প্রজেক্টঃ প্রয়াস ২০২৪
" সেবা ও জ্ঞানের সমন্বয়ে মানবিক ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার প্রয়াস" এই প্রত্যয় বুকে লালন করে আগামী ২৩শে এপ্রিল সিআরসি ফাউন্ডেশন এবং সিআরাসি ব্লাড ডোনেশন গ্রুপের নান্দনিক আয়োজন "প্রয়াস-২০২৪"। সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের কমিটি পালাবদল সহ থাকছে দিনভর নানা আয়োজন।
- প্রতিযোগিতামূলক ইভেন্ট:
*কুইজ
*উপস্থিত বক্তব্য
*কবিতা আবৃত্তি
বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরুস্কার।
★ সাংস্কৃতিক প্রোগ্রাম
★বিদায়ী সংবর্ধনা এবং সম্মাননা প্রদান।
★ রেজিস্ট্রেশনকারী সকলের জন্য থাকছে ওয়েলকাম ড্রিংকস, দুপুরের খাবার, আকর্ষণীয় গিফ্ট, ইত্যাদি।
রেজিষ্ট্রেশন ফি:
* ৬০০ টাকা ( প্রাক্তন শিক্ষার্থী)
* ৫০০ টাকা (দ্বাদশ শ্রেণি)
* ৩৫০ টাকা (একাদশ শ্রেণি)
★★ রেজিষ্ট্রেশনের শেষ তারিখ:
০৫ এপ্রিল,২০২৪।
কাজেই আর দেরি না করে দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন।
প্রজেক্টঃ নবোদ্যম ২৩
"চলো এই ক্ষণে আমরা,
তাকে স্বাগত জানাই....."
সি আর সি ব্লাড গ্রুপ সর্বদাই চেষ্টা করে থাকে নতুন কিছু করার। সেই ধারাবাহিকতায়, সংগঠনের নতুন সদস্যদের নিয়ে নবীনবরণ প্রোগ্রাম "নবোদ্যম-২০২৩" আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই আয়েজন অতীতের মতো সকলের মনজয় করবে এবং সংগঠন আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তারিখঃ ০৫ / ১১ / ২০২৩
আসসালামু আলাইকুম,
প্রিয় ছাত্রসমাজ এবং শুভাকাঙ্ক্ষীগণ, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,
প্রতিবারের ন্যায় এবছরের মাহে রমাদানেও নিম্নবিত্ত ও অসহায় মানুষদের মাঝে "সিআরসি ফাউন্ডেশন" ইফতার সামগ্রী বিতরণের জন্য উদ্যোগ নিয়েছে। আমাদের এই মহতি উদ্যোগে শামিল হওয়ার জন্য প্রিয় শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান রইলো।
নিবেদক-
সিআরসি ফাউন্ডেশন,
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ।
তারিখঃ ০৯/০৪/২০২৩