তারিখঃ ০৫/০৪/২০২৪
প্রজেক্টঃ ইচ্ছে পূরণ-১
ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির, পরিবারের মাঝে ঈদের কেনাকাটা করার জন্য সহযোগিতা প্রদান।
তারিখঃ ০৩/০৪/২০২৪
প্রজেক্টঃ ঈদ উপহার সামগ্রী
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এর শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপ ও সিআরসি ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হান্নান স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি জনাব আই আর আশিক আহমেদ শাহীন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, কলেজ ইনচার্জ জাহাঙ্গীর হোসাইন স্যার সংগঠনের উপদেষ্টা শরিফ হোসেন স্যার সিআরসি ফাউন্ডেশন এর কর্ণধার প্রাক্তন শিক্ষার্থী আতিক ও অন্যান্য সদস্যবৃন্দ। মানবতার সেবায় সংগঠনটি প্রতি বছর এ আয়োজন করে থাকে।
তারিখঃ ০১/০৪/২০২৪
প্রজেক্টঃ ইফতার মাহফিল
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এর স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে,আলহামদুলিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব শরীফ হোসাইন স্যার। উপস্থিত ছিলেন জনাব খাইরুল আমিন স্যার,নজরুল ইসলাম স্যার,শরিফুল ইসলাম স্যার এবং হোস্টেল ইনচার্জ।
তারিখঃ ১৫/০১/২০২৪
প্রজেক্টঃ শীতবস্ত্র বিতরণ ২০২৪
আলহামদুলিল্লাহ! ২০২৪ সালের শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এর আইসিটি প্রভাষক এবং সিআরসি ব্লাড গ্রুপের অন্যতম উপদেষ্টা জনাব শরীফ হোসাইন স্যার। প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের সুদক্ষ প্রিন্সিপাল জনাব আব্দুল হান্নান স্যার। তারপর শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
আমাদের এই প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।
তারিখঃ ১৩/০১/২০২৪
গত ৩১ ডিসেম্বর ২০২৩ দিবাগত রাত ১২টায় মনোহরগঞ্জ উপজেলাধীন ৮নং ওয়ার্ড মির্জাপুর গ্রাম, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারদের মাঝে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি ফাউন্ডেশন এবং সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের যৌথ উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান স্যার এবং কলেজের ইনচার্জ জনাব জাহাঙ্গীর হোসেন স্যার।
এছাড়াও কলেজের স্বেচ্ছাসেবী সংগঠনে সিআরসি ব্লাডগ্রুপের ২৩-২৪ সালের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রাকিব এবং সাংগঠনিক সম্পাদক মাহিন দেওয়ান এবং সিআরসি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
তারিখঃ ০৮/১১/২০২৩
নবোদ্যম ২৩
Orientation Program 2023 "নবোদ্যম" সুন্দরভাবে সফল হয়েছে। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো: আব্দুল হান্নান স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরসি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মো: জাহাঙ্গীর হোসাইন স্যার এবং জনাব মো: শরিফ হোসাইন স্যার। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন, সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। নতুনদের নিয়ে আমাদের আগামীর পদযাত্রাগুলো আরো সুন্দর ও সুশৃঙ্খল হবে ইনশাআল্লাহ।
"রক্তের বিকল্প কিছু নেই,
রক্ত দানে এগিয়ে যাই।"
তারিখঃ ২২/০৬/২০২৩
সমৃদ্ধি ২০২৩
"প্রগতির নতুন সময়ে, সমৃদ্ধিতে ধার করে পূর্ণ হয়েছে সফলতার প্রয়াস।"
সৃজনশীলতা, উদ্ভাবনশীলতা এবং প্রগতিমূলক প্রচেষ্টা নিয়ে বর্ধিত "সমৃদ্ধি -২০২৩" অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে। "সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের" ৪র্থ কার্যনির্বাহী কমিটির ঘোষণা ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এম.এ. কুমিল্লা জেলার সাবেক সভাপতি ডাঃ মোঃ ইকবাল আনোয়ার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসাবিদ ও সমাজ সেবক ডাঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হান্নান স্যার। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিআরসি ফাউন্ডেশন এবং সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের উপদেষ্টা ও সাবেক সদস্যবৃন্দ।
স্থানঃ নজরুল ইন্সটিটিউট, কুমিল্লা
সার্বিক তত্বাবধানেঃ কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ
প্রজেক্টঃ ঈদ সামগ্রী বিতরণ ২০২৩
আলহামদুলিল্লাহ প্রতি বারের ন্যায় CRC Foundation-Cumilla, সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপ এবং কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এর সম্মিলিত প্রচেষ্টায় ৭০+ নিম্ন ও অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ম হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান সাহেব।
আরও উপস্থিত ছিলেন ইনচার্জ জনাব জাহাঙ্গীর হোসেন, সহকারী ইনচার্জ শরীফ মাহমুদ, আইসিটি প্রভাষক শরীফ হোসাইন এবং হাড়াতলি স্থায়ী ক্যাম্পাসের সম্মানিত শিক্ষকগণ।
উক্ত প্রোগ্রাম পরিচালনা করেন সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন বর্তমান এবং সাবেক ব্লাড ডোনেশন গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ। প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল দাতাসদস্য এবং প্রোগ্রাম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারীদের জন্য শুভ কামনা।
সার্বিক সহযোগীতায়: কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ
"মনুষ্যত্ব জাগলে,
বাঁচবে মানুষ।"
প্রজেক্টঃ সবুজায়ন ২০২৩
"সবুজায়নে অংকিত হউক বাংলাদেশ "
এই স্লোগানকে সামনে রেখে সিআরসি ফাউন্ডেশন এবং সিআরসি ব্লাড ডোনেশনে গ্রুপের উদ্যোগে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজর ছাঁদে এবং সদস্যদের ব্যক্তিগত বাগানে বৃক্ষরোপণ কর্মসূচী- "সবুজায়ন-২০২৩" সম্পূর্ণ হয়েছে। পরিবেশগত টেকসইতার জন্য আমাদের বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়। বৃক্ষ আমাদের গ্রহের ফুসফুস, এবং আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর বিশ্বে গঠনে প্রতিশ্রুতবদ্ধ। এ সময়ে উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের স্বনামধন্য অধক্ষ্য এবং অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মো: আব্দুল হান্নান স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরসি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ শরিফ হোসাইন স্যার। আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের বর্তমান সভাপতি মো: রাকিব, সাধারণ সম্পাদক মো: ফয়সাল এবং অর্থ সম্পাদক মো: সাইদুল ইসলাম।
সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের এর উদ্যাগে ফ্রী ব্লাড গ্রুপিং
সিআরসি ব্লাড ডোনেশন গ্রপের প্রথম এবং দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় সভা
প্রজেক্টঃ তৃপ্তি ০১
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এর স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন,আলহামদুলিল্লাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত ইনচার্জ জনাব জাহাঙ্গীর হোসেন স্যার। আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা এবং আইসিটি প্রভাষক জনাব শরিফ হোসাইন স্যার। এতিম ছাত্রদের সাথে আনন্দ ভাগাভাগি করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃমেহেদী হাছান, প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী আতিকুর রহমান এবং বর্তমান ২২-২৩ সেশনের সভাপতি আশিকুর রহমান। অনুষ্ঠানে অধ্যক্ষ স্যারের মায়ের সুস্থতা কামনায় এবং দেশবাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সেমিনার :- লিডারশীপ লেসন্স
সিআরসি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত হয়ে গেলো "লিডারশীপ লেসন্স" শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে বক্তারা নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করেন। বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান। উক্ত কলেজ ইনচার্জ জনাব জাহাঙ্গীর হোসাইন, সাজিদুল ইসলাম মোহন,সি ও ও অতন্দ্র ফাউন্ডেশন। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব শরীফ হোসাইন,আইসিটি প্রভাষক কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ। সেমিনার পরিচালনা করেন- মেহেদী হাছান,প্রতিষ্ঠাকালীন সভাপতি সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপ।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলে অতন্দ্র ফাউন্ডেশন কুমিল্লা শাখার সভাপতি এএসএম ফয়সাল, সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং সিআরসি ব্লাড গ্রুপে বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজালাল জিহাদ।
ফুটবল ম্যাচ ২০২৩
সিআরসি ফাউন্ডেশন কতৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ এ সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপকে পরাজিত করে সিআরসি ফাউন্ডেশন জয় লাভ করে।
উক্ত প্রীতি ম্যাচে উদ্বোধনী বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সনামধন্য অধ্যক্ষ জনাব মো: আব্দুল হান্নান স্যার। উক্ত ফুটবল খেলায় আরোও উপস্থিত ছিলেন সিআরসি ফাউন্ডেশনের সাম্মানিত উপদেষ্টা জনাব মো: জাহাঙ্গীর হোসাইন এবং শরীফ হোসাইন স্যার। এছাড়াও কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের বাংলা প্রভাষক মো: আশিকুর রহমান।
প্রজেক্টঃ তৃপ্তি ০২
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ স্বেচ্ছাসেবী সংগঠন CRC Foundation-Cumilla এর উদ্যোগে এতিম ছাত্রদের সাথে ইফতার মাহফিলের কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন,আলহামদুলিল্লাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের সনামধন্য অধ্যক্ষ আব্দুল হান্নান স্যার। আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা এবং আইসিটি প্রভাষক জনাব শরিফ হোসাইন স্যার।
আরোও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃমেহেদী হাছান, প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী আতিকুর রহমান এবং বর্তমান ২২-২৩ সেশনের সভাপতি আশিকুর রহমান এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিন দেওয়ান। অনুষ্ঠানে সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
"মনুষ্যত্ব জাগলে,
বাঁচবে মানুষ। "
রক্তদান অভিযান -
আমরা এক ফোঁটা রক্তের অন্তর্নিহিত জীবন রক্ষার সম্ভবনায় বিশ্বাস করি এবং আমাদের নিবেদিত সদস্যরা প্রয়োজনে সাহায্য করার পাশাপাশি সক্রিয়ভাবে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। এই পর্যন্ত ৭০০ এর মতো বিপদগ্রস্ত মানুষকে আমরা রক্তদান করে সহযোগিতা করেছি।
প্রজেক্টঃ শীতবস্ত্র বিতরণ ২০২৩
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন, "সি আর সি ব্লাড ডোনেশন গ্রুপের " এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কলেজ অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালক জনাব নূরুল ইসলাম তোফায়েল, স্থানীয় ৮ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ
তারিখঃ ২৭/০৯/২০২২
"সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের" ৩য় কার্যনির্বাহী কমিটির ঘোষণা ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মীর মোবারক হোসেন(সিভিল সার্জন,কুমিল্লা) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসাবিদ ও সমাজসেবক ডাঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হান্নান স্যার। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিআরসি ফাউন্ডেশনের নতুন কমিটিবৃন্দ এবং সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের উপদেষ্টা ও সাবেক সদস্যবৃন্দ।
স্থানঃ নজরুল ইন্সটিটিউট, কুমিল্লা
সার্বিক তত্বাবধানেঃ কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ
তারিখঃ ০২/০৭/২০২২
সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে সিআরসি পরিবার।
প্রজেক্টঃ অগ্রগামী ০২
এতিমখানায় শিশুদের নতুন কাপড় বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা এবং আইসিটি প্রভাষক জনাব শরিফ হোসাইন স্যার, আইসিটি প্রভাষক খাইরুল আমিন স্যার এবং সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপ এর সদস্যবৃন্দ
কঠোর শীতের মাসগুলিতে, আমরা অসহায় মানুষদের গরম শীতের পোশাক বিতরণ করি। আমরা প্রচন্ড শীতে উষ্ণ থাকার গুরুত্ব বুঝতে পারি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে,যাদের জন্য এটি সবচেয়ে বেশি প্রয়োজন তাদের নিকট আমরা উষ্ণতা প্রসারিত করতে পারি।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করি। এই উদ্যোগটি কেবল ক্ষুধা মোকাবেলাই করে না বরং এটি এই পবিত্র মাসটির প্রতিনিধিত্বকারী ঐক্য ও উদারতার চেতনারও বহিঃপ্রকাশ ঘটায়।