ক্লাস ইলেভেনে পড়ি, মোটামুটি তখন থেকেই ছবি তোলাটা আমার নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়, সময়টা ২০১১ সাল। তার আগে প্রায় ২০০৭-৮ থেকেই সময়ে অসময়ে এর তার ওর ক্যামেরাওয়ালা মোবাইল ফোন হাতে পেলে ছবি তুলতামই। ক্যামেরাওয়ালা ফোন আমাকে খুব আকৃষ্ট করতো। ক্লাস ইলেভেনে উঠে নিজের একটা ক্যামেরাওয়ালা ফোন হয়েছিলো, সেই যে শুরু। তার পরে কেটে গেছে অনেক কাল। যাইহোক, এই যে ছবি তোলা যায় -এই বিষয়টাই আমাকে উৎসাহিত করেছিলো এবং এখনো করে রেখেছে।
২০১১ সাল থেকে ফটোগ্রাফি আমার দৈনন্দিন যাপনের সাথে মিশতে শুরু করেছে। তারপর জল গড়িয়েছে বহু নালায়, বহু অভিমুখে, ওয়েডিং ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, ইভেন্ট ফটোগ্রাফি ইত্যাদি। ২০২১/২২ থেকে আমার মতিভ্রম হয়েছে বলা চলে, now for me doing photography is the performance of pure consciousness, ফটোগ্রাফিতেই আমার আত্মানুসন্ধান, আত্মপ্রকাশ এবং আত্মপ্রচার।
I was in Class 11 when photography became a regular part of my life, around 2011. Even before that, from around 2007-08, whenever I got my hands on someone's camera phone, I would take pictures. Camera phones fascinated me. By Class 11, I had my own camera phone, and that's how it all began. Since then, a lot of time has passed. Anyway, the sheer fact that pictures could be taken excited me then and still excites me now.
Since 2011, photography has become intertwined with my daily life. Since then, I had flowed through many channels, in many directions—wedding photography, product photography, event photography, and more. From 2021/22 onwards, it’s fair to say I’ve had a shift in perspective. For me, doing photography is the performance of pure consciousness. Photography has become my means of self-discovery, self-expression, and self-projection.