এ পর্যন্ত চার বার হত্যা করার লক্ষ্যে আল্লামা সাঈদীর প্রতি গুলী ছুড়া হয়, আক্রমন করা হয়। সর্বপ্রথম ঘটনাটি ঘটে ১৯৭৩ সালের ১৪ জানুয়ারী। উত্তরবঙ্গের চাঁপাই নবাবগঞ্জের একটি কলেজ মাঠে আয়োজিত তাফসীর মাহফিলে অংশগ্রহনের জন্য আল্লামা সাঈদী চাঁপাই নবাবগঞ্জ গমন করেন। মাহফিল শেষে তাকে যে বাড়িতে রাখা হয় সেই বাড়িটি গভীর রাতে ঘিরে ফেলে নাক মুখ বাঁধা সশস্ত্র আততায়ীরা। আল্লামা সাঈদীর সাথে তখন উপস্থিত ছিলেন পাবনা ইশ্বরদীর নন্দিত আলেম মাওলানা খোদা বখ্স খান (মরহুম)। ঘাতকদের উপস্থিতি টের পেয়ে মাওলানা খোদা বখ্স খান আল্লামা সাঈদীকে নিয়ে পাশ্ববর্তী এক বাড়িতে অবস্থান করেন। আল্লামা সাঈদী যে রুমে ছিলেন ঘাতকরা এসে সেই রুমে ৫/৬ রাউন্ড গুলি ছুড়ে মুহুর্তের মধ্যেই স্থান ত্যাগ করে। হয়তো ঘাতকেরা ভেবেছিলো তারা তাদের ষড়যন্ত্রে সফল হয়েছে, কিন্তু আল্লাহ তায়ালা আপন কুদরতে তাঁর গোলাম আল্লামা সাঈদীকে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছিলেন।
হত্যা প্রচেষ্টার দ্বিতীয় ঘটনাটি ঘটে ১৯৭৪ সালের ২৯ নভেম্বর। পাবনা শহরের অদূরে পুষ্পপাড়া আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত তাফসীর মাহফিলের প্রধান মেহমান ছিলেন আল্লামা সাঈদী। মাহফিল শেষে মাদারাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আনসারীর কক্ষে রাতের খাবার গ্রহন করছিলেন আল্লামা সাঈদীসহ মেহমানবৃন্দ। রাতের খাবার শেষ হলে আল্লামা সাঈদীর বিশ্রামের জন্য নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য দ্বায়িত্বপ্রাপ্ত ছিলেন ঐ মাদরাসারই প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুল্লাহ। খাবার শেষ হতে না হতেই হঠাৎ ঘাতকেরা গুলি চালালো। ঘাতকের ছুঁড়ে দেয়া একঝাক বুলেট মুহুর্তেই ঝাঝড়া করে দিল আল্লামা সাঈদীর পাশেই দন্ডায়মান মাওলানা নুরুল্লাহর শরীর। ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন মাওলানা নুরুল্লাহ। এভাবে সে যাত্রায়ও আল্লাহ তায়ালা একান্ত দয়া পরবশে আল্লামা সাঈদীকে ঘাতকদের হাত থেকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন।
তৃতীয় ঘটনাটি ঘটেছিল ১৯৮৬ সালের ২১ অক্টোবর। হত্যা প্রচেষ্টার ঘটনাটি ছিল চট্টগ্রামের সাতকানিয়ায়। স্থানীয় বামপন্থী আর সমাজতন্ত্রীরা সন্ধার কিছু আগে স্থানীয় সাতকানিয়া স্কুল মাঠে আয়োজিত তাফসীর মাহফিলে অংশগ্রহনের পথে আল্লামা সাঈদীর গাড়ি আটকিয়ে দেয়। তারা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হত্যার হুমকি ও শ্লোগানসহ আল্লামা সাঈদীকে বহনকারী গািড়র দিতে আগাতে থাকে। কিন্তু আল্লাহ তায়ালার পরিকল্পনা ভিন্ন। গন্ডগোলের মধ্যেই কেউ একজন স্থানীয় থানায় ফোন করে। সাতকানিয়া থানায় তখন চট্টগ্রামের একজন উচ্চপদস্থ কর্মকর্তা (নাম উল্লেখ করা হলোনা) থানা পরিদর্শনে ছিলেন, যিনি কিনা আল্লামা সাঈদীকে তার প্রানের চেয়েও বেশি ভালোবাসতেন। আল্লামা সাঈদী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন খবরটি পেয়েই তিনি নিজে সদলবলে ছুটে আসেন ঘটনাস্থলে। তিনি এসেই আল্লামা সাঈদীকে বহনকারী গাড়িটিকে নিজ হেফাজতে নিয়ে নেন। এরপর পুলিশি তৎপড়তা শুরু হওয়ার সাথে সাথেই সন্ত্রাসীরা যে যেদিকে পারে পালাতে থাকে। অস্ত্রসহ পুলিশ ২জনকে গ্রেফতারও করে। কিন্তু পরবর্তীতে থানা পুলিশ সন্ত্রাসীদেরকে আর আটকে রাখতে পারেনি, ‘উপরের নির্দেশে’ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
হত্যা প্রচেষ্টার চতুর্থ ঘটনাটি ঘটে ১৯৯২ সালের ২৭ সেপ্টেম্বর। সেদিন ছিল রাজধানী ঢাকার পান্থপথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সীরাতুন্নবী (সা) মাহফিল। মাহফিলে প্রধান মেহমান ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। মাহফিলের সভাপতিত্ব করছিলেন শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ। পান্থপথের রাস্তার এ মাথা থেকে সে মাথা সন্ধার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। ইসলামের এই গণজোয়ার দেখে বাতিল শক্তি সহ্য করতে পারলোনা। তারা আল্লামা সাঈদীকে হত্যার পরিকল্পনায় মেতে উঠলো। মাহফিলের মঞ্চের পাশেই ছিল আনোয়ারা হাসপাতাল। এই হাসপাতালের ছাদেই অবস্থান করছিলো সন্ত্রাসীরা। মাগরিবের নামাজের পর লক্ষ লক্ষ জনতাকে নিয়ে আল্লামা সাঈদী যেইমাত্র তার আলোচনা শুরু করেছেন, ঠিক তখনি ঘাতকেরা আল্লামা সাঈদীকে উদ্দেশ্য করে পরপর ৫/৬ রাউন্ড গুলি ছোড়ে। আল্লামা সাঈদী শাহাদাতের তামান্না নিয়ে দাঁড়িয়ে পড়েন। মঞ্চে উপবিষ্ট শিবির সভাপতি আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহসহ সকলেই আল্লামা সাঈদীকে বসিয়ে দেয়ার জন্য হাত ধরে টানতে থাকে, ব্যাকুল কন্ঠে অনুরোধ করতে থাকে। কিন্তু আল্লামা সাঈদী দৃঢ় কন্ঠে বললেন, ‘মৃত্যুকে সাঈদী ভয় পায় না। আমি আমার জীবন মহান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। লাখো জনতার মধ্যে যদি আমি বসে যাই, তবে দাঁড়িয়ে থাকবে কে?’ উপস্থিত জনতা জীবনের মায়া ত্যাগ করে তাৎক্ষনিক আনোয়ারা হাসপাতাল ঘেরাও করে অস্তসহ ৩জন গুপ্তঘাতককে ধরেছিলো। বাকিরা পালিয়ে গিয়েছিলো। জনতা ঘাতকদেরকে পুলশের হাতে সোপর্দ করে দেয়। কিন্তু তৎকালীন সরকার এদের বিরুদ্ধে কোনরকমের মামলা দায়ের তো দূরের কথা, সামান্যতম বিচারও না করে তাদেরকে ছেড়ে দেয়।