Lyrical 2025
Lyrical 2025
The lyrical, a personal, subjective and musical mode. It focuses on the inner world of a single speaker—usually the poet—and expresses their specific emotions, thoughts, or state of mind.
সময় হচ্ছে পায়ের তলায় বেঁধে দেওয়া একটা সয়ংক্রিয় সিঁড়ি যার এক একটা পাটাতন কয়েক পলকে দুর্বোধ্য অন্ধকার গহ্বরে তলিয়ে যায়, অভিজ্ঞতার ভাণ্ডার নিঃস্ব করে চৈতন্যের সম্প্রসারণ করে যায়। চৈতন্য সকলেরই আছে, কারুরটা সম্প্রসারিত হয়, করাটা সংকুচিত হয়ে থাকে, ঠিক ঠিক টান পড়লে তখন তার আগল ভাঙে।