বর্তমান পরিচিতি
বর্তমান পরিচিতি
উপমহাদেশের প্রাচীনতম রাং-উ রাংকুট বৌদ্ধ তীর্থ এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বিমান বন্দর হতে ১১ কি. মি.পূর্বে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস হতে ৩ কি. মি. দক্ষিণে ফতেখাঁ ইউনিয়নের বাঁকখালী নদীর সেতু অতিক্রম করে রাজারকুল ইউনিয়নে প্রবেশক্ষণেই দেখা যাবে প্রাচীন আরাকান সড়কের পূর্ব ও পশ্চিম পাশে অনুচ্চ টিলা ও পর্বত শ্রেণীর বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আছে প্রাচীন বাংলার সুপ্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের ধারক খৃষ্ট পূর্ব ৫ম হতে খৃস্টীয় ষোড়শ শতাব্দীর ইতিহাস আর ঐতিহ্যের ধারক রাং- উ রাংকুট বৌদ্ধ তীর্থ ভূমি ।
কক্সবাজার কলাতলী হয়ে টমটম বা সিএসজি করে রামু চৌমুহনী ( ভাড়া জনপ্রতি-- 30-50), চৌমুহনী হতে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার - জনপ্রতি 10 টাকা মাত্র