মায়ানদী
মনোজগতের প্রবাহ। পথ চলতে পায়ে কোথায় কোথায় আমি আটকে যাই, বলা ভালো আমার ছায়া দেখতে পাই বা ঠিক কিসের ছায়া আমাকে থামিয়ে দেয় ক্ষণিকের তরে, তারপর সে আমাকে গ্রহণ আজীবনের মতো বা আমি তাকে। ত্রিস্তরীয় মনের কোনটা কখন কিসে ছায়া ফেলে - ব্যাখ্যা কখনও খুঁজি, কখনও খুঁজি না, কখনও পাই, কখনও পাই না। জ্ঞান কর্ম ভক্তি সেখানে একত্রে বিলীন হয়ে যায়, যেখানে এই ছবিগুলি ফুটে উঠে।
পথে-চলতে-পায়ে পড়ে পাওয়া ফুল কুড়িয়ে এ নদীর প্রবাহ গাঁথতে থাকা। বিনি সুতোর মালাও বলা যায়।