এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - ক, খ, গ, ঘ, চ, ছ

কখনো মৃত্যু হয় না যার – অমর

কচি ঘাসে ঢাকা জমি – শাদ্বল

কথায় পটু – বাগীশ

কথায় কথায় যে কাঁদে – ছিচকাঁদুনে

কথায় যা প্রকাশ করা যায় না – অনির্বচনীয়

কনুই থেকে কবজি পর্যন্ত – রত্নি

কন্যার পুত্র – দৌহিত্র

কর্ণ পর্যন্ত – আকর্ণ

কণ্ঠ পর্যন্ত – আকণ্ঠ

করার যোগ্য – করণীয়

কর দিতে হয় না যে জমির – নিষ্কর

কোথাও উঁচু কোথাও নিচু – বন্ধুর

ক্রমাগত দুলছে এমন – দোদুল্যমান

ক্রমশ নিচু – নাবাল

কর্মে চারণ করে যে – কর্মচারী

কল্যাণ কামনায় উচ্চারণ – আশীর্বাদ

কষ্ট সহ্য করতে পারে যে – দুর্নিবার

কাঁচের তৈরি ঘর – শিশমহল

কূলের যোগ্য – অনুকূল

কোথাও হতে ভয় নেই যার – অকুতোভয়

কষ্টে উচ্চারণ করতে হয় যা – দুরুচ্চার্য

কার্য যার সম্পূর্ণ হয়েছে – কৃতকার্য

কিছু নেই যার – নিঃস্ব

কুবেরের ধন রক্ষক – যক্ষ

কুৎসিত আকার যার – কদাকার

কুম্ভ করে যে – কুম্ভকার

কৃষি মাতা যে দেশের – কৃষিমাতৃক

কৃষি যার জীবিকা – কৃষিজীবী

কৃত্রিম জলাশয় – পুষ্করিণী

কৃষ্ণপক্ষের শেষ তিথি – অমাবস্যা

কমুদশোভিত পুষ্করিণী – কৌমুদিনী

কেবল এক বিষয়ে চিত্ত যার – একাগ্রচিত্ত

কেবল তাই – তন্মাত্র

কোকিলের ডাক – তন্মাত্র

কোনো উপকারে আসে না যে গাছ – আগাছা

কোনো কিছু থেকেই যে ভীত নয় – অকুতোভয়

কোনো কিছুর চারদিকে আবর্তন – প্রদক্ষিণ

কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে – পথিকৃৎ

ক্ষণস্থায়ী প্রভা যার – ক্ষণপ্রভা

ক্ষণে ক্ষণে যার খেয়াল বদলায় – খামখেয়ালী

ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা – ক্ষীয়মান

ক্ষমা পাওয়ার যোগ্য – ক্ষমার্হ

ক্ষুদ্র নাটক – নাটিকা

ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম – পঞ্চভূত

কাতর না হয়ে – অকাতরে

কোথাও নত কোথাও উন্নত – নতোন্নত

কোকিলের ডাক – কুহু

কর্মে অতিশয় দক্ষ – কর্মঠ

কর্মে অতিশয় কুশল – কর্মকুশল

কর্মে যার ক্লান্তি নেই – অক্লান্তকর্মী

কামনা দূর হয়েছে যার – বীতকাম

ক্রমশই বর্ধিত হচ্ছে যা – ক্রমবর্ধমান

কি করতে হবে তা যে বুঝতে পারে না – কিংকর্তব্যবিমূঢ়

কেউ জানতে না পারে এই রূপ ভাবে – অজ্ঞাতসারে

ক্রমকে বজায় রেখে – যথাক্রমে, ক্রমান্বয়ে

ক্রমে এসেছে – ক্রমাগত

কলাজ্ঞান আছে যার – কলাবিদ


খাজনা আদায় করে যে – খাজাঞ্চি

খুব শীত নয় খুব গরমও নয় – নাতিশীতোষ্ণ

খাওয়ার উপযুক্ত – খাদ্য

খেয়া পার করে যে – পাটনী

খোশ (আনন্দে পূর্ণ) মেজাজ যার – খোশমেজাজী

খাওয়ার জন্য যে খরচ – খাই খরচ

খেলায় দক্ষ যিনি – খেলোয়াড়

খ্যাতি আছে যার – খ্যাতিমান


গজের মুখের মত মুখ যার – গজানন

গণনার যোগ্য নয় যা – নগণ্য

গবাদি পশুর পাল – বাথান

গভীর জ্ঞান – প্রজ্ঞা

গম্ভীর ধ্বনি – বুক্কন

গমন করতে পারে যে – জঙ্গম

গমন করে না যে – নগ

গলায় গলায় যে ভাব – গলাগলি

গ্রন্থাদির টীকা – দীপিকা

গ্রন্থের সংকলক ও পরিমার্জন – সম্পাদক

গিরির ঈশ – গিরিশ

গিরিরাজের কন্যা – গিরিজা

গুরুগৃহে বাস করে যে – অন্তেবাসী

গুরুর পত্নী – গুর্বী

গুরুর ভাব – গরিমা

গৃহের প্রধান প্রবেশদ্বার – দেড়লি

গোচরে নয় যা – আগোচরে

গোপন করতে ইচ্ছুক – জুগুপ্সু

গোপনে অবস্থান – অজ্ঞাতবাস

গোপনে সংবাদ সংগ্রহকারী – গুপ্তচর

গরুর পা থেকে ধূলো ওড়ে যখন – গোধূলি

গরুর ডাক – হাম্বা

গরুর মুখের মতো মুখ – গোমুখ

গোয়ালার মেয়ে – গোপী

গৌরবের সঙ্গে বর্তমান – সগৌরব

গ্রীবা যার সুন্দর – সুগ্রীব

গোলাপের মতো রঙ যার – গোলাপী

গভীর রাত্রি – নিশীথ

গাধার ডাক – রাসভ

গৃহিণীর কাজ – গিন্নীপনা


ঘটনার বিবরণ দান – প্রতিবেদন

ঘরের অভাব যার – হা-ঘরে

ঘরের দিকে মুখ যার – ঘরমুখো

ঘাম ঝরে পড়ছে এমন – গলদঘর্ম

ঘুমাচ্ছে এমন – ঘুমন্ত

ঘুরছে যা – ঘূর্ণায়মান

ঘৃণার উদ্রেক করে যা – ঘৃণাকর

ঘোড়ার বল্গা – লাগাম

ঘোড়া রাখার জায়গা – আস্তাবল

ঘৃণার গোগ্য – ঘৃণ্য, ঘৃণার্হ

ঘরে পালিত যে জামাই – ঘরজামাই

ঘর নেই যার – হা-ঘর

ঘুমিয়ে আছে যা – সুপ্ত


চট করে মেজাজ খারাপ করেন যিনি – বদমেজাজী

চতুর্দশপদী কবিতা – সনেট

চুতর্দিকে প্রচার – সম্প্রচার

চলছে এমন ছবি – চলচ্চিত্র

চক্ষু লজ্জা নেই যার – চশমখোর

চক্ষুর নিমেষকাল – পলক

চর্বিত খাদ্যের পুনরায় চর্বণ – জাবর

চার রাস্তার মিলন স্থল – চৌরাস্তা

চার পা বিশিষ্ট – চৌপায়া

চামড়ার কাজ বৃত্তি যার – চর্মকার

চৌত্রিশ অক্ষরের স্তব – চৌতিশা

চোখের জল – অশ্রু

চোখ সুন্দর যে নারীর – সুনয়না

চুষে খেতে হয় এমন – চোষ্য

চিরকাল মনে রাখার যোগ্য – চিরস্মরণীয়

চিবিয়ে খেতে হয় যা – চর্ব্য

চক্ষুর সম্মুখে – প্রত্যক্ষ

চক্ষুর আড়ালে – পরোক্ষ

চন্দ্র চূড়াতে যায় – চন্দ্রচূড়

চাঁদের মতন – চাঁদপানা

চর্বণ করে খাওয়া যায় যা – চর্ব্য

চিরস্থায়ী নয় যা – নশ্বর

চিরকালব্যাপী স্থায়ী – চিরস্থায়ী

চেষ্টা নেই যার – নিশ্চেষ্ট


ছয় মাস অন্তর – ষান্মাসিক

ছল করে কান্না – মায়াকান্না

ছিন্ন বস্ত্র – চীর

ছেদনের যোগ্য – ছেদ্য

ছোট গীতি কবিতা – গীতিকা

ছেলে ধরে যে – ছেলেধরা

ছায়া প্রধান তরু – ছায়াতরু

ছলপূর্ণ উক্তি – ব্যাঙ্গোক্তি