এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - অ, আ

অগ্রে যে গমন করে – অগ্রগামী

অকালের ফুল – অকালকুসুম

অনু সংক্রান্ত যা – আণবিক

অণুকে দেখা যায় যার দ্বারা – অণুবীক্ষণ

অতর্কিত অবস্থায় আক্রমণকারী – আততায়ী

অতি আসন্ন – প্রত্যাসন্ন

অতি উন্নত মতি যার – মহামতি

অতি কর্ম-নিপুণ ব্যক্তি – করিতকর্মা

অতি কষ্টে যা নিবারণ করা যায় – দুর্নিবার

অতি গুণবান পুত্রের জননী – রত্নগর্ভা

অতি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ

অতি বিকট হাসি – অট্টহাসি

অতি মূল্য যার – মহার্ঘ্য, অমূল্য

অতিশয় ধনশালী ব্যক্তি – ধনকুবের

অতিথির আপ্যায়ন – আতিথ্য

অতীত কাহিনি – ইতিহাস

অতীত, বর্তমান, ভবিষ্যৎ যিনি জানতে পারে – ত্রিকালদর্শী

অধিক উক্তি – অত্যুক্তি

অধিক বয়স যার – বয়োবৃদ্ধ

অন্ত নেই যার – অনন্ত

অনাবৃত দেহে রৌদ্র স্নান – সূর্যস্নান

অনুসরণ করে যে – অনুসারী

অনুকরণে ইচ্ছুক – অনুচিকীর্ষু

অনেকের মধ্যে এক – অন্যতম

অপঘাতে মৃত্যু – অপমৃত্যু

অপরের দুঃখে যে দুঃখিত হয় – দরদী

অবলীলার সঙ্গে – সাবলীল

অবশ্যই যা হবে – অবশ্যম্ভাবী

অরিকে দমন করে যে – অরিন্দম

অলঙ্কারের শব্দ – শিঞ্জন

অসৎপথে গমন করে যে – উন্মার্গগামী

অসূয়া নেই এমন নারী – অনসূয়া

অক্ষির অগোচর – পরোক্ষ

অক্ষির সম্মুখে – পত্যক্ষ

অক্ষির সমীপে – সমক্ষ

অগ্র-পশ্চাৎ না ভেবে যে কাজ করে – অবিমৃষ্যকারী

অগ্র-পশ্চাৎ বিবেচনা করে না যে – অবিবেচক

অগ্রে গণনার যোগ্য – অগ্রগণ্য

অগ্রে জন্ম যার – অগ্রজ

অত্যন্ত প্রফুল্ল – উৎফুল্ল

অধ্যাপনা করেন যিনি – অধ্যাপক

অন্ত নেই যার – অনন্ত

অন্ত্য যে ইষ্টি – অন্ত্যোষ্টি

অন্তর্গত অপ যার – অন্তরীপ

অন্তরে অবস্থান করেন যিনি – অন্তর্যামী

অন্য উপায় নেই যার – অনন্যোপায়

অন্য কাল – কালান্তর

অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী – অনন্যা

অন্য কোনো কর্ম নেই যার – অনন্যকর্মা

অন্য গতি না থাকায় – অগত্যা

অন্য গৃহ – গৃহান্তর

অন্য দিকে মন নেই যার – অনন্যমনা

অন্য দেশ – দেশান্তর

অন্য বিষয়ে বা দিকে মন যার – অন্যমনস্ক

অন্য ভাষায় রূপান্তরিত – অনূদিত

অন্য যুগ – যুগান্তর

অনুগত্যের ভাব – আনুগত্য

অর্থহীন উক্তি – প্রলাপ

অর্ধেক রাজী – নিমরাজী

অগভীর সতর্ক নিন্দ্রা – কাকনিন্দ্রা

অল্প কথা বলে যে – মিতভাষী

অল্পক্ষণের জন্য – ক্ষণিক

অল্পেই ভাঙে যা – ক্ষণভঙ্গুর

অশ্ব, হস্তী, রথ ও পদাতিক – চতুরঙ্গ

অশ্বের ডাক – হ্রেষা

অকালে জাত কুষ্মাণ্ড – অকালকুষ্মাণ্ড

অকালে যে পেকে যেছে – অকালপক্ক

অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদ্‌গমন

অগ্রে দান গ্রহণ করে যে – অগ্রদানী

অগ্রে বর্তমান থাকে যে – অগ্রবর্তী

অর্থ নাই যার – নিরর্থক

অনায়াসে লাভ করা যায় এমন – অনায়াসলভ্য

অন্য ভাষায় রূপান্তর – অনুবাদ

অভ্র লেহন করে যে – অভ্রংলেহী

অশ্বে আরোহণ করে যে ব্যক্তি বা সৈনিক – অশ্বারোহী

অশ্রুর দ্বারা সিক্ত – অশ্রুসিক্ত

অস্ত্রের দ্বারা উপচার – অস্ত্রোপচার

অসম সাহস যার – অসমসাহসিক

অস্থায়ীভাবে বাস করার মত স্থান – বাসা

অহংকার করে যে – অহংকারী

অভ্রকে লেহন করে যে – অভ্রলিহ

অতিশয় ইচ্ছুক – অতীচ্ছুক

অণুর ভাব – অণিমা

অশ্ব, হস্তী, রথ, পদাতিক এই চার বাহিনীর অসির শব্দ – ঝঞ্ঝানা

অতি উচ্চ স্বর – তারস্বর

অন্য সময়ে/অন্য বারে – বারান্তর

অশ্বের চালক – সাদী

অত্যন্ত সৌখিন লোক – ফুলবাবু

অলংকারের শব্দ – শিঞ্চন

অর্থের পরিধি না ছড়িয়ে – যথার্থ

অবাঞ্চিত প্রবেশ – অনুপ্রবেশ


আকারের সঙ্গে বিদ্যমান – সাকার

আকাশ ও পৃথিবী – ক্রন্দসী

আগমনের কোনো তিথি নেই যার – অতিথি

আগুনের ফুলকি – স্ফুলিঙ্গ

আগে যা চিন্তা করা হয়নি – অচিন্তিতপূর্ব

আকাশে উড়ে বেড়ায় যে – খেচর

আমিষের অভাব – নিরামিষ

আজন্ম শত্রু – জাতশত্রু

আট প্রহর পরার মতো – আটপৌরে

আট মাসে জন্ম যার – আটাশে

আদব কায়দা জানে না যে – বেয়াদব

আদরের যোগ্য যে – আদরণীয়

আদি নেই যার – অনাদি

আনন্দের সঙ্গে বর্তমান – সানন্দ

আপনার বর্ণ লুকায় যে – বর্ণচোরা

আবক্ষ জলে নেমে স্নান – অবগাহন

আবেগ জনিত কণ্ঠস্বর – গদগদ

আমৃত্যু যুদ্ধ করে যে – সংশপ্তক

আরাধনার যোগ্য যিনি – আরাধ্য

আরোগ্য হওয়া কঠিন এমন – দুরারোগ্য

আলস্য নেই যার – নিরলস

আশীতে বিষ যার – আশীবিষ

আয় অনুসারে ব্যয় করে যে – মিতব্যয়ী

আয়নায় প্রতিফলিত রূপ – প্রতিবিম্ব

আড়ম্বরের সঙ্গে বর্তমান – সাড়ম্বর

আড়ালে থেকে অন্যের কথা শোনা – আড়িপাতা

আশ্রয় নেই যার – নিরাশ্রয়

আহ্বান করা হয়েছে যাকে – আহূত

আকাশের মতো রঙ – আকাশী (নীল)

আকাশে গমন করে যা – বিহগ, বিরঙ্গ

আত্ম বিষয়কেই সর্বস্ব বলে মনে করে – আত্মসর্বস্ব

আদরের সাথে – সাদরে

আদি হতে অন্ত পর্যন্ত – আদ্যন্ত, আদ্যোপান্ত

আপনাকে যে ভুলে থাকে – আপনভোলা, আত্মভোলা

আপনাকে যে হত্যা করে – আত্মঘাতী

আসমানের মতো রঙ – আসমানী

আকাশ ও পৃথিবী – ক্রন্দন

আহারের দ্বারা ক্ষুধার নিবৃত্তি – ক্ষুণ্নিবৃত্তি

আকালের বছর – দুর্বছর

আকাশে চরে যা – খেচর

আঙ্গুল ফল – দ্রাক্ষা

আমার সদৃশ – মাদৃশ