূল

মৃগ চলাচলের রাস্তা – মার্গ

মৃগের ন্যায় নয়ন যে নারীর – মৃগনয়না

মৃত দেহের সৎকার – সদগতি

মৃতের মত অবস্থা যার – মুমূর্ষু

মুগ্ধ করে যে নারী – মোহিনী

মুসলমান সমাজের বিবাহ বিচ্ছেদ – তালাক

মন্ত্রীর সদৃশ – উপমন্ত্রী

মিথ্যা ধারণা – ভ্রান্তি

মিতার ভাব – মিতালী

মেঘের ডাক – মন্দ্র

মেঘের ন্যায় শ্যাম – ঘনশ্যাম

মরার মতো – মৃতবৎ

মরণ পর্যন্ত/মৃত্যু পর্যন্ত – আমরণ, আমৃত্যু

মাথা পেতে নেয়ার যোগ্য – শিরোধার্য

মুক্তি পেতে ইচ্ছুক – মুমুক্ষু, মুক্তিকামী

মূর্তির ন্যায় যা – প্রতিমূর্তি

মৃত্তিকার দ্বারা নির্মিত – মৃন্ময়

মায়া জানেন যিনি – মায়িক

মরণের জন্য অনশন – প্রায়োপবশন

মাথায় টাক – খলতি