রক্তদানের পর হাতে লালচে - কালচে দাগ ?
রক্তদানের পর অনেকের হাতেই এমন লাল বা কালচে রং এর দাগ দেখা যেতে পারে, তবে এতে ভয়ের কিছু নাই।
কেন এমন হয় ?
যখন ভেইন/রগে সুচ অথবা নিডল ফুটানো হয় তখন কোন কারণে ভেইন থেকে রক্ত যদি নিম্ন ত্বকে প্রবেশ করে তখন ঐ সামান্য পরিমাণ রক্ত চামড়ার ভিতরে ছড়িয়ে যায়।এতে করে লালচে - কালচে দাগ দেখা যেতে পারে।আবার সুচ বা সিরিঞ্জ বের করার সময় ও এভাবে চামড়ার নিচের অংশে ( subcutaneous) রক্ত প্রবেশ করতে পারে।রক্ত ভিতরে জমাট বেধে আছে।কিছুদিন পর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।২/৩ দিন কিংবা এক সপ্তাহের মধ্যে আপনা আপনিই সেরে যাবে ইনশাআল্লাহ।রক্তদাতার যদি এলার্জি থাকে তাহলে রক্ত দেওয়ার সময় টিউব বা ফিতা দিয়ে দীর্ঘক্ষণ হাত বাঁধা থাকার ( tourniquet) কারণে এরকম দাগ বা ত্বকে ছোট ছোট লাল ফুসকুড়ির মতো দাগ হতে পারে।
রক্ত নেয়ার সময় যে ব্যাক্তি দায়িত্বে ছিলো - নিডল বের করার সময় অসাবধানতা বা ভুলবশত কয়েকফোটা রক্ত চামড়ার নিচে থেকে যেতে পারে। দক্ষ টেকনিশিয়ানের কাছেও এরকম মিস্টেক হতে পারে। রক্তদাতাকে আমরা ভয় পাওয়া কিংবা অসদাচরণ না করার অনুরোধ জানাচ্ছি।
সমাধান ও পরামর্শ :-
খুব সাধারণত এমন দেখা যায় না। শতকরা ২/১ জনের এরকম হতে পারে। তবে যদি কেউ এমন পরিস্থিতিতে পরেন তাহলে চিন্তার কিছু নাই।হাতটা একটু কম নাড়াবেন। কারণ এই সময় হাত বেশি নাড়ালে অতিরিক্ত কিছু রক্ত আবার চামড়ার নিচে চলে আসতে পারে। অযথা চাপ দিয়ে মালিশ করবেন না, সুচ ফুটানো যায়গায় ঘষাঘষি করবেন না। রক্তদানের পরপরই ঐ হাত দিয়ে ভারি কিছু উত্তোলন করবেন না। খেলাধুলা করার সময় ঐ হাতে প্রেশার পরে এমন কিছু করবেন না।ব্যথা করলে উক্ত স্থানে বরফ লাগিয়ে দিন।তারপরেও খুব বেশি সমস্যা মনে হলে অবশ্যই ডাক্তারকে দেখাবেন,ভীত এবং আতংকিত হবেন না।
CRC Foundation,Cumilla