ল্যাবরেটরি ফর হেলথ, ওমিকস অ্যান্ড পাথওয়ে এক্সপ্লোরেশন | হোপ ল্যাব

ওয়ান হেলথ ● মাল্টি-ওমিকস ● সাসটেইনেবল বায়োটেক


হোপ ল্যাব (ল্যাবরেটরি ফর হেলথ, ওমিকস অ্যান্ড পাথওয়ে এক্সপ্লোরেশন) মাইক্রোবিয়াল বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করে। আমাদের গবেষণার মূল লক্ষ্য হলো জীবাণু, স্বাস্থ্য ও পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝা। ওয়ান হেলথ (One Health) দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে ল্যাবটি মানুষ, প্রাণী, উদ্ভিদ, অণুজীব ও পরিবেশকে একটি আন্তঃসংযুক্ত ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করে। মাইক্রোবিয়াল বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, অণুজীববিজ্ঞান, ইকোলজি ও ওমিকস স্টাডির সমন্বিত প্রয়োগের মাধ্যমে এখানে অণুজীব, বায়োঅ্যাকটিভ মেটাবোলাইট, মেটাবলিক পাথওয়ে এবং হোস্ট–মাইক্রোব–এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন অনুসন্ধান করা হয়, যাতে স্বাস্থ্য ও পরিবেশের ওপর তাদের ভূমিকা আরও ভালোভাবে বোঝা যায়।

হোপ ল্যাবের গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য হলো স্বাস্থ্য ও সুস্থতা, খাদ্যব্যবস্থা এবং পরিবেশের ওপর প্রভাব ফেলে এমন উপকারী ও ক্ষতিকর অণুজীব, বায়োঅ্যাকটিভ মেটাবোলাইট এবং মেটাবলিক পাথওয়ে শনাক্ত করা এবং তাদের কার্যপ্রক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক উন্মোচন করা। এই জ্ঞানকে কাজে লাগিয়ে স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, প্রাণী ও উদ্ভিদস্বাস্থ্য এবং পরিবেশগত স্থায়িত্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও টেকসই সমাধান অনুসন্ধান করা। মৌলিক গবেষণা ও প্রয়োগভিত্তিক গবেষণার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে হোপ ল্যাব এমন জ্ঞান ও প্রযুক্তি বিকাশে কাজ করে, যা ওয়ান হেলথের বৃহত্তর লক্ষ্য - মানুষ, প্রাণী ও পরিবেশের সম্মিলিত স্বাস্থ্য ও কল্যাণ - এ অবদান রাখতে পারে।

ফোকাস

হোপ ল্যাবের গবেষণার মূল লক্ষ্য হলো স্বাস্থ্য, খাদ্য ও পরিবেশের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়গুলোকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করা। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও রোগের সঙ্গে সম্পর্কিত জৈবিক প্রক্রিয়া, উপকারী ও ক্ষতিকর জৈবিক উপাদান এবং মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক। আমাদের গবেষণা মূলত তিনটি প্রশ্নকে কেন্দ্র করে:

১। কোন কোন মেটাবলিক পাথওয়ে এবং সক্রিয় জৈবযৌগ (বায়োঅ্যাকটিভ মেটাবোলাইট) স্বাস্থ্য ও সুস্থতা ত্বরান্বিত করে?

২। কোন অণুজীব ও বায়োলজিকাল যৌগ মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে?

৩। খাদ্যনিরাপত্তা, উদ্ভিদ ও প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশগত সাসটেইনেবিলিটি উন্নত করতে উপকারী অণুজীব, ফাংশনাল মেটাবোলাইট ও বায়োলজিকাল পাথওয়েগুলোকে কীভাবে কাজে লাগানো যায়?

এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হোপ ল্যাব বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি ও জেনেটিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ করে। গবেষণায় ফাংশনাল মলিকিউল ও মেটাবোলাইট, মেটাবলিক পাথওয়ে, হোস্ট–মাইক্রোব–এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন, গ্লাইকোমিকস, গ্লাইকোপ্রোটিন এক্সপ্রেশন এবং জৈবিক সিস্টেমের গঠন-কার্যক্রম ও পারস্পরিক সম্পর্ক অনুসন্ধান করা হয়। মৌলিক বৈজ্ঞানিক জ্ঞানকে প্রয়োগভিত্তিক গবেষণার সঙ্গে যুক্ত করে এসব গবেষণার মাধ্যমে স্বাস্থ্য, বায়োটেকনোলজি, খাদ্যব্যবস্থা ও পরিবেশগত সাসটেইনেবিলিটির জন্য কার্যকর ও টেকসই সমাধানের সম্ভাবনা অন্বেষণ করা হয়।

ডিসকভারি টু ইমপ্যাক্ট

আমরা গবেষণায় একটি ধারাবাহিক রূপরেখা অনুসরণ করতে চেষ্টা করি, যার মাধ্যমে গবেষণালব্ধ তথ্যকে অর্থবহ ইমপ্যাক্টের সাথে যুক্ত করা যেতে পারে: 1H → 2O → 3P → 4E

1H | ওয়ান হেলথ

মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশ সবকিছুর স্বাস্থ্য একে অপরের সঙ্গে যুক্ত। ওয়ান হেলথ দৃষ্টিভঙ্গিতে আমরা উপকারী অণুজীব, মাইক্রোবায়োম, প্যাথোজেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং হোস্ট–মাইক্রোব ইন্টারঅ্যাকশন নিয়ে কাজ করি। একই সঙ্গে স্বাস্থ্য, রোগ ও পরিবেশগত স্থায়িত্বের পেছনে থাকা জৈবিক ও আণবিক প্রক্রিয়াগুলো বোঝার চেষ্টা করি।

2O | অর্গানিজম · ওমিকস

প্রোবায়োটিক ও উদ্ভিদ-সংশ্লিষ্ট অণুজীব থেকে শুরু করে সামুদ্রিক জীব এবং চরম পরিবেশে টিকে থাকা অণুজীব—বিভিন্ন বায়োলজিকাল সিস্টেম নিয়ে আমরা কাজ করি। জিনোমিকস, গ্লাইকোমিকস, মেটাবোলোমিকস, মাইক্রোবায়োম অ্যানালাইসিস এবং অন্যান্য ওমিকস-বেইজড অ্যাপ্রোচ ব্যবহার করে আমরা তাদের কার্যক্ষমতা, অভিযোজন এবং সম্ভাব্য ব্যবহারিক গুরুত্ব অনুসন্ধান করি।

3P | পাথওয়ে · প্রোবায়োটিকস · প্রোটেকশন

অণুজীব কীভাবে গুরুত্বপূর্ণ বায়োঅ্যাকটিভ মলিকিউল তৈরি করে, সেই মেটাবলিক পাথওয়েগুলো বোঝা আমাদের গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। এক্সোপলিস্যাকারাইড, অ্যান্টিমাইক্রোবিয়াল কম্পাউন্ডস, পিগমেন্টস, বায়োসারফ্যাক্ট্যান্টস এবং এনজাইমের মতো মাইক্রোবিয়াল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এবং তাদের সম্ভাব্য ভূমিকা দেখি স্বাস্থ্য, প্যাথোজেন নিয়ন্ত্রণ, খাদ্য ও পরিবেশ সুরক্ষায়।

4E | ইকোলজি · এনভায়রনমেন্ট · ইভোলিউশন · ইমার্জেন্স

অণুজীব ও অন্যান্য বায়োলজিকাল সিস্টেম কীভাবে বিভিন্ন পরিবেশে বেঁচে থাকে, একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় আমরা সেটিও অনুসন্ধান করি। আমাদের গবেষণায় ফারমেন্টেড ফুড, গাট মাইক্রোবায়োম, প্ল্যান্ট-অ্যাসোসিয়েটেড নিশেস, এক্সট্রিম এনভায়রনমেন্টস এবং পলিউটেড এনভায়রনমেন্টস-এর মতো বিভিন্ন ইকোলজিক্যাল সিস্টেম উঠে আসে। এসব গবেষণা থেকে আমরা বায়োলজিকাল অ্যাডাপ্টেশন, মাইক্রোবিয়াল ইন্টারঅ্যাকশন এবং ইমার্জিং ট্রেইটস সম্পর্কে ধারণা পাই, যা ভবিষ্যতে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, বায়োটেকনোলজি এবং এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।


সম্প্রতি প্রকাশিত গবেষণা  প্রবন্ধ


 পাবলিকেশন এবং প্রি-প্রিন্ট লিস্টের জন্য এখানে ক্লিক করুন →


আরো জানতে

[ গবেষণা প্রকল্প ] [ প্রকাশিত প্রবন্ধ ] [ ল্যাব মেম্বার ] [ কন্টাক্ট ]